০৯:৫২ এম
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি পৌরসভায় সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী তৎপরতা বেড়ে চলছে দিন দিন। এ প্রেক্ষিতে সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বেপারী বিভিন্ন ওয়ার্ড ও এলাকাতে গণসংযোগ, মতবিনিময় সভা এবং উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের সমর্থন চেয়ে যাচ্ছেন।
শুক্রবার রাতে তিনি নিজ বাড়ির বেপারী বাড়ির উঠানে স্থানীয় বাসিন্দা, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর সঙ্গে একটি উঠান বৈঠক আয়োজন করেন। বৈঠকে অংশগ্রহণকারী সবাইয়ের সঙ্গে কুশল বিনিময় করে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার বিষয়ে নিজের আগ্রহ প্রকাশ করেন এবং সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন চেয়ে নেন।
এ সময় মোহাম্মদ কামাল হোসেন বেপারী বলেন, "আমি কালকিনি পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে উন্নয়ন, সুশাসন এবং জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব।"
আরও পড়ুন: নড়াইলে ‘বাংলা কিউআর’ বিষয়ক সচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
বৈঠকে উপস্থিত স্থানীয়রা তার বক্তব্য মনোযোগ দিয়ে শুনেন এবং এলাকার উন্নয়ন ও নাগরিক সমস্যা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পরে উপস্থিত সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করে ভবিষ্যতে জনগণের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন