ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান


সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরে এসেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এটি জানানো হয়েছে শুক্রবার (৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে।

সফরের সময়, তিনি উভয় দেশের প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন, যেটি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মাভাবিপ্রবি উপাচার্য

এছাড়া, তিনি বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান এবং প্রতিরক্ষা শিল্প-স্থাপনা পরিদর্শন করেছেন।

সেনাবাহিনী প্রধান ২৮ জুন সরকারি সফরের জন্য চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গমন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার্তা দিতে পুতিন দখল করলেন ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১০:০০ এম


বার্তা দিতে পুতিন দখল করলেন ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চল

রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর কোস্তিয়ানতিনিভকা দখল করেছে। এই তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার (৩ জুলাই) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লক্ষ্যবস্তু সম্পর্কে অবহিত করা হয়েছে। এই শহরটি দখলের চেষ্টা চালিয়ে আসছিল মস্কো, যা দীর্ঘদিন ধরে দোনেৎস্ক অঞ্চলে অগ্রযাত্রার অংশ হিসেবে ছিল।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পুতিন একটি কমান্ড পোস্ট পরিদর্শন করেন এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের কাছ থেকে পরিস্থিতির প্রতিবেদন গ্রহণ করেন। পুতিন কোস্তিয়ানতিনিভকা দখলকে গুরুত্বপূর্ণ কৌশলগত সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, "রাশিয়ার তেল শিল্পকে লক্ষ্য করে ইউক্রেনের হামলা বেড়ে যাওয়ায় নিরাপত্তা বলয় আরও সম্প্রসারণ করতে হয়েছে।"

রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সামরিক বাহিনী এর আগে বলেছিল, তাদের সেনারা কোস্তিয়ানতিনিভকা শহরের কিছু অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। শহরটি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রতিরক্ষাব্যবস্থায় অন্যতম গুরুত্বপূর্ণ দুর্গ হিসেবে বিবেচিত। এ বিষয়ে পুতিন মন্তব্য করেন, "আমরা সবাই জানি যে এই শহরটি দোনবাসের একটি গুরুত্বপূর্ণ পরিবহন এবং বৃহৎ শিল্প কেন্দ্র।"

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে কোস্তিয়ানতিনিভকা থেকে ধারণ করা একটি ছবি প্রকাশ করেছে, যেখানে তারা বিধ্বস্ত ভবনের পাশে রুশ সেনাদের জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছে। রুশ বাহিনী দখল করা অঞ্চলটি থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তরে অবস্থিত লিমান শহরের দিকে অগ্রসর হচ্ছে। তারা জানিয়েছে, এই শহরটি পরবর্তী সামরিক অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লজিস্টিক ও কৌশলগত কেন্দ্র।

পুতিন জানান, লুহানস্ক পিপলস রিপাবলিকের পুরো ভূখণ্ড এখন সম্পূর্ণ মুক্ত রয়েছে। তিনি একটি যৌথ বাহিনীর অস্থায়ী কমান্ড পোস্টে বক্তব্য দেওয়ার সময় বলেন, "সেনাবাহিনীর জেনারেল স্টাফের পরিকল্পনা অনুযায়ী যৌথ বাহিনীর ইউনিটগুলো তাদের দায়িত্ব পালন করছে। সম্প্রতি লুহানস্ক পিপলস রিপাবলিকের সম্পূর্ণ মুক্তি সম্পন্ন হয়েছে।"

রাশিয়ার উত্তরাঞ্চলীয় বাহিনীর প্রধান ইয়েভজেনি নিকিফোরভ জানান, ইউক্রেনীয় ড্রোন হামলা পুরোপুরি ঠেকানো এখনো সম্ভব হয়নি। এসব হামলায় রাশিয়ার তেল স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জ্বালানি সংকট দেখা দিয়েছে। জবাবে পুতিন বলেন, "শত্রুপক্ষ আমাদের বেসামরিক স্থাপনায় যত বেশি হামলা চালানোর চেষ্টা করবে, প্রতিবেশী ভূখণ্ডে আমাদের নিরাপত্তা বলয়ও তত বড় করতে হবে।"

নিকিফোরভ আরও জানান, খারকিভ ও সুমি সীমান্ত এলাকায় নিরাপত্তা বলয় প্রতিষ্ঠার লক্ষ্যে রুশ বাহিনীর যথেষ্ট অগ্রগতি হয়েছে। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং দেশের অন্যান্য কর্মকর্তারা দাবি করছেন, বছরের শুরু থেকে পূর্ব ইউক্রেনে রাশিয়ার অগ্রগতি উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে গেছে। এমনকি ইউক্রেনীয় বাহিনী কিছু এলাকা পুনর্দখলও করেছে।

যাহোক, পুতিন ইউক্রেনের এসব বক্তব্যকে ‘তথ্যযুদ্ধের অংশ’ বলে উড়িয়ে দিয়েছেন। গত মাসে, জেলেনস্কি সরাসরি বৈঠকের প্রস্তাব জানিয়ে পুতিনের কাছে একটি উন্মুক্ত চিঠি পাঠালেও ক্রেমলিন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

ইরানকে কেন্দ্র করে চলমান সংকটের ফলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনার প্রচেষ্টা আপাতত স্থগিত রয়েছে। তবে, মস্কো ও কিয়েভ উভয়েই জানিয়েছে, দুই প্রধান মার্কিন আলোচক স্টিভ উইটকফ ও জ্যার্ড কুশনার শিগগিরই সফরে আসতে পারেন বলে তারা আশা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া ০৩ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১০:০৫ এম


নওগাঁ ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া ০৩ জন গ্রেফতার

পুলিশ সুপার নওগাঁর নির্দেশে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানার পুলিশের একটি বিশেষ টিম অদ্য ইং- ০৩/০৭/২০২৬ তারিখে রাত ২৩.১০ ঘটিকায় ধামইরহাট থানাধীন ধামইরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের দক্ষিণ চকযদু গ্রামে অবস্থিত জনৈক মো: নাজমুল হোসেন এর পরিত্যক্ত বসতবাড়ির পশ্চিম পাশের ঘরের মধ্যে অভিযান পরিচালনা করে।

এ সময় মাদকসেবনরত অবস্থায় উপকরণসহ হাতেনাতে মাদকসেবী ১। মোঃ জয়পাল ওরফে টুকটুক (৩৬) পিতা-মৃত দাড়িকা পাল, মাতা-নীলা পাল ২। মোঃ জনি রহমান (৩৫) পিতা- মোঃ মিজানুর রহমান, মাতা- মোছাঃ জেসমিন, ৩। মোঃ মিলন হোসেন (৩০), পিতা-মৃত মনোয়ার হোসেন, মাতা- মোছাঃ বেবি আরা সর্বসাং- দক্ষিণ চকযদু, থানা- ধামইরহাট, জেলা-নওগাঁদেরকে ধৃত করা হয়। মাদকসেবনের অপরাধে ধৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ আত্রাই থানা পুলিশের এবং মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে তিনজন মাদকসেবি গ্রেফতার করা হয়

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১০:০৬ এম


নওগাঁ আত্রাই থানা পুলিশের এবং মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে তিনজন মাদকসেবি গ্রেফতার করা হয়

পুলিশ সুপার, নওগাঁর নির্দেশে আজ সন্ধ্যায় আত্রাই থানা পুলিশের এবং মোবাইল কোর্টের থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তিনজন মাদকসেবি গ্রেফতার করা হয়। দেশ টার্কি তো তিনজন হচ্ছে ১। মোঃ সাজেদুল ইসলাম (১৮), পিতা-মৃত এছাহার প্রামানিক, সাং-জিয়ানন্দপাড়া, থানা-বাগমারা, জেলা-রাজশাহী ২। মোঃ সাকিব হোসেন (২১), পিতা-শাহাবুদ্দিন আহমেদ, সাং-সরদারপাড়া, থানা-আত্রাই, ৩। মোঃ রায়হান আলী (২৫), পিতা-মোঃ আসলাম আলী, সাং-পাচপাকিয়া, থানা-আত্রাই, সর্বজেলা- নওগাঁ। তাদেরকে ভ্রাম্যমান আদালত কর্তৃক প্রত্যেককে ২১ (একুশ) দিন করে কারাদন্ড এবং জরিমান করা হয়।

আগামী দিনগুলিতে আত্রাই থানা এলাকায় মাদকবিরোধী অভিযান জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। মাদক বিরোধী অভিযানে আত্রাই এলাকার জনগণের সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গালিবাফ-আরাগচিকে হত্যার পরিকল্পনার অভিযোগ নাকচ করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১০:১১ এম


গালিবাফ-আরাগচিকে হত্যার পরিকল্পনার অভিযোগ নাকচ করল ইসরায়েল

ইসরায়েল গালিবাফ এবং আরাগচিকে হত্যার পরিকল্পনার খবরকে অস্বীকার করেছে।

শান্তি আলোচনা চলাকালে গুরুত্বপূর্ণ পর্যায়ে ইরানের দুই শীর্ষ কর্মকর্তা—পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল—এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেল আবিব। খবরটি আল জাজিরায় প্রকাশিত হয়েছে।

ইসরায়েলের মতে, নিউ ইয়র্ক টাইমস এবং দ্য ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত এসব প্রতিবেদন ‘ভুয়া খবর’ এবং ‘বাস্তবতার সম্পূর্ণ বিকৃতি’।

এর আগে, দুই সংবাদমাধ্যমই নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে জানিয়েছিল, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর লক্ষ্যে চলা আলোচনার সময় ইসরাইল ইরানি আলোচকদের হত্যার পরিকল্পনা করেছিল বলে মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করতেন।

মার্কিন ‍দুই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের অন্যতম প্রধান কৌশল ছিল ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা। সর্বোচ্চ নেতা আলি খামেনি থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক শীর্ষ কর্মকর্তা আলি লারিজানিসহ বহু উচ্চপদস্থ নেতাকে লক্ষ্য করে হামলার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারণা ছিল, যুদ্ধের সবচেয়ে উত্তপ্ত পর্যায়ে আরাগচি ও গালিবাফও ইসরাইলের বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচিত হতে পারেন। তবে তারা মনে করতেন, এই দুই কর্মকর্তাকে হত্যা করা হলে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

ওয়াল স্ট্রিট জার্নাল মার্চ মাসে জানিয়েছিল, আরাগচি ও গালিবাফ ইসরাইলের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ছিলেন। তবে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের অনুরোধে সাময়িকভাবে তাদের নাম সেই তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়।

দ্য নিউইয়র্ক টাইমস আরও জানায়, ট্রাম্প প্রশাসন জানতে পারে যে অন্তত গালিবাফ ইসরায়েলের টার্গেট তালিকায় রয়েছেন। এরপর ওয়াশিংটন ইসরায়েলকে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার অনুরোধ জানায়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুনের ১২ দিনের যুদ্ধ এবং চলতি বছরের সংঘাতে পাহাড়ের নিচে নির্মিত একটি গোপন বাঙ্কারে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের বৈঠকে হামলার সময় গালিবাফ অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তিনজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার দাবি, উভয় ক্ষেত্রেই তাকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%