ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়: খায়রুল কবির খোকন


জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়: খায়রুল কবির খোকন

 

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়। এটি হচ্ছে এ দেশের সাধারণ মানুষের রক্ত ও আত্মত্যাগের ফলস্বরূপ। আমরা জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করেছি এবং এর প্রতিটি দফা আমাদের অঙ্গীকার অনুযায়ী অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার জন্য সদা প্রস্তুত রয়েছি।’

বুধবার (৫ আগস্ট) দুপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নরসিংদী শিল্পকলা একাডেমিতে আয়োজিত জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ৯৬ লাখ টাকা চুরির ঘটনায় ভাগ নেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান শাহ আলম গ্রেপ্তার

খায়রুল কবির খোকন আরও বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে আমাদের মধ্যে সর্বোচ্চ অঙ্গীকার বিদ্যমান রয়েছে। এই আন্দোলনে আমাদের সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার হয়েছে। কিন্তু বর্তমানে কিছু মানুষ শেষ মুহূর্তে এসে আন্দোলনটিকে নিজেদের স্বার্থে কুক্ষিগত এবং রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন।’

তিনি বলেন, ‘স্বাধীনতা ও চেতনার ব্যবসা করে যে স্বৈরাচারী সরকারের কী পরিণতি হয়েছে, তা সকলের জানা। তারা কেবল ক্ষমতাচ্যুতই হননি; বরং দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।’

আন্দোলনে নেতৃত্বদানকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যারা আন্দোলনে মূল ভূমিকা পালন করেছেন, তাদের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান রয়েছে। তাদের সংগে আমাদের কোনো বিরোধ বা বিভেদ নেই। আমরা তাদের যথাযথ মর্যাদা দিতে চাই।’

জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, সিভিল সার্জন ডা. বুলবুল কবীর, জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুন: সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার দিতে বাধার অভিযোগ

এর আগে সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নরসিংদীর শহীদ বেদীতে জেলার সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত

ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার (৪ আগস্ট) রাতে রুশ বাহিনী ব্যাপক হামলা চালিয়েছে। এই হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন এবং ৪৪ জন আহত হয়ে আছেন। হামলায় আবাসিক ভবন, একটি রেলস্টেশন ও গুদামঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। খবরটি জানিয়েছে বিবিসি।

ইউক্রেনের বিমান বাহিনী জানায়, এই হামলায় রাশিয়া মোট ২৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, চারটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ১১৫টি ড্রোন ছেড়ে। এর মধ্যে ৯৮টি ড্রোন ভূপাতিত করা হলেও, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ব্যাপারে কোনো তথ্য হয়নি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, কিয়েভ ও আশপাশের এলাকায় অস্ত্র সংরক্ষণ, সরবরাহ ও ড্রোন উৎপাদনের সঙ্গে যুক্ত লজিস্টিক কেন্দ্রগুলোতে হামলা পরিচালনা করা হয়েছে। পাশাপাশি, কৃষ্ণসাগরের ওডেসা বন্দরের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বহনকারী তিনটি কার্গো জাহাজেও হামলার দাবি করেছে মস্কো।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন এমন আশঙ্কা রয়েছে।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের অভাবের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও ইন্টারসেপ্টর থাকলে অনেক মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব হতো।

জেলেনস্কি আরও বলেন, পশ্চিমা মিত্রদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর পেতে বিলম্ব হওয়ায় ইউক্রেন ভয়াবহ প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের মুখে পড়তে হচ্ছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভে রাশিয়ার হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অন্যদিকে, ইউক্রেনও রাশিয়ার অভ্যন্তরে বিভিন্ন বেসামরিক অবকাঠামো, ড্রোন হামলা জোরদার করেছে।

তথ্যসূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারি বৃষ্টির পূর্বাভাস নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


ভারি বৃষ্টির পূর্বাভাস নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

টানা পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে একই সময়ে দেশজুড়ে বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংস্থাটি পূর্বাভাস দিয়েছে।

 

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এ দিনও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

আবহাওয়া অফিস আরো জানায়, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এ সময়ের মধ্যে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

এ ছাড়া আগামী শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

পরদিন রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় বিএটির গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


আশুলিয়ায় বিএটির গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

সাভারের আশুলিয়া এলাকায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটি) একটি গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

বুধবার (৫ আগস্ট) দুপুর দেড়টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের সূত্র জানাচ্ছে, সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় অবস্থিত গুদামটিতে আগুন লাগে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে গুদামের পেছনের অংশ থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পেয়ে তারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে জিরাবো ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

অগ্নিকাণ্ডের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরে জিরাবো স্টেশনের আরো দুটি ইউনিট, ডিইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট এবং ধামরাই ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।

জিরাবো ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আহমেদুল কবির বলেন, ‘প্রথমে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে আরো ইউনিট যুক্ত করা হয়েছে। গুদামে বিপুলপরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।’

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, ‘আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরো কিছু সময় লাগতে পারে।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।’

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবিসি) ২০২৫ সালের জুলাইয়ে রাজধানীর মহাখালীর কারখানা আশুলিয়ায় স্থানান্তর করে। নতুন কারখানার উৎপাদন সক্ষমতা বাড়াতে প্রতিষ্ঠানটি প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ১৮তম সংশোধনী হবে ঐতিহাসিক: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ১৮তম সংশোধনী হবে ঐতিহাসিক: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্ট কোনো শক্তির এই দেশে রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, গণহত্যার সঙ্গে যুক্ত কোনো মাফিয়া শক্তিকে বাংলাদেশের জনগণ রাজনীতি করার সুযোগ আর দেবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত।

বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের বিচারের দাবি তুলে সালাহউদ্দিন আহমদ জানান, বিচারিক প্রক্রিয়া আদালতের মাধ্যমেই নির্ধারিত হবে। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা করছে।

এছাড়াও তিনি মন্তব্য করেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকেও বিচারের আওতায় আনা হবে। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে সাংবিধানিক সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে বলেন, সংস্কার কমিশন বা রাজনৈতিক আলোচনার পাশাপাশি বাস্তব পরিবর্তনের জন্য সংসদে সংবিধানের ১৮তম সংশোধনী গ্রহণ প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, এটি হবে শতাব্দীর সবচেয়ে ঐতিহাসিক সংশোধনী, যার প্রত্যাশা নিয়ে জুলাই অভ্যুত্থানে শহীদরা প্রাণ দিয়েছেন। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি ‘জুলাই জাতীয় সনদ’-এর প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানান। বিগত সরকারের গুম, খুন এবং ‘আয়নাঘর’-এর প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আয়নাঘরে ৬১ দিন থাকার অভিজ্ঞতা আছে আমার। সেখানে ২৪ ঘণ্টা থাকা কঠিন। আমরা সেখানে থেকেছি। ইলিয়াস আলীসহ অসংখ্য মানুষ গুম হয়েছেন এবং এসব ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।

আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়ে তিনি বলেন, গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্তদের জন্য আলাদা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। আহতদের শ্রেণিভিত্তিক তালিকা করে সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। যারা এখনো তালিকাভুক্ত হতে পারেননি, তাদের দ্রুত অন্তর্ভুক্তির উদ্যোগ নিতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতীয় সংসদে সরকারি এবং বিরোধী দল হিসেবে মতপার্থক্য থাকবে, তবে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদের উত্থান হতে দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%