ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বলিভিয়ার পূর্বাঞ্চলে বিক্ষোভ ও সংঘর্ষ, গুলিতে আহত ৪ পুলিশ সদস্য


বলিভিয়ার পূর্বাঞ্চলে বিক্ষোভ ও সংঘর্ষ, গুলিতে আহত ৪ পুলিশ সদস্য

বলিভিয়ার পূর্বাঞ্চলে শনিবার সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত চার পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষের এই বিষয়টি ঘটেছে সড়ক অবরোধ তুলে দেওয়ার অভিযানের সময়।

সান্তা ক্রুজ থেকে এএফপি জানায়, প্রেসিডেন্ট রদ্রিগো পাজের পদত্যাগের দাবিতে গ্রামীণ শ্রমিকরা ওই অবরোধ কর্মসূচি পালন করেছিলেন।

মধ্য-ডানপন্থী প্রেসিডেন্ট পাজের পদত্যাগের দাবিতে এক মাস ধরে চলা বিক্ষোভের ফলে দেশটির স্বাভাবিক জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। সারা দেশে প্রায় ১০০টি সড়ক অবরোধের কারণে বড় শহরগুলোতে খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

শনিবার সান্তা ক্রুজ অঞ্চলের সান জুলিয়ান শহরে সড়ক অবরোধ সরাতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময়, দাঙ্গা নিয়ন্ত্রণ পুলিশকে সামরিক যানবাহন সহায়তা দিয়েছে এবং তারা টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।

সান্তা ক্রুজ বলিভিয়ার কৃষি উৎপাদনের প্রধান কেন্দ্র, এবং এখান থেকেই দেশটির পশ্চিমাঞ্চলে খাদ্য সরবরাহ করা হয়।

ঘটনাস্থলে থাকা এএফপির একজন প্রতিবেদকের মতে, পুলিশের অগ্রযাত্রা ঠেকাতে বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করেছেন এবং টায়ারে আগুন ধরিয়ে দিয়েছেন।

সান্তা ক্রুজের পুলিশ প্রধান কর্নেল ডেভিড গোমেজ স্থানীয় গণমাধ্যমে জানান, সংঘর্ষে মোট ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে চারজন গুলিবিদ্ধ হয়েছেন এবং পরে নিরাপত্তা বাহিনী পিছু হটে যায়।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

ওমবাডসম্যানের কার্যালয়ের তথ্য অনুযায়ী, এই সংঘর্ষে অন্তত ১৪ জন বেসামরিক নাগরিকও আহত হয়েছেন।

একপর্যায়ে, সড়কটি আংশিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হলেও পরে বিক্ষোভকারীরা আবার সেখানে অবরোধ গড়ে তোলেন।

যুক্তরাষ্ট্র-সমর্থিত ও ব্যবসাবান্ধব হিসেবে পরিচিত পাজ গত নভেম্বরে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি দেশের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তার অজনপ্রিয় অর্থনৈতিক সংস্কার কর্মসূচি এবং সামাজিক দাবির প্রতি পর্যাপ্ত সাড়া দিতে না পারার কারণে জনঅসন্তোষ বেড়েছে।

পাজ বারবার বিক্ষোভকারীদের সঙ্গে সংলাপের আহ্বান জানিয়েছেন। তবে বুধবার তিনি জরুরি অবস্থার ঘোষণা করার একটি বিল উত্থাপনের ঘোষণা দেন। এই বিলটি পাস হলে অবরোধ দমনে সেনা মোতায়েনের অনুমতি মিলবে। বর্তমানে এটি কংগ্রেসে আলোচনাধীন রয়েছে।

আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন

অবরোধের কারণে লা পাজ, এল আল্টো, কোচাবাম্বা, ওরুরো ও পোটোসি শহরে প্রয়োজনীয় পণ্যের সরবরাহ দ্রুত কমে আসছে।

সরকারের অভিযোগ, সাবেক সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট ইভো মোরালেস এই অস্থিরতার পেছনে ভূমিকা রাখছেন। তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন, কারণ তার বিরুদ্ধে এক কিশোরীর সঙ্গে সম্পর্ক এবং তার মাধ্যমে সন্তান জন্মদানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন জোট ‘শিল্ড অব দ্য আমেরিকাস’ প্রেসিডেন্ট পাজের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছে। মাদক কার্টেলবিরোধী এই জোটে আর্জেন্টিনা, বলিভিয়া ও চিলিসহ যুক্তরাষ্ট্রপন্থী কয়েকটি দেশের সরকার অংশগ্রহণ করছে।

আরও পড়ুন: বোম্বে হাইকোর্ট ইমরান খানের ভারত ছাড়ার নোটিশ স্থগিত করেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল লক্ষ্য করে ছোড়া ইরানি ড্রোন ভূপাতিত যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল লক্ষ্য করে ছোড়া ইরানি ড্রোন ভূপাতিত যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হুমকি হয়ে ওঠা ইরানের দুটি ড্রোনকে ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির মধ্যে শনিবার রাতে এ তথ্য জানায় তারা।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় জানায় যে, ‘মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন বাহিনী হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হুমকি সৃষ্টি করা ইরানের দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।’

সেন্টকম আরও বলেছে যে, ‘ইরানের যেকোনো আগ্রাসী পদক্ষেপ মোকাবিলায় মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে এবং প্রতিরক্ষামূলক কার্যক্রম চালিয়ে যাবে।’

শুক্রবার গভীর রাতে সেন্টকম জানান, তাদের বাহিনী হরমুজ প্রণালীর দিকে ছোড়া ইরানের চারটি হামলাকারী ড্রোন ভূপাতিত করেছে। পাশাপাশি ইরানের উপকূলীয় নজরদারি রাডার স্থাপনাগুলোতেও হামলা চালানো হয়েছে।

পাল্টাপাল্টি সাম্প্রতিক এই হামলার মধ্যেই শনিবার ইরান যুক্তরাষ্ট্রের মিত্র দেশ বাহরাইন ও কুয়েতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ওয়াশিংটন ও তেহরান যুদ্ধের বন্ধের উপায় নিয়ে কয়েক সপ্তাহ ধরে পরোক্ষ আলোচনা অব্যাহত রাখলেও উভয় পক্ষের মধ্যে এ ধরনের হামলা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কার ফলে একটি বালুবাহী পিকআপ সম্পূর্ণভাবে দুমড়েমুচড়ে যায়। এই ঘটনার পর, চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল, তবে কিছু সময় পর তা আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

রবিবার সকাল ৯টায়, মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় দরবারটিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আজ সকালে অবৈধ রেলক্রসিং দিয়ে বালুবাহী পিকআপটি পারাপার হতে গিয়ে এক মুহূর্তে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়, ফলে ট্রেনের সঙ্গে আটকে যায় পিকআপটি। প্রায় দেড় ঘণ্টা পর, হাইওয়ে এবং রেলওয়ে পুলিশের সাহায্যে দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করে রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক করে।

ট্রেনের যাত্রী সাজ্জাদ হোসেন জানান, আমরা ট্রেনে করে চট্টগ্রাম থেকে আসছিলাম এবং জোরারগঞ্জ এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে ট্রেন থেমে যায়। পরে আমরা এ দুর্ঘটনা দেখি।

চিনকি আস্তানা রেলস্টেশনের এসএসআইওএ গোলাম সরওয়ার জানান, সকাল ৯টার দিকে অবৈধভাবে রেলক্রসিং পারাপার হতে গিয়ে পিকআপটির সঙ্গে ট্রেনের সংঘর্ষ ঘটে। এর ফলে পিকআপটি সম্পূর্ণরূপে দুমড়েমুচড়ে যায় এবং ট্রেনের একটি দরজাও ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, ঘণ্টাখানেক পর, দুর্ঘটনাকবলিত পিকআপটি সরিয়ে ফেলানোর পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আবারও স্বাভাবিক হয়ে ওঠে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে শিক্ষার পাশাপাশি কৃষিতে সফলতা তরুণ উদ্যোক্তা শান্তর গ্রীষ্মকালীন লাউ চাষে স্বাবলম্বিতার স্বপ্ন

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


কাউখালীতে শিক্ষার পাশাপাশি কৃষিতে সফলতা তরুণ উদ্যোক্তা শান্তর গ্রীষ্মকালীন লাউ চাষে স্বাবলম্বিতার স্বপ্ন
পড়ালেখার পাশাপাশি কৃষিকাজ করে স্বাবলম্বী হওয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামের বাসিন্দা জাকির হোসেনের ছেলে ও কাউখালী সরকারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কৃষি উদ্যোক্তা সাকিবুল ইসলাম শান্ত।
উপজেলা কৃষি অফিসের পরামর্শে এসএসিপি প্রকল্পের আওতায় ৫০ শতাংশ জমিতে গ্রীষ্মকালীন লাউ চাষ করেছেন তিনি। আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহার করে রাসায়নিক সারের পরিবর্তে নিজস্বভাবে উৎপাদিত কেঁচো সার এবং কীটনাশকের পরিবর্তে হলুদ আঠালো ফাঁদ ও ফেরোমোন ট্র্যাপ ব্যবহার করছেন এই তরুণ কৃষি উদ্যোক্ত।
কৃষি উদ্যোক্তা সাকিবুল ইসলাম শান্ত জানান, গত বছর লাউ চাষ করে প্রায় ৫০ হাজার টাকার লাউ বিক্রি করেছি। এ বছর ইতোমধ্যে প্রায় ৩ হাজার টাকার লাউ ও লাউশাক বিক্রি হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ৬০ থেকে ৭০ হাজার টাকার লাউ ও লাউশাক বিক্রির আশা করছি। কৃষিকাজ থেকে অর্জিত অর্থ দিয়ে নিজের লেখাপড়ার খরচ চালানোর পাশাপাশি পরিবারের প্রয়োজনেও সহায়তা করছি।
তিনি আরও বলেন, অনেকেই মনে করেন লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজ করা সম্ভব নয়। আমি প্রমাণ করতে চাই, আধুনিক কৃষি পদ্ধতি অনুসরণ করলে একজন শিক্ষার্থীও কৃষিকে আয়ের উৎস হিসেবে গড়ে তুলতে পারে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, তরুণদের কৃষির প্রতি আগ্রহী করে তুলতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ, পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হচ্ছে। শান্ত সেই উদ্যোগেরই একজন সফল উদাহরণ।
উপসহকারী কৃষি কর্মকর্তা মাইনুল হুদা বলেন, সাকিবুল ইসলাম শান্ত একজন উদ্যমী ও পরিশ্রমী তরুণ কৃষি উদ্যোক্তা। উপজেলা কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী তিনি পরিবেশবান্ধব পদ্ধতিতে লাউ চাষ করছেন। রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে কেঁচো সার, ফেরোমোন ট্র্যাপ এবং হলুদ আঠালো ফাঁদের ব্যবহার কৃষির জন্য অত্যন্ত ইতিবাচক। তার এ উদ্যোগ অন্য তরুণদেরও কৃষিমুখী হতে উৎসাহিত করবে।
উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস বলেন, বর্তমান সময়ে নিরাপদ খাদ্য উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সাকিবুল ইসলাম শান্ত সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন। একজন কলেজ শিক্ষার্থী হয়েও তিনি কৃষিকে পেশা ও আয়ের উৎস হিসেবে গ্রহণ করেছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। উপজেলা কৃষি অফিস সবসময় তার পাশে রয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, তরুণ প্রজন্মের মধ্যে কৃষির প্রতি আগ্রহ বৃদ্ধি করা সময়ের দাবি। সাকিবুল ইসলাম শান্ত দেখিয়ে দিয়েছেন যে শিক্ষার পাশাপাশি কৃষিতেও সফল হওয়া সম্ভব। তার মতো উদ্যোগী তরুণরা শুধু নিজেদের স্বাবলম্বী করছে না, বরং দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি তার উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং অন্যান্য তরুণদেরও এ ধরনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানাই।
স্থানীয়দের মতে, সাকিবুল ইসলাম শান্তের এ সফল উদ্যোগ উপজেলার শিক্ষিত তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। আধুনিক ও নিরাপদ কৃষি প্রযুক্তি ব্যবহার করে তিনি যেমন অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন, তেমনি কৃষিকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট কুপিয়ে আহতের অভিযোগ, সন্ত্রাসীদের গ্রেফতার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


রাজশাহীতে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট কুপিয়ে আহতের অভিযোগ, সন্ত্রাসীদের গ্রেফতার দাবি

রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার খরবোনা এলাকায় বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী আলহাজ্ব মো. আনারুল ভান্ডারী|
রবিবার (৭ জুন ) নগরীর রিভার সিটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন|
লিখিত বক্তব্যে আনারুল ভান্ডারী বলেন, গত ৩১ মে দিবাগত রাত আনুমানিক ১টার দিকে শাকিল আহমেদ আলীর নেতৃত্বে হারুন, তুষার, আকাশ, হৃদয় এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন তার বসতবাড়িতে হামলা চালায়| এ সময় তারা বাড়ির নিচতলায় ব্যাপক ভাঙচুর ও বিভিন্ন মালামাল লুটপাট করে বলে তিনি দাবি করেন|
তিনি আরও অভিযোগ করেন, একই রাতে প্রায় ৩টার দিকে হামলাকারীরা বাড়ির দোতলায় উঠে গেট ও গ্রিল ভেঙে তাকে হত্যার উদ্দেশ্যে ডাকাডাকি ও ভয়ভীতি প্রদর্শন করে| তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সরে যায়|
সংবাদ সম্মেলনে আনারুল ভান্ডারী দাবি করেন, ঘটনার আগে একই রাতে তার ছোট ভাই সানারুলকে কুপিয়ে গুরুতর জখম করা হয়| পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অব¯’ার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়|
তিনি অভিযোগ করেন, অভিযুক্ত শাকিল আহমেদ আলী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত| তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্তা গ্রহণেরও দাবি জানান তিনি|
এ সময় তিনি রাজশাহী মহানগর পুলিশের পুলিশ কমিশনারের কাছে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান| একই সঙ্গে রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যেন অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন|
তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শাকিল আহমেদ আলী বা তার সহযোগীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি| এ বিষয়ে তাদের বক্তব্য জানার চেষ্টা করা হলে যোগাযোগ সম্ভব হয়নি|
জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ রবিউল ইসলাম বলেন, সন্ত্রাসী আলী ও তার সহযোগীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালা”েছ| তবে সে আত্মগোপনে থাকায় তাকে খুঁজে পাওয়া যা”েছ না| ¯স্থানীয়রা সহযোগীতা করলে তাদের গ্রেফতারে সুবিধা হয়| তাই ¯’ানীয়দের সহযোগীতা কামনা করেন ওসি|

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%