ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

শাকিল হত্যার বিচার বাংলার মাটিতে হবে: প্রতিমন্ত্রী পুতুল


শাকিল হত্যার বিচার বাংলার মাটিতে হবে: প্রতিমন্ত্রী পুতুল

গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যার ঘটনা নিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, “শাকিল হত্যার বিচার হতেই হবে এই বাংলার মাটিতে। কাউকে মেরে ফেলার অধিকার কারও নেই। অপরাধী যে-ই হোক, তার সাজা হতে হবে। এ হত্যাকাণ্ডের ঘটনা যেন ভিন্ন খাতে প্রবাহিত না হয়, সে চেষ্টা থাকবে আমাদের।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “হত্যার ঘটনায় কোনো ভাঙচুর করা যাবে না। আমি শাকিলকে ঢাকায় হাসপাতালে দেখতে গিয়েছিলাম। আজ কবর জিয়ারতের সময় ওর মুখটিই বারবার চোখের সামনে ভেসে উঠছিল।”

বৃহস্পতিবার বিকেলে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে গুরুদাসপুরে সন্ত্রাসী হামলায় নিহত পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামের কবর জিয়ারত করতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় নাটোর জেলা বিএনপি ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কবর জিয়ারত শেষে নিহত শাকিলের বাড়িতে যান প্রতিমন্ত্রী পুতুল। এ সময় তার সাথে নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান চৌধুরী ও মিজানুল হক ডিউক, জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে শাকিল হত্যা মামলায় নাটোর-৪ আসনের সংসদ সদস্যের ছেলে নুরুজ্জামান মিন্টুর জড়িত থাকার অভিযোগে গুরুদাসপুর-বড়াইগ্রামের মানুষ ক্ষোভে ফুঁসছে। ইতোমধ্যে মামলাটি থানা থেকে গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। প্রধান সন্দেহভাজন মিন্টুকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

শাকিলের স্বজনদের অভিযোগ, হামলার পর ১২ দিন অতিবাহিত হলেও পুলিশ শুরুতে কার্যকর পদক্ষেপ নেয়নি। এমনকি এপ্রিল মাসে জীবননাশের আশঙ্কায় করা সাধারণ ডায়েরির (জিডি) নথিও থানা থেকে গায়েব হয়ে গেছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন শাকিলের মা-বাবা। ঘটনাকে কেন্দ্র করে এখনো উত্তপ্ত রয়েছে এলাকা।

নিহত শাকিলের বাবা রবিউল বলেন, আমি আমার ছেলে হত্যার উপযুক্ত বিচার চাই। কিন্তু পুলিশ আমার দেওয়া আসামিদের মূল নাম বাদ দিয়ে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে মামলা নিয়েছে। এ কারণে আমরা ন্যায়বিচার পাওয়া নিয়ে চরম শঙ্কায় আছি।

আরও পড়ুন: বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় তিন বছর পেছাল

কবর জিয়ারতের আগে ও পরে শাকিল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। এ সময় “শাকিল কবরে, খুনি কেন বাইরে?”, “প্রশাসন নীরব কেন? জবাব চাই, দিতে হবে”—ইত্যাদি স্লোগানে ক্ষোভ প্রকাশ করেন তারা।

উল্লেখ, গত ১৪ অক্টোবর রাত ১০টার দিকে চাঁচকৈড় বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে শাকিলের ওপর হামলা চালায় হেলমেট পরা একদল দুর্বৃত্ত। তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার নতুন তারিখ ২৬ নভেম্বর ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার নতুন তারিখ ২৬ নভেম্বর ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষাটি, যা আগামী ৭ নভেম্বরের জন্য নির্ধারিত ছিল, অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী, এই পরীক্ষাটি আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার অন্যান্য নিয়মাবলী অপরিবর্তিত থাকবে। পরীক্ষাটি প্রতিদিন দুপুর ১:০০ টায় শুরু হবে এবং প্রশ্নপত্রে উল্লিখিত সময়কাল অনুযায়ী চলবে।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং যেকোনো জরুরি নির্দেশনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.nu.ac.bd) পরিদর্শন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও, অন্য কোনো অপ্রমাণিত বা বিভ্রান্তিকর সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি না করার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে হান্ডা কোম্পানির অর্থনৈতিক অঞ্চলের জন্য ৩৬.৭১৮০ একর জমি হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


কেরানীগঞ্জে হান্ডা কোম্পানির অর্থনৈতিক অঞ্চলের জন্য ৩৬.৭১৮০ একর জমি হস্তান্তর

ঢাকার কেরানীগঞ্জে হংকংভিত্তিক বস্ত্র ও পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হান্ডা কোম্পানির বিনিয়োগে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম এগিয়ে নিতে ৩৬ দশমিক ৭১৮০ একর জমির দখল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুর ইউনিয়নের সোনাকান্দা বিসিক শিল্পনগরীর নতুন ব্রিজসংলগ্ন নির্ধারিত স্থানে ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের পরিচালক শাহীন আক্তার সুমির কাছে জমির দখল হস্তান্তর করেন। এ সময় ক্ষতিগ্রস্ত ভূমিমালিক মো. রাশেদের হাতে আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হান্ডা কোম্পানি বাংলাদেশে তাদের বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা করছে। এ লক্ষ্যে ‘হান্ডা (ঢাকা) টেক্সটাইল কোম্পানি লিমিটেড’-এর মাধ্যমে কেরানীগঞ্জের নির্ধারিত অর্থনৈতিক অঞ্চলে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির বাংলাদেশে প্রায় ২৫ কোটি মার্কিন ডলার বা ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত বিনিয়োগ বাস্তবায়িত হলে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে বলে আশা করা হচ্ছে। এতে স্থানীয় অর্থনীতিতে গতি সঞ্চারের পাশাপাশি দেশের বস্ত্র ও তৈরি পোশাকশিল্পের উৎপাদন সক্ষমতা বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

হান্ডা নিট টেক্সটাইল, কাপড় রং করা (ডাইং) এবং তৈরি পোশাক উৎপাদন খাতে কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশে প্রতিষ্ঠানটির বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়িত হলে কেরানীগঞ্জে শিল্পায়ন সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে।

জমির দখল হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘দেশে শিল্পায়ন, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে অর্থনৈতিক অঞ্চলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেরানীগঞ্জে হান্ডা কোম্পানির প্রস্তাবিত বিনিয়োগ বাস্তবায়িত হলে এ অঞ্চলে শিল্প ও বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, এ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে কেরানীগঞ্জে বিনিয়োগের পরিবেশ আরো সম্প্রসারিত হবে। নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার মধ্য দিয়ে কর্মসংস্থান বাড়বে এবং স্থানীয় আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।’

‘বেজা কর্তৃক কেরানীগঞ্জ উপজেলায় অর্থনৈতিক অঞ্চল নির্মাণ’ প্রকল্পের আওতায় মোট ৩৬ দশমিক ৭১৮০ একর জমি অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২১০ কোটি ৬৯ লাখ ২৭ হাজার ৯১৫ টাকা।

জমির দখল হস্তান্তর ও ক্ষতিগ্রস্ত ভূমিমালিককে ক্ষতিপূরণের চেক প্রদানের মধ্য দিয়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম আরও এক ধাপ এগিয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, হান্ডা কোম্পানির প্রস্তাবিত বিনিয়োগ বাস্তবায়িত হলে কেরানীগঞ্জে শিল্পায়ন ও বাণিজ্যের প্রসার ঘটবে, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে ‘আরবি এডিবল ফুড প্রোডাক্টস’কে ভোজ্যতেলে কম দেওয়ার অভিযোগে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১১:০৭ পি.এম


সিলেটে ‘আরবি এডিবল ফুড প্রোডাক্টস’কে ভোজ্যতেলে কম দেওয়ার অভিযোগে জরিমানা

সিলেট নগরীর বিসিক শিল্পনগরীতে প্রতি লিটার ভোজ্যতেলে প্রায় ৭০ মিলিলিটার কম দেওয়ার অভিযোগে এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া পণ্য বোতলজাতকরণের কারণে ‘আরবি এডিবল ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আরোপ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীবের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়। বিএসটিআই ও সিলেট মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর বিধান লঙ্ঘনের কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব জানান, অভিযানে প্রতিষ্ঠানটির বোতলজাত ভোজ্যতেলে নির্ধারিত পরিমাণের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে কম তেল পাওয়ার বিষয়টি ধরা পড়ে। এর ফলে ভোক্তারা পণ্যের গায়ে উল্লেখিত পরিমাণ অনুযায়ী তেল পাওয়া থেকে বঞ্চিত হচ্ছিলেন। একইসঙ্গে বিএসটিআইয়ের কোনো ধরনের অনুমোদন ছাড়াই তেল বোতলজাত করার বিষয়টিও অভিযানে স্পষ্ট হয়।

অভিযানকালে অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট ২৫ হাজার বোতল ভোজ্যতেল পুনরায় সঠিক পরিমাপে বোতলজাত করার ব্যবস্থা নিশ্চিত করা হয়। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, পণ্যের সঠিক ওজন ও পরিমাণ নিশ্চিতকরণ এবং বাজারে এ ধরনের কারচুপি প্রতিরোধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের আশাবাদ, ইরানের কঠিন সময় কেটে যাবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১১:০৭ পি.এম


পাকিস্তানের আশাবাদ, ইরানের কঠিন সময় কেটে যাবে

ইরানের বর্তমান পরিস্থিতি, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন পাকিস্তানের যোগাযোগমন্ত্রী আবদুল আলিম খান। এই আলোচনা ইরানে নিযুক্ত রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দামের সঙ্গে অনুষ্ঠিত হয়।

এ তথ্য পাকিস্তানের যোগাযোগ মন্ত্রণালয়ের এক মুখপাত্রের মাধ্যমে জানানো হয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

বৈঠকে, আবদুল আলিম খান ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, কঠিন সময় কাটিয়ে ইরান আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।

ইরানের রাষ্ট্রদূত পাকিস্তানের মন্ত্রীকে ধন্যবাদ জানান, কারণ তিনি পারস্পরিক সমস্যার সমাধানে আশ্বাস দিয়েছেন। পাশাপাশি, পাকিস্তানের জনগণের ইরানের প্রতি অবিচল সমর্থনের প্রশংসা করেন তিনি।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করার পাশাপাশি পাকিস্তান-ইরান সীমান্তে বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। উভয় পক্ষই মনে করে, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি দুই দেশের জন্য কল্যাণকর হবে।

এ সময়, আবদুল আলিম খান ইরানের জনগণের শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন। তিনি নিকট ভবিষ্যতে ইরান সফরের আগ্রহও প্রকাশ করেন। ইরানের রাষ্ট্রদূত তাঁর এ আগ্রহকে স্বাগত জানান।

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%