ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

পটুয়াখালীতে এস আলম পরিবহনের কাউন্টার দখলের অভিযোগ উঠেছে


পটুয়াখালীতে এস আলম পরিবহনের কাউন্টার দখলের অভিযোগ উঠেছে

পটুয়াখালী নতুন বাসস্ট্যান্ডে ‘এস আলম পরিবহণ’-এর টিকিট কাউন্টার বেআইনিভাবে তালাবদ্ধ করে দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর হামলাকারীদের বিচার ও কাউন্টার পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ঋবফবৎধঃরড়হ পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক এবং জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক মো: মিজানুর রহমান টিটু।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো: মিজানুর রহমান টিটু জানালেন, পটুয়াখালী নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন রিয়াজ উদ্দিন মার্কেটের একটি দোকান ঘর ভাড়া নিয়ে তিনি দীর্ঘ ৩ মাস ধরে আন্তর্জাতিক পরিবহণ সেবা ‘এস আলম পরিবহণ’-এর কাউন্টার পরিচালনা করে আসছিলেন। নিয়মিত ঘর ভাড়া পরিশোধের রসিদ ও চুক্তিপত্রের দলিল থাকা সত্ত্বেও গত ৯ নভেম্বর (সোমবার) সন্ধ্যা সাড়ে ৬ টায় কোনো ধরনের লিখিত নোটিশ ছাড়াই সাইফুল মৃধার নেতৃত্বে ২০-২৫ জন লোক জোরপূর্বক কাউন্টারে প্রবেশ করে। হামলাকারীরা কাউন্টারে থাকা তাঁর ছেলে এবং কাউন্টার সহকারী বদরুল আলমগীরকে মারধর ও কিল-ঘুসি মেরে বের করে দিয়ে কাউন্টারে তালা ঝুলিয়ে দেয়। উক্ত হামলার ভিডিও চিত্র এবং ঘর ভাড়ার যাবতীয় বৈধ কাগজপত্র তাঁর নিকট সংরক্ষিত রয়েছে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে টিটু আরও অভিযোগ করেন, দখলদার চক্রটি ঘটনা আড়াল করতে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) এআই (অও) প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া চুক্তিপত্র ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁর সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্‌ন করছে। অভিযুক্ত সাইফুল মৃধার বিরুদ্ধে এলাকা দখল, লুটপাট ও চাঁদাবাজির একাধিক মামলা এবং গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে দাবি করা হয়। সংবাদ সম্মেলন থেকে দ্রুত বেআইনিভাবে দখলকৃত কাউন্টার উদ্ধার, পরিবহণ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভিযুক্ত সাইফুল মৃধাসহ সন্ত্রাসী চক্রটিকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়। উল্লেখ্য, মো: রিয়াজ মৃধার সাথে মো: মিজানুর রহমান টিটুর সাথে এস.আলম পরিবহণ কাউন্টার সংক্রান্ত ভাড়ার ডিড হয়েছিল, এ বিষয়ে তার সাথে বহুবার যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: বাগমারায় জাতীয় যুব দিবস উপলক্ষে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীর বাউফলে তিন নদীতে বিলীন সিকদার ও আকন বাড়ি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


পটুয়াখালীর বাউফলে তিন নদীতে বিলীন সিকদার ও আকন বাড়ি

একসময় পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ও কাছিপাড়া ইউনিয়নের সিকদার বাড়ি ও আকন বাড়ি ছিল পাকা দালান, গোয়ালভরা গরু, গোলাভরা ধান এবং মাছভরা পুকুরের আবাস। আত্মীয়স্বজন ও মানুষের পদচারণায় মুখরিত ছিল এই দুটি ঐতিহ্যবাহী পরিবার। কিন্তু এখন সেই আভিজাত্য কেবল স্মৃতিতে পরিণত হয়েছে। তেতুলিয়া, কবাই ও কারখানা নদীর ভাঙনে বসতভিটা, ফসলি জমি ও পারিবারিক সম্পদ হারিয়ে পরিবারগুলোর সদস্যরা ছড়িয়ে-ছিটিয়ে গেছেন। কেউ সড়কের পাশে আশ্রয় নিয়েছেন, কেউ অন্যের জমিতে অবস্থান করছেন। শুধু সিকদার ও আকন বাড়ি নয়, নদী তিনটির ভাঙনে বগা কাছিপাড়া এবং ফরিদপুর ইউনিয়নের বাহেরচর, পশ্চিম কাছিপাড়া, হাজীপুর ও গোপালিয়া, রঘুনদ্দিসহ কয়েকটি গ্রামের হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। অনেকের বসতঘর ও শেষ সম্বল ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। বর্তমানে বাজার, পুকুর, পাকা সড়ক ও তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙনের হুমকিতে রয়েছে। প্রতিদিন নদীর পাড় ভাঙছে, এবং নিঃস্ব মানুষের সংখ্যা বাড়ছে। উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত কাছিপাড়া ইউনিয়ন আয়তন, জনসংখ্যা, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যে বাউফলের গুরুত্বপূর্ণ ইউনিয়নগুলোর একটি। কিন্তু নদীভাঙনে এখানকার মানুষের জীবন থেকে হারিয়ে যাচ্ছে বসতভিটা, জীবিকা ও শেকড়ের স্মৃতি।

নদীভাঙনে নিঃস্ব হওয়া পরিবারগুলোর একজন নাসরিন বেগম (৩৫)। তিন ছেলেকে নিয়ে তাঁর সংসার। ২০০৭ সালে কাছিপাড়ার সিকদার বাড়ির ইব্রাহিম সিকদারের সঙ্গে বিয়ে হয় তাঁর। বিয়ের পর যে বাড়িতে সংসার শুরু করেছিলেন, সেই বাড়ির আর অস্তিত্ব নেই। নাসরিন বলেন, "একসময় তাঁদের বাড়িতে ৫০ থেকে ৬০টি পরিবারের বসবাস ছিল। ছিল পাকা দালান, গোয়ালভরা গরু, ধানভরা গোলা, মাছভরা পুকুর ও পাকা ঘাটলা। আত্মীয়স্বজনের কাছে বাড়িটির আলাদা পরিচিতি ছিল।" তিনি আক্ষেপ করে বলেন, "মাত্র দুই বছর আগেও সিকদার বাড়ির অস্তিত্ব ছিল। এখন স্বামী-সন্তান নিয়ে ফসলি জমিতে ঘর তুলে থাকতে হচ্ছে। কারখানা নদী আমার শ্বশুরবাড়ির সবকিছু গিলে খেয়েছে। একসময় এই বাড়িতে ১০০ থেকে ১৫০ মানুষের বসবাস ছিল। এখন আমড়া ছিন্নভিন্ন হয়ে গেছি।" সিকদার বাড়ি যেন একটি পরিবারের কয়েক প্রজন্মের স্মৃতি, সম্পদ ও পরিচয় হারানোর উদাহরণ।

বাহেরচরের ৭৮ বছর বয়সী নিত্য গোপালের জীবনেও নদীভাঙন কেড়ে নিয়েছে সবকিছু। সড়কের পাশে টিনের ছাউনির ছোট্ট দোচালা ঘরে তাঁর বসবাস। পাশে একটি ছোট চায়ের দোকান রয়েছে। সেই দোকানের আয় আর তিন মেয়ের সহযোগিতায় চলে তাঁর ও স্ত্রীর সংসার। তাঁর কোনো ছেলে নেই। তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। বসতভিটা ও জমিজমা হারিয়ে এখন জীবনের শেষ প্রান্তে এসে তাঁর সবচেয়ে বড় দুশ্চিন্তা, মৃত্যুর পর শেষকৃত্য হবে কোথায়। কান্নাজড়িত কণ্ঠে নিত্য গোপাল বলেন, "বাবার কাছে ছয় একর জমি পেয়েছিলাম। নদীভাঙনে সব গেছে। আমার জমি ভেঙে যে চর জেগেছে, সেই জায়গা প্রভাবশালীদের দখলে। মরার পর শ্মশানে যাওয়ার জায়গাটুকুও নেই।" নিত্য গোপালের মতো অনুকূল, বাসুদেবসহ আরও অনেক পরিবার জমি ও বসতভিটা হারিয়ে আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে কিংবা সড়কের পাশে। তাঁদের অভিযোগ, নদীতে বিলীন হওয়া জমির বিপরীতে নতুন করে জেগে ওঠা চরে নিজেদের জমির অধিকারও ফিরে পাননি তাঁরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, বাহেরচর থেকে গোপালিয়াবাঘা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে কারখানা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। এতে চররঘুনদ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিস্যাজাত সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোপালিয়াবাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকির মুখে পড়েছে। বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক জাকির সিকদার, এফ এম মামুন ও সুনীল দাস জানান, নদীভাঙনের কারণে শিক্ষার্থী কমে যাচ্ছে। কোনো কোনো বিদ্যালয়ের খুব কাছেই চলে এসেছে নদী। আগে যে নদী ছিল প্রায় তিন কিলোমিটার দূরে, এখন সেটি বিদ্যালয় থেকে মাত্র ১০০ থেকে ১৫০ মিটার দূরে। দ্রুত তীর রক্ষা করা না গেলে বিদ্যালয়গুলো নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। হিস্যাজাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বালাল সিকদার (৫৪) বলেন, "এই বিদ্যালয় থেকেই আমি পড়াশোনা করেছি। ছোটবেলার স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানটি চোখের সামনে হারিয়ে যাবে, এটা মেনে নেওয়া কঠিন। নদীর তীর রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।"

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, ভাঙন অব্যাহত থাকলে বাহেরচর বাজারসহ আশপাশের বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানও রক্ষা করা কঠিন হবে। নদীভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন সময়ে জিওব্যাগ ফেলা হয়েছে। তবে এসব উদ্যোগ স্থায়ী সমাধান দিতে পারছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কাছিপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইয়াকুব বলেন, "বর্ষা মৌসুমে পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ ফেলে। কিন্তু ভাটার সময় সেগুলোর অনেক কিছুই আর খুঁজে পাওয়া যায় না। এভাবে ফসলি জমি, ঘরবাড়ি ও বসতভিটা হারাচ্ছে মানুষ। আমড়া দ্রুত ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা চাঁই।" পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বাহেরচর এলাকায় চররঘুনদ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ১০৫ মিটার অংশে জিওব্যাগ ডাম্পিং করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৫৯ লাখ ৬৫ হাজার টাকা। তবে গোপালিয়াবাঘা অংশে এখন পর্যন্ত কোনো কাজ বাস্তবায়ন করা হয়নি। পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমরান হোসেন বলেন, "কারখানা নদীসহ পায়রা নদীর ভাঙন রোধে একটি সমীক্ষার কাজ চলমান রয়েছে। সমীক্ষা প্রতিবেদন পাওয়ার পর স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের জন্য প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পাঠানো হবে।" বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালেহ বলেন, "নদীভাঙনের তীব্রতায় কাছিপাড়া ও কনকদিয়া ইউনিয়নের মানচিত্র ছোট হয়ে আসছে। মাসিক উন্নয়ন সভায় কাছিপাড়া ও কনকদিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সদস্যসহ জনপ্রতিনিধিরা বিষয়টি তুলে ধরে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। সরেজমিন পরিদর্শন করে ভাঙনের ভয়াবহতা দেখে জরুরি তীর রক্ষার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।" একসময় যে নদী ছিল এই জনপদের জীবন-জীবিকার অংশ, সেই নদীই এখন কেড়ে নিচ্ছে মানুষের ঘরবাড়ি, জমি ও পূর্বপুরুষের স্মৃতি। সিকদার বাড়ি কিংবা নিত্য গোপালের ছয় একর জমিÑসবই এখন নদীর ওপারে হারিয়ে যাওয়া অতীত। আর নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর একটাই চাওয়া, অন্তত শেষ সম্বলটুকু যেন আর হারাতে না হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়ানগরে নবাগত ইউএনওর সঙ্গে বিএনপির নেতাদের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


জিয়ানগরে নবাগত ইউএনওর সঙ্গে বিএনপির নেতাদের সৌজন্য সাক্ষাৎ

জিয়ানগর উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরীর সঙ্গে বিএনপির নেতাদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। জিয়ানগর উপজেলা বিএনপি অঙ্গসংগঠন এবং ইউনিয়ন পর্যায়ের নেতারা আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে এই সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, মাস্তান হাফিজ, আতিকুর রহমান, শাহিদুল ইসলাম সহ বিএনপির অঙ্গসংগঠন ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতারা নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁর দায়িত্ব পালনে সার্বিক সফলতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জ এমইউ কলেজের সংস্কার কাজ পরিদর্শন করলেন এমপি আবু তালিব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫১ পি.এম


কালীগঞ্জ এমইউ কলেজের সংস্কার কাজ পরিদর্শন করলেন এমপি আবু তালিব

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব দহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন কলেজের সংস্কার কাজ পরিদর্শন করেছেন। কলেজটিতে অনিয়ম ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে তিনি এই পরিদর্শন করেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে, অনিয়মের খবর পেয়ে এমপি আবু তালিব ঢাকা থেকে ফিরে কলেজে গিয়ে চলমান সংস্কার কাজ পরিদর্শন করেন। তিনি কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে নিম্নমানের নির্মাণ সামগ্রী অপসারণের ব্যবস্থা করেন। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের অধীনে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে কলেজটির একাডেমিক ভবন ও পুরাতন অনার্স ভবনের মেরামত ও সংস্কার কাজ চলছে। এই কাজটি বাস্তবায়ন করছে মেসার্স আনোয়ার এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে, কাজের শিডিউলে নতুন ইট ব্যবহারের কথা থাকলেও পুরাতন ইট ও ইটের টুকরা দিয়ে মেঝেতে সলিং করা হয়েছে। এছাড়া, যথাযথভাবে মেঝে প্রস্তুত না করেই টাইল্‌স বসানোর কাজ করা হচ্ছিল।

পরিদর্শনকালে সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, "সরকারি উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করা যাবে না। কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে। কাজে কোনো প্রকার অনিয়ম বরদাশত করা হবে না।" তিনি সংশ্লিষ্টদের কাজের নির্ধারিত শিডিউল ও মান বজায় রেখে সংস্কার কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন। কলেজের সংস্কার কাজে সরকারি অর্থের যথাযথ ব্যবহার এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজের মান নিশ্চিত করার ব্যাপারে তিনি গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোল্লাহাটে ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড, ক্ষতি ৫ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫১ পি.এম


মোল্লাহাটে ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড, ক্ষতি ৫ লাখ টাকা

বাগেরহাটের মোল্লাহাটে একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

দোকান মালিকের দাবি অনুযায়ী, মূল্যবান কাঠ, মেশিন, বিভিন্ন সরঞ্জাম এবং দোকানঘর পুড়ে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দারিয়ালা বাজারে মাছুম হালদারের ফার্নিচারের দোকানে এই অগ্নিকাণ্ড ঘটে।

দোকান মালিক মাছুম হালদার জানিয়েছেন, ঘটনার দিন রাতেও তিনি প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরে তিনি অভিযোগ করেন যে, কে বা কারা শত্রুতার কারণে তার দোকানে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, এর আগেই দোকানের মূল্যবান কাঠ, মেশিন এবং বিভিন্ন সরঞ্জামের ব্যাপক ক্ষতি হয়ে যায়। এতে আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

এ ঘটনায় মাছুম হালদার অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন এ বিষয়ে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোকান মালিক যদি লিখিত অভিযোগ করেন, তবে তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%