ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

মোল্লাহাটে ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড, ক্ষতি ৫ লাখ টাকা


মোল্লাহাটে ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড, ক্ষতি ৫ লাখ টাকা

বাগেরহাটের মোল্লাহাটে একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

দোকান মালিকের দাবি অনুযায়ী, মূল্যবান কাঠ, মেশিন, বিভিন্ন সরঞ্জাম এবং দোকানঘর পুড়ে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দারিয়ালা বাজারে মাছুম হালদারের ফার্নিচারের দোকানে এই অগ্নিকাণ্ড ঘটে।

দোকান মালিক মাছুম হালদার জানিয়েছেন, ঘটনার দিন রাতেও তিনি প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরে তিনি অভিযোগ করেন যে, কে বা কারা শত্রুতার কারণে তার দোকানে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, এর আগেই দোকানের মূল্যবান কাঠ, মেশিন এবং বিভিন্ন সরঞ্জামের ব্যাপক ক্ষতি হয়ে যায়। এতে আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

আরও পড়ুন: রাণীশংকৈলে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

এ ঘটনায় মাছুম হালদার অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন এ বিষয়ে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোকান মালিক যদি লিখিত অভিযোগ করেন, তবে তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গরু চোর সন্দেহে তিনজন আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


গরু চোর সন্দেহে তিনজন আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ

স্থানীয় জনতা তিনজনকে গরু চোর সন্দেহে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। এ সময় উত্তেজিত এলাকাবাসী একটি বসত ঘর ও একটি গোয়াল ঘরে অগ্নিসংযোগ করে। ফলে উক্ত দুটি ঘর সম্পূর্ণরূপে ভস্মিভূত হয়ে যায়। এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহজিরা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আজিজ মীরার (৬৫) গোয়াল ঘর থেকে একটি চোরাই গরু উদ্ধার করে স্থানীয় কিছু ব্যক্তি। এ সময় আজিজ মীরা ও তার পরিবারের সদস্যদের উপর হামলা চালায় ওই ব্যক্তিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আজিজ মীরার পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সাহায্য চান। জরুরি সেবা নম্বরের ফোন পেয়ে স্থানীয় সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল বৃহস্পতিবার ভোর চারটার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।

শাহজিরা গ্রামের বাসিন্দা মৃত নাজিম আলী শিকদারের ছেলে আদম আলী শিকদার জানান, সম্প্রতি সময়ে তাদের এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে গেছে। এ কারণে বুধবার দিবাগত রাত তিনটা পর্যন্ত তিনি তার গোয়ালঘর পাহারা দিয়েছেন। পরে ঘুমিয়ে পড়েন। কিছু সময় পর গোয়ালঘরে গিয়ে গরু দেখতে না পেয়ে রাতেই গরু খুঁজতে বের হন।

আদম আলী শিকদার বলেন, রাতে বৃষ্টির কারণে মাটিতে গরুর পায়ের ছাপ দেখা যাচ্ছিল। ওই পায়ের ছাপ অনুসরণ করে তিনি একই গ্রামের আজিজ মীরার বাড়ির দিকে যান। সেখানে গিয়ে আজিজ মীরাকে গরু পালনের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান যে, তিনি গরু পালন করেন না। পরে তার (আজিজ) গোয়ালঘরে গরুর শব্দ পেয়ে সেখানে গিয়ে আদম আলী তার গরুটি শনাক্ত করেন।

স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করেন, সম্প্রতি সময়ে শাহাজিরা, সাকোকাঠি, উজিরপুর ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়ন এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এতে করে গরুর খামারি ও কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শাহজিরা গ্রামের বাসিন্দা মৃত ওসমান খানের ছেলে নাসির খান অভিযোগ করেন, তার একটি গরু গত ১০ দিন পূর্বে হারিয়ে যায়। বৃহস্পতিবার সকালে তিনি আজিজ মীরার বাড়ি থেকে চোরাই গরু উদ্ধারের খবর পেয়ে সেখানে যান। পরে তিনি আজিজ মীরার গোয়াল ঘরের পাশে গোবরের গাদা থেকে গরুর রশি ও তার গরুর চামড়ার অংশ দেখতে পান। নাসির খান ধারণা করছেন, তার গরুটি জবাই করে মাংস বিক্রি করা হয়েছে। উভয় ঘটনার খবর সকালে এলাকায় ছড়িয়ে পড়লে পুরো গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সূত্রমতে, আজিজ মীরাকে জনতার হাতে ছেড়ে দেয়ার জন্য উত্তেজিত জনতা পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা (এলাকাবাসী) সকাল সাতটার দিকে আজিজ মীরার গোয়াল ঘরে আগুন ধরিয়ে দেয়, ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ও পাশ্ববর্তী আগরপুর তদন্ত কেন্দ্রের একটি দল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে গরুর চুরির অভিযোগে আজিজ মীরা ও শ্যালকের পুত্র গৌরনদীর গোবর্দ্ধন বড়বাড়ি এলাকার বাসিন্দা সাকিল হোসেন এবং আগরপুর এলাকা থেকে নয়ন শিকদার নামের একজনকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করা হয়।

স্থানীয়রা আরও জানিয়েছেন, পুলিশ আটককৃতদের নিয়ে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর সকাল দশটার দিকে কিছু ব্যক্তি আজিজ মীরার বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ফের ঘটনাস্থলে আসার পূর্বেই ঘরটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। অগ্নিসংযোগের ফলে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, উভয় ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি গরু চুরির ঘটনার সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা, সে বিষয়ে তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নতুন কমিটি গঠন, আমির মাওলানা আফসার উদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৩ পি.এম


নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নতুন কমিটি গঠন, আমির মাওলানা আফসার উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামি নালিতাবাড়ী উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আমির হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা আফসার উদ্দিন এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আরিফ রব্বানী। দলের সদস্য রুকনদের গোপন ব্যালটে ভোটের মাধ্যমে তিনি পুনরায় আমির নির্বাচিত হন। একই দিনে উপজেলা শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আরিফ রব্বানী।

এছাড়া, গোপন ভোটের মাধ্যমে সাত সদস্য বিশিষ্ট উপজেলা শূরা পরিষদ গঠন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দাস্থ জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর নবনির্বাচিত উপজেলা আমির মাওলানা আফসার উদ্দিনকে শপথবাক্য পাঠ করান শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান।

এদিকে, রুকনদের গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত সাতজন শূরা সদস্য হলেন- আরিফ রব্বানী, মাওলানা সাইদুল হক, রুহুল আমিন, দীন মোহাম্মদ মাস্টার, আব্দুল্লাহ আবু সামিত, হেলাল উদ্দিন, আব্দুল মোমেন, আজগর আলী ও আইয়ুব আলী। পরে নবনির্বাচিত শূরা সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমির মাওলানা আফসার উদ্দিন। নির্বাচনে প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মু. গোলাম কিবরিয়া (ভিপি)। তাকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন পরিচালক ডা. হাসানুজ্জামান ও রাশেদ বিন কামাল।

দলীয় সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবে উপজেলা আমির ও শূরা সদস্যদের নির্বাচন এবং শপথ গ্রহণের মাধ্যমে নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল বিভাগীয় সমিতির আজীবন সদস্য হলেন সাংবাদিক নুরুল হক খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৩ পি.এম


বরিশাল বিভাগীয় সমিতির আজীবন সদস্য হলেন সাংবাদিক নুরুল হক খান

চট্টগ্রামস্থ বরিশাল বিভাগীয় সমিতির আজীবন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক ও সংগঠক মো. নুরুল হক খান। তাঁর সদস্যপদ অর্জনের ফলে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। মো. নুরুল হক খান পেশাগত জীবনে একজন সাংবাদিক হিসেবে পরিচিত।

এছাড়া, তিনি কসমো ট্রেডিং সিএন্ডএফ লিমিটেডের অপারেশন ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তিনি বাংলাদেশ তৃণমূল সাংবাদিক বরিশাল বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও, বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে দীর্ঘকাল ধরে সমাজের উন্নয়ন, মানবিক কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক কার্যক্রমে অবদান রেখে আসছেন। চট্টগ্রামস্থ বরিশাল বিভাগীয় সমিতির আজীবন সদস্য নির্বাচিত হওয়ায় মো. নুরুল হক খান সমিতির সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, "এ সম্মান ও স্বীকৃতি তাঁর সামাজিক দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে।" ভবিষ্যতে বরিশাল বিভাগের মানুষের কল্যাণে এবং সমিতির উন্নয়ন ও অগ্রযাত্রায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান তিনি। তাঁর এই অর্জনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক নুরুল হক খানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীর বাঘায় অবৈধ মাটি উত্তোলনের অভিযোগে এক লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৪ পি.এম


রাজশাহীর বাঘায় অবৈধ মাটি উত্তোলনের অভিযোগে এক লাখ টাকা জরিমানা

রাজশাহীর বাঘায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার গড়গড়ি ইউনিয়নের খানপুর সুগার মিলের আখ ক্রয় কেন্দ্রে সংলগ্ন পদ্মানদীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান অন্যান্য অভিযানের মাধ্যমে এই জরিমানা কার্যকর করেন।

জানা গেছে, গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের খলিল উদ্দিনের ছেলে আলম হোসেন খানপুর সুগার মিলের আখ ক্রয় কেন্দ্র সংলগ্ন পদ্মানদীতে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বাঘা থানা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মালবাহী গাড়ি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাড়ির মালিক আলম হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত গাড়িটি তাকে ফেরত দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান বলেন, "অবৈধভাবে মাটি উত্তোলনে অভিযোগে জরিমানা করে ব্যবহৃত জব্দকৃত গাড়ি তাকে দেওয়া হয়েছে।" এ সময় অবৈধভাবে পুকুর খনন ও মাটি উত্তোলন থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%