ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

হিটাচি ও ইভ উড়ন্ত গাড়ির চার্জিং ব্যবস্থা বানাবে


হিটাচি ও ইভ উড়ন্ত গাড়ির চার্জিং ব্যবস্থা বানাবে

উড়ন্ত গাড়ির জন্য চার্জিং ব্যবস্থা ও বিদ্যুৎ অবকাঠামো তৈরি করতে একসাথে কাজ করতে যাচ্ছে হিটাচি এনার্জি এবং ইভ এয়ার মোবিলিটি।

শুক্রবার (১৭ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়।

ইভ এয়ার মোবিলিটি বর্তমানে বৈদ্যুতিক উড়ন্ত গাড়ি তৈরি করছে। এই ধরনের গাড়িগুলো সোজা ওপরের দিকে উঠতে সক্ষম, আবার নিচেও সোজা নামতে পারে।

আরও পড়ুন: নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১২ জন আটক

এই ধরনের যানকে ইভিটিওএল বলা হয়ে থাকে। তবে সাধারণভাবে এটিকে উড়ন্ত গাড়ি হিসেবে উল্লেখ করা হচ্ছে।

এই চুক্তির আওতায় উড়ন্ত গাড়ির জন্য যেই চার্জিং ব্যবস্থা প্রয়োজন, তা তৈরি করবে উভয় প্রতিষ্ঠান। হিটাচি এনার্জি তাদের বিদ্যুতিক গাড়ির চার্জিং প্রযুক্তি এই উড়ন্ত গাড়ির উপযোগী করে তৈরি করবে।

ইভের ভাইস প্রেসিডেন্ট লুইজ মাওয়াদ বলেন, উড়ন্ত গাড়ি চালুর প্রথম দিন থেকেই অবশ্যই পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।

কারণ বিদ্যুৎ ব্যবস্থা না থাকলে গাড়িটি আকাশে উঠতে পারবে না।

আরও পড়ুন: নোয়াখালীতে বিএনপির লিফলেট বিতরণ, সরকারের উন্নয়ন প্রচারণা ও গুজবের বিরুদ্ধে প্রতিবাদ

ব্রাজিলের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এমব্রেয়ারের নিয়ন্ত্রণাধীনে এই চার্জিং অবকাঠামো তৈরির এটি প্রথম অংশীদারত্ব।

বর্তমানে ইভের উড়ন্ত গাড়িটির পরীক্ষামূলক উড্ডয়ন চলমান রয়েছে। ২০২৮ সালে এই যানটির অনুমোদন পাওয়ার আশা করছে প্রতিষ্ঠানটি।

ইভ জানিয়েছে, বিশ্বজুড়ে তাদের উড়ন্ত গাড়ির প্রায় ২ হাজার ৭০০টি আগাম অর্ডার ইতোমধ্যে পাওয়া গেছে।

উল্লেখ্য, ভবিষ্যতে শহরের ভেতরে দ্রুত যাতায়াতের নতুন পথ তৈরি করতে পারে এই ধরনের উড়ন্ত গাড়ি। তবে শক্তিশালী চার্জিং অবকাঠামো তৈরি করা এখন একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জীবনের হুমকির পেছনে বিরোধী দলের উসকানি: রাশেদ খান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


বগুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ

বগুড়ার দুপচাঁচিয়ায় নদী রক্ষা ও পরিবেশ সুরক্ষায় করণীয় নামক আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকালে ১০টার দিকে দুপচাঁচিয়া পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাপা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা।

বিশেষ অতিথির বক্তৃতা প্রদান করেন বাপা বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদ তালুকদার, অধ্যাপক মোহতাসিম বিল্লাহ শিমুল, শিক্ষাবিদ পিজুস চন্দ্র এবং এনজিও সোভার নির্বাহী পরিচালক আনোয়ারুল আজাদ প্রমুখ।

সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা উপকার ভোগীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ করেন। এরপর দুপচাঁচিয়া থানার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ভালুকা

মাদক কারবার পরিচালনার অভিযোগে মা-ছেলেকে আটকে বাড়িতে অগ্নিসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


মাদক কারবার পরিচালনার অভিযোগে মা-ছেলেকে আটকে বাড়িতে অগ্নিসংযোগ

ময়মনসিংহের ভালুকায় মাদক কারবার পরিচালনার অভিযোগে এক মা ও তার ছেলেকে আটক করা হয়েছে। স্থানীয় জনতার বিক্ষোভের অংশ হিসেবে তাদের ঘর-বাড়ি ভাঙচুর করা হয় এবং অগ্নিসংযোগ করা হয়। ঘটনা ঘটে শুক্রবার (১৭ জুলাই) সকালে হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবারের ঘটনার সময় সকাল সাড়ে ৮টার দিকে আওলাতলী মধ্যপাড়া (পুরাতন) জামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশপাশের গ্রামের লোকজন একত্রিত হন। তারা মাদক কারবারের অভিযোগে জামাল উদ্দিনের বাড়িতে গিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় জামাল উদ্দিনের স্ত্রী পারভীন আক্তার (৪০) এবং ছেলে পারভেজ মিয়া (২৫) আটক হন।

আগুনে জামাল উদ্দিনের বাড়ির তিনটি পাকা, চারটি টিনশেড ঘর, রান্নাঘর এবং বাড়ির পাশে রাখা একটি মোটরসাইকেল পুড়ে যায়। পারভীন আক্তার এবং পারভেজ মিয়াকে পরে পুলিশে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, জামাল উদ্দিন ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার চালিয়ে আসছেন। সামাজিকভাবে একাধিকবার সতর্ক করা সত্ত্বেও তারা মাদক ব্যবসা বন্ধ করেননি, যা স্থানীয়দের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়।

এফলে জামাল উদ্দিনের বাড়ি ভাঙচুর করে তার স্ত্রী ও ছেলেকে আটক করা হয়। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মা-ছেলেকে হেফাজতে নেয়। এ সময় ঘটনাস্থল থেকে অন্যান্য পরিবারের সদস্যরা পালিয়ে যায়।

আওলাতলী মধ্যপাড়া (পুরাতন) জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা শফিকুল ইসলাম (শফি) বলেন, ‘মাদক নির্মূলে সরকারের উদ্যোগের অংশ হিসেবে স্থানীয়রা একত্রিত হয়ে অভিযুক্তদের বাড়িতে আগুন দেয়।’

হবিরবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মক্ববুল হোসেন বলেন, ‘মাদক কারবারিদের কারণে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে এবং হালকা মাদক পাওয়ার কারণে ছোট ছোট ছেলেরা আসক্ত হয়ে যাচ্ছে।’

স্থানীয় ইউপি সদস্য মো. শাহজাহান জানায়, ‘আটকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। আমরা সতর্ক করেছি। শুক্রবার সকালে দুই-তিন গ্রামের মানুষ একত্রিত হয়ে তাদের আটক করেন। পরে পুলিশ এসে তাদের হেফাজতে নেয়।’

ভালুকা মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, ‘মাদক কারবারের অভিযোগে পারভেজ ও তার মা পারভীন আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জামাল উদ্দিনের নামে পুলিশের কাছে মাদকের একাধিক মামলা রয়েছে এবং ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ভালুকায় মাদক ব্যবসার অভিযোগে মা-ছেলেকে আটক করে ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুদ্ধ জনতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ির চালান জব্দ করল বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ির চালান জব্দ করল বিজিবি

 জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানোর সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে যে, জব্দকৃত এসব শাড়ির আনুমানিক মূল্য ৩৩ লাখ ৯০ হাজার টাকা।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সীমান্তের সোনাপুর এলাকায় বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) সদস্যরা এসব মালামাল জব্দ করেন।

আজ শুক্রবার, বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এসব তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্র থেকে জানা যায়, সীমান্ত এলাকার চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় আমানগন্ডা বিওপির একটি টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৯০ হাজার টাকা।

বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

তিনি উল্লেখ করেন যে, সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচার রোধে বিজিবি’র অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধান বীজ দেবে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধান বীজ দেবে সরকার

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধান বীজ ও চারা দেওয়া হবে বলে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদি পশুকে টিকা দেওয়া হবে।

আজ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে কৃষক, মৎস্যচাষি এবং খামারিদের জন্য ধান বীজ ও উপকরণ বিতরণ এবং গবাদি পশুকে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করে সংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব তথ্য জানান।

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার সকল ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন কৃষিমন্ত্রী।

চলমান বন্যায় আমন ধানের বীজতলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি মোকাবেলার জন্য ইউনিয়ন ও ব্লক পর্যায়ের কৃষি কর্মকর্তাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের তথ্য সংগ্রহ করে প্রয়োজন অনুযায়ী বীজের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, যেসব কৃষকের বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, তাদের হাতে দ্রুত বীজ পৌঁছে দেওয়া হচ্ছে।

যাদের জমি এখনো পানির নিচে রয়েছে এবং এখনই বীজ বোনার সুযোগ নেই, তাদের জন্য সরকারি উদ্যোগে কৃষকদের কাছ থেকে জমি ভাড়া নিয়ে বিকল্প বীজতলা তৈরি করা হয়েছে। সেখানে উৎপাদিত চারা ১৫ থেকে ২০ দিন পর ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা রোপণ করতে পারেন।

গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, বন্যার পর সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হয় খুরারোগ ও অন্যান্য সংক্রামক রোগের। তাই আজ থেকেই বন্যাকবলিত পাঁচ জেলায় ব্যাপক টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিশেষ টিম গঠন করা হয়েছে। তিনি জানান, আগামী ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদিপশুকে টিকার আওতায় আনা হবে।

এছাড়া, বন্যার কারণে সৃষ্ট গোখাদ্যের সংকট মোকাবেলায় প্রথম ধাপে ৩৫ লাখ টাকার গোখাদ্য বরাদ্দ দেওয়ার ঘোষণাও দেন মন্ত্রী। প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে সহায়তা বাড়ানো হবে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%