১০:৩৯ পি.এম
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে বাঘের আক্রমণের ফলে নারীসহ তিনজন আহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে বনচৌকি বিওপির আওতাধীন এলাকায় এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন নজু, আফসার ও শরিফা। তাদেরকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রংপুরে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন: সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
১৫ বিজিবি জানায়, ভারতের অভ্যন্তর থেকে একটি বাঘ বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে তিনজনকে আক্রমণ করে। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে সতর্ক অবস্থান গ্রহণ করেন। জেলা প্রশাসন বাঘটির অবস্থান শনাক্ত ও পরিস্থিতি নিয়ন্ত্রণে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে। বাঘটি তাড়াতে দুই রাউন্ড গুলি ছোড়ার তথ্যও পাওয়া গেছে।
এদিকে, ঘটনাস্থলে বিজিবি অধিনায়ক ও টহল দল উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে বাঘটির বর্তমান অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন