০২:৪৪ পি.এম
দিনাজপুর জেলার চিরিরবন্দরে সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ (ছওয়াব)-এর উদ্যোগে ৩০০ জন ছানি রোগীর অপারেশনের উদ্দেশ্যে একটি দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ফতেজংপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছওয়াবের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মো. বোরহান উদ্দিন। মরিয়ম চক্ষু হাসপাতালের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাসুদ রানা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতেজংপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফি।
আরও পড়ুন: মৌলভীবাজারে গাছের ডালে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চক্ষু শিবিরে দাতা সংস্থা ছওয়াব ও মরিয়ম চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা সমবেত রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করেন। এ সময় প্রয়োজন অনুযায়ী ছানি রোগী চিহ্নিত করার পাশাপাশি চিকিৎসকদের পরামর্শে রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন