ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ন্যাটো সম্মেলনে যোগ দিতে আঙ্কারায় ট্রাম্প


ন্যাটো সম্মেলনে যোগ দিতে আঙ্কারায় ট্রাম্প

ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নিতে তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি আজ মঙ্গলবার (৭ জুলাই) আঙ্কারার এসেনবোয়া বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ব্যক্তিগতভাবে অভ্যর্থনা জানান।

তুরস্কের আঙ্কারায় আজ দুদিনব্যাপী ন্যাটো শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ন্যাটো সম্মেলনে যোগ দিতেই এই সফর করছেন তুরস্কে। প্রেসিডেন্ট কমপ্লেক্সে আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এরপর দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠক এবং প্রতিনিধি পর্যায়ের আলোচনা করবেন। এই বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে দুই নেতার যৌথ সংবাদ সম্মেলন করার পরিকল্পনাও রয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনও তুরস্ক সফর করছেন।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নিতে ন্যাটোভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি জোটের গুরুত্বপূর্ণ অংশীদার দেশগুলোর নেতারাও আঙ্কারায় জড়ো হয়েছেন।

এবারের সম্মেলনে গত বছর দ্য হেগ-এ গৃহীত প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির প্রতিশ্রুতি বাস্তবায়ন, ইউক্রেনের প্রতি সামরিক সহায়তা অব্যাহত রাখা এবং প্রতিরক্ষা শিল্পের উৎপাদন সক্ষমতা আরও সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে।

তুরস্ক সফরকালে ট্রাম্পের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গেও বৈঠক করার পরিকল্পনা রয়েছে। জেলেনস্কি ও আল-শালা এরই মধ্যে আঙ্কারায় পৌঁছেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের জানান, বুধবার (৮ জুলাই) ট্রাম্প ও জেলেনস্কির বৈঠকে ইউক্রেন যুদ্ধ কীভাবে শেষ করা যায়, সে বিষয়টি প্রধান আলোচ্য হবে।

আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে ভোটার উপস্থিতি ৭৭.৭ শতাংশ, ১৯৯৯ সালের পর সর্বোচ্চ

ওই কর্মকর্তা বলেন, 'গত কয়েক মাসে যুদ্ধক্ষেত্র কার্যত স্থবির হয়ে আছে এবং কোনো পক্ষই উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারেনি।' তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ বন্ধে দ্রুত অগ্রগতি আনার বিষয়ে জরুরি প্রয়োজন অনুভব করছেন।

এদিকে, ন্যাটো সম্মেলনে ট্রাম্প সদস্য দেশগুলোর প্রতি প্রতিরক্ষা ব্যয় আরও বাড়ানোর আহ্বান জানাবেন বলেও জানিয়েছেন ওই মার্কিন কর্মকর্তা। তার ভাষায়, ট্রাম্প এই বার্তাটি মিত্র দেশগুলোর নেতাদের কাছে সরাসরি তুলে ধরবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাসের আসায় শিক্ষককে ‘বাবা’ ডেকে উত্তরপত্রে আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


পাসের আসায় শিক্ষককে ‘বাবা’ ডেকে উত্তরপত্রে আবেদন

এক শিক্ষার্থী সপ্তম শ্রেণির পরীক্ষার উত্তরপত্রে নম্বর চেয়ে শিক্ষককে ‘বাবা’ সম্বোধন করে আবেদন জানিয়েছে।

এই উত্তরপত্রের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ফলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সেখানে স্থানীয় শিক্ষাব্যবস্থার মান নিয়েও অনেকেই প্রশ্ন তুলছেন। ঘটনাটি নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার একটি উচ্চ বিদ্যালয়ে ঘটেছে।

ওই বিদ্যালয়ের এক শিক্ষক উত্তরপত্রটির ছবি নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেছেন।

ভাইরাল হওয়া পোস্টে শিক্ষকের মন্তব্য, “আমার স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রীর অবস্থা দেখুন।” পোস্টের সঙ্গে প্রকাশিত উত্তরপত্রে দেখা গিয়েছে, শিক্ষার্থী প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার পরিবর্তে অসংলগ্ন ও ভুল বানানে বিভিন্ন বাক্য লিখেছে।

এক পর্যায়ে নম্বর পাওয়ার আশায় সে শিক্ষককে বাবা সম্বোধন করে নম্বর দেওয়ার অনুরোধ জানায়।

এই উত্তরপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল।

কেউ শিক্ষার্থীর ভাষাগত দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, আবার কেউ বলেছেন যে, এটি ব্যক্তি নয় বরং প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার মানের প্রতিফলন।

হাতিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আ.ন.ম. হাসান মন্তব্য করেছেন, “একটি উত্তরপত্র দেখে পুরো শিক্ষাব্যবস্থার মূল্যায়ন করা ঠিক হবে না। তবে এমন ঘটনা উদ্বেগের বিষয়।”

তিনি আরও জানান, শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা বাড়াতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ বিষয়ে বিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক বলেছেন, “উত্তরপত্রটি শিক্ষার বর্তমান বাস্তবতা তুলে ধরার উদ্দেশ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছি।”

তিনি জানান, “কাউকে হেয় করা আমার উদ্দেশ্য ছিল না। শিক্ষার্থীদের শেখার ঘাটতি দূর করতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”

স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহল জানিয়েছেন, “কোনো একটি উত্তরপত্রকে কেন্দ্র করে পুরো শিক্ষাব্যবস্থাকে বিচার করা সমীচীন নয়।”

তবে এমন ঘটনা শিক্ষার্থীদের শেখার ঘাটতি, পাঠদানের মান এবং মূল্যায়ন পদ্ধতি নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে।

শিক্ষার্থীদের মৌলিক পড়া-লেখার দক্ষতা নিশ্চিত করতে বিদ্যালয়, অভিভাবক এবং শিক্ষা প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোমে আলোচনায় বসছে ইসরায়েল ও লেবানন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


রোমে আলোচনায় বসছে ইসরায়েল ও লেবানন

ওয়াশিংটনে বেশ কয়েক দফা আলোচনার পর, এবার ইতালির রাজধানী রোমে সরাসরি সংলাপে বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবানন। আগামী ১৫ ও ১৬ জুলাই রাষ্ট্রদূতের পর্যায়ে এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, "যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল এবং লেবাননের মধ্যে পরবর্তী দফার আলোচনা রোমে অনুষ্ঠিত হতে যাচ্ছে—এই ঘোষণাকে আমরা অত্যন্ত আনন্দের সাথে স্বাগত জানাই।"

আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকা এবং কাগজে-কলমে এখনো যুদ্ধাবস্থায় থাকা প্রতিবেশী এই দুটি দেশের মধ্যে, গত কয়েক মাসের মধ্যে এটি হতে যাচ্ছে ষষ্ঠ বৈঠক।

এর আগে গত মাসে, ইসরায়েলি সেনাবাহিনী এবং ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির মাত্র পাঁচ দিন পর, স্থায়ী শান্তির লক্ষ্যে একটি ফ্রেমওয়ার্ক চুক্তিতে স্বাক্ষর করেছিল দুই দেশ ও যুক্তরাষ্ট্র। মূলত সেই ধারাবাহিকতাতেই, এবার রোমে উত্তেজনা হ্রাসের লক্ষ্যে বসছে এই দুই পক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্লু-ওয়েলথ ফার্স্ট স্ট্যাবল রিটার্ন ফান্ডের খসড়ার অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


ব্লু-ওয়েলথ ফার্স্ট স্ট্যাবল রিটার্ন ফান্ডের খসড়ার অনুমোদন

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে একটি নতুন বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের খসড়া প্রস্তাবপত্র ও এর সারসংক্ষেপ অনুমোদন করেছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০১৯তম সভায় ‘ব্লু-ওয়েলথ ফার্স্ট স্ট্যাবল রিটার্ন ফান্ড’-এর খসড়া প্রস্তাবপত্র এবং তার সারসংক্ষেপ অনুমোদন প্রাপ্ত হয়।

বিএসইসির একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ৩০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উদ্যোক্তা প্রতিষ্ঠান ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড ৩ কোটি টাকা বিনিয়োগ করেছে এবং অবশিষ্ট ২৭ কোটি টাকার ইউনিট সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। সম্পদের ব্যবস্থাপক হিসেবে ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড দায়িত্ব পালন করবে।

অতিরিক্তভাবে, ফান্ডটির ট্রাস্টি হিসেবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (এসএলআইসি) দায়িত্ব পালন করবে এবং হেফাজতকারী হিসেবে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি দায়িত্ব পালন করবে।

বিএসইসির এই অনুমোদনের ফলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ফান্ডটি সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন সংগ্রহের কার্যক্রম শুরু করার সক্ষমতা পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ

দেশে সরকারি চাকরিতে বর্তমানে মোট ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, একই সঙ্গে বিভিন্ন দপ্তরে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।

আজ সংসদে গোপালগঞ্জ-১ আসনের সরকারি দলের সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যার প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

মন্ত্রী আরও জানিয়েছেন, ৩০ জুন ২০২৫ পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল-সংক্রান্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে সরকারি চাকরিতে মোট ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে মোট ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।

তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সিনিয়র সচিব/সচিবের ৬৯টি, অতিরিক্ত সচিবের ৩৬৮টি, যুগ্ম সচিবের ১ হাজার ১১৬টি এবং উপসচিবের ২ হাজার ২৪৫টিসহ মোট ৩ হাজার ৭৯৮টি অনুমোদিত পদ রয়েছে।

মন্ত্রী আরো জানিয়েছেন, অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে সিনিয়র সচিব/সচিব পদে ৬৭ জন, অতিরিক্ত সচিব পদে ৩৭৮ জন, যুগ্ন সচিব পদে ৮৯৩ জন এবং উপসচিব পদে ১ হাজার ৬৪৫ জনসহ মোট ২ হাজার ৯৪০ জন কর্মকর্তা কর্মরত রয়েছেন।

তিনি বলেন, প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী অনুমোদিত পদের অতিরিক্ত জনবল নিয়োগের কোনো সুযোগ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%