০৪:৫১ পি.এম
ঝালকাঠির রাজাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজার নামাজে অংশ নিয়েছেন মো. সাইফুল ইসলাম (২৬) নামে এক হত্যা মামলার আসামি।
শুক্রবার (৩ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের আধাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, সাইফুল ইসলামের বাবা বৃহস্পতিবার (২ জুলাই) মারা যান। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ঝালকাঠির বিজ্ঞ আদালত সাইফুল ইসলামকে আড়াই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ দেন। পরে রাজাপুর থানা পুলিশ শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঝালকাঠি জেলা কারাগার থেকে তাকে গ্রহণ করে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে সাইফুল ইসলাম বাবার জানাজার নামাজে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
পরিবার সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে ওই এলাকার মিলন হাওলাদার নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন ৫ এপ্রিল মিলনের বড় ভাই বাদী হয়ে রাজাপুর থানায় একটি হত্যা মামলা করেন। এই মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে সাইফুল ইসলামও ছিলেন।
এর পরে গত ২৬ জুন ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে র্যাব-৩ এর সহায়তায় সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এরপর ঝালকাঠি আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন