ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

তিন বছরে বন্ধ হয়েছে ৪ হাজার ৮টি বাল্যবিবাহ: মহিলা ও শিশু মন্ত্রী


তিন বছরে বন্ধ হয়েছে ৪ হাজার ৮টি বাল্যবিবাহ: মহিলা ও শিশু মন্ত্রী

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাল্যবিবাহ প্রতিরোধে আইন, নীতিমালা ও জাতীয় কর্মপরিকল্পনার আলোকে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি জানান, গত তিন বছরে (জুলাই ২০২৩-জুন ২০২৬) সারা দেশে মোট ৪ হাজার ৮টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে।

আজ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য সাবিকুন্নাহারের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

আরও পড়ুন: গাইবান্ধায় রাস্তা বিরোধে পিটিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় ব্যক্তির মৃত্যু

মন্ত্রী বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭, বাল্যবিবাহ নিরোধ বিধিমালা, ২০১৮ এবং বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা (২০১৮-২০৩০) প্রণয়ন করা হয়েছে। এসবের আলোকে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন ‘Accelerating Action to End Child Marriage in Bangladesh (Phase-II)’ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে।

এর মধ্যে রয়েছে বাল্যবিবাহ নিরোধ আইন ও বিধিমালার আওতায় গঠিত জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্যদের প্রশিক্ষণ প্রদান এবং কমিটির সভা নিয়মিত করা, জাতীয় পর্যায়ে বাল্যবিবাহ নিরোধ কমিটির সভা আয়োজন, বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর পর্যালোচনা কার্যক্রম শুরু, বিবাহ নিবন্ধক, কাজী, ঘটক, ধর্মীয় নেতা ও নোটারি পাবলিকের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন এবং ইউনিয়ন পর্যায়ে জেন্ডার প্রমোটারদের মাধ্যমে কমিউনিটি সম্পৃক্ততা বৃদ্ধি করে জনসচেতনতা সৃষ্টি।

মন্ত্রী আরও জানান, তাৎক্ষণিক ২৪ ঘণ্টা সেবা প্রদানকারী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জাতীয় হেল্পলাইন ১০৯ (টোল ফ্রি) এবং জেলা ও উপজেলা পর্যায়ে ৯৫টি ওয়ান-স্টপ ক্রাইসিস সেল নারী ও শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছে।

আরও পড়ুন: মেসার্স উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকি

তিনি বলেন, মাঠ পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তারা উঠান বৈঠকের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি ও তদারকি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

মন্ত্রী জানান, জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাদের উদ্যোগে ২০২৪ সালে ১ হাজার ৪১৭টি, ২০২৫ সালে ১ হাজার ১২৩টি এবং ২০২৬ সালে ৩৬৪টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১০:০৩ পি.এম


নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জে বায়ুদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ফতুল্লার পিলকুনি এলাকার একটি প্রতিষ্ঠানকে, যা মেসার্স নাস ফিনিশিং নামে পরিচিত, এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিকুল ইসলামের নেতৃত্বে অভিযানের মাধ্যমে এই জরিমানার কার্যক্রম সম্পন্ন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম প্রতিবেদনে জানান, অভিযান পরিচালনার সময় প্রতিষ্ঠানের বিরুদ্ধে বায়ু দূষণের অবস্থা প্রমাণিত হয়। এরপরই তাদেরকে এক লাখ টাকা জরিমানা করতে হয়। পরিবেশ দূষণকারী প্রকল্প কিংবা কারখানা বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে পরিবেশ অধিদপ্তরের।

অভিযানে সহযোগিতার জন্য সদর থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিমও উপস্থিত ছিল। সেইসাথে অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিভাগীয় সমাবেশের প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করলো বরিশাল জেলা জামায়াত

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


বিভাগীয় সমাবেশের প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করলো বরিশাল জেলা জামায়াত

আগামী ১৮ জুলাই বরিশালে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেলে বরিশাল লঞ্চঘাট এলাকায় জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা মোহাম্মদ আবদুল জব্বারের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন ও নুরুল হক সোহরাব, জেলা ইউনিট সদস্য মো. আব্দুস সালাম, মুজাহিদুল ইসলাম ইউসুফ, আসাদুজ্জামান সবুজ, সাইফুল ইসলাম সাইফী, ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলা সভাপতি মো. আবু সাঈদ, সাবেক জেলা সভাপতি হাফেজ মো. সানাউল্লাহসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে নেতৃবৃন্দ সাধারণ মানুষের হাতে সমাবেশের লিফলেট তুলে দেন এবং সমাবেশের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান। তারা বলেন, গণভোটের গণরায়ের বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে এ বিভাগীয় সমাবেশ আয়োজন করা হয়েছে।

জেলা জামায়াত সূত্রে জানা যায়, আগামী ১৮ জুলাই দুপুর ২টায় বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) ডা. অলি আহমদ বীর বিক্রমসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

লিফলেট বিতরণ কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জনগণের ব্যাপক উপস্থিতিতে ১৮ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ দক্ষিণাঞ্চলের মানুষের ন্যায্য অধিকার আদায়ের দাবিকে আরও বেগবান করবে এবং জনমতের একটি শক্তিশালী বহিঃপ্রকাশ হিসেবে ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, কোকাকোলায় চেতনানাশক খাইয়ে হত্যার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, কোকাকোলায় চেতনানাশক খাইয়ে হত্যার অভিযোগ

মাদারীপুরে পারিবারিক কলহের জেরে লামিয়া আক্তার (২০) নামে এক গৃহবধূকে নির্যাতনের পর কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক বা ঘুমের ওষুধ মিশিয়ে পান করিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ইতালি প্রবাসী স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার পর হাসপাতাল থেকে পালিয়ে যান অভিযুক্ত স্বামী আরিফ বেপারী (৩০)।

নিহত লামিয়া আক্তার মাদারীপুর সদর উপজেলার হাসানকান্দি গ্রামের বাশার শেখের মেয়ে। অভিযুক্ত আরিফ বেপারী সদর উপজেলার নতুন রাজারহাট গ্রামের বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আরিফ বেপারী ও তার পরিবারের কয়েকজন সদস্য মিলে লামিয়ার ওপর শারীরিক নির্যাতন চালায় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, নির্যাতনের পর কোকাকোলার সঙ্গে চেতনানাশক বা উচ্চমাত্রার ঘুমের ওষুধ মিশিয়ে লামিয়াকে পান করানো হয়। পানীয়টি পান করার কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সাময়িকভাবে জ্ঞান ফিরে আসে।

স্বজনদের দাবি, জ্ঞান ফেরার পর লামিয়া তার মাকে বলেন, "আমাকে কোকাকোলার সঙ্গে কিছু মিশিয়ে খাইয়েছে। এরপর আমার আর কিছু মনে নেই।" এরপর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং বুধবার দুপুরে তিনি মারা যান।

নিহতের পরিবারের অভিযোগ, মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর হাসপাতালের বিল পরিশোধ না করেই অভিযুক্ত স্বামী আরিফ বেপারী পালিয়ে যান। পালানোর সময় তিনি লামিয়ার ব্যবহৃত মোবাইল ফোনটিও সঙ্গে নিয়ে যান বলে দাবি করা হয়েছে।

এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

লামিয়ার পরিবারের সদস্যরা এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তবে এ ঘটনায় পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। মামলার অগ্রগতি ও তদন্তের ভিত্তিতে অভিযোগের সত্যতা নিশ্চিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঠবাড়িয়ায় পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ ভুল, সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১০:১৩ পি.এম


মঠবাড়িয়ায় পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ ভুল, সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক
 
পিরোজপুরের মঠবাড়িয়ায় খাসমহল লতিফ ইনস্টিটিউশনের ষষ্ঠ শ্রেনীর ইংরেজী প্রথম পত্রের প্রশ্নপত্রে
প্রায় ৭০/৮০টি বানান ভুল নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। একটি প্রশ্নপত্রে বিভাবে এতগুলো ভুল থাকে এদিয়ে ক্ষোভ ঈস্খদাশ করেন অভিভাবকরা।
জানাগেছে, বুধবার সকালে ষষ্ঠ শ্রেনীর ইংরেজী প্রথমপত্র পরীক্ষার প্রশ্নপত্র বিতরণের পরে ভুল লক্ষ করা যায়। ভুলেভরা প্রশ্নপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড দিলে দ্রুত ভাইরাল হয়ে যায়।  ভাইরাল হওয়া প্রশ্নপত্রে দেখা যায়, পরীক্ষার প্রশ্ন পত্রে প্রায় ৭০/৮০টি বানান ভুল। এছাড়া গতকালের দশম শ্রেণির ২০২৬ সালের প্রাক-নির্বাচনী বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্নপত্রে বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন আসায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও অভিভাবকরা।
স্থানীয় পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য মিজানুর রহমান বলেন, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের প্রশ্নের মান যদি এই হয় তাহলে লেখাপড়ার মান নিয়ে প্রশ্ন উঠবে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই কিছু কুচক্রীমহল এমন ভুলে ভরা প্রশ্ন তৈরি করতে পারে। বিষয়টা ক্ষতিয়ে দেখতে হবে।
এ বিষয়ে খাসমহল লতিফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান বলেন, প্রি-টেস্ট ও টেস্ট পরীক্ষার প্রশ্ন আমরা নিজেরা প্রণয়ন করি না। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রশ্ন সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা কমিটি পরীক্ষার দিনই তা খোলে। আগে থেকে প্রশ্ন দেখার কোনও সুযোগ থাকে না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম বলেন, স্কুলের প্রশ্ন বাইরে থেকে করার সুযোগ নেই। সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকের কাছ থেকেই প্রশ্ন নেওয়ার কথা। বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের প্রশ্ন এড়িয়ে চলা উচিত ছিল। তাছাড়া বানান ভুলের ছড়ছড়ির বিষয়টিও গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠানের পরীক্ষা কমিটির প্রশ্নটি যাচাই-বাছাই করা প্রয়োজন ছিল। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%