ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

বৃক্ষরোপণ কর্মসূচি দীর্ঘমেয়াদী সুরক্ষার কাজ করবে : তথ্যমন্ত্রী


বৃক্ষরোপণ কর্মসূচি দীর্ঘমেয়াদী সুরক্ষার কাজ করবে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন মন্তব্য করেছেন যে, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতে দীর্ঘমেয়াদী সুরক্ষার দায়িত্ব পালন করবে। তিনি বলেন, 'সরকার যে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে, জাতি এর সুফল ভোগ করবে।'

আজ সোমবার বরিশাল সদর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। প্রশাসন, রাজনৈতিক ব্যক্তি, এনজিওকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণের পর যত্ন নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'খেয়াল রাখতে হবে গাছগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়। চারাগাছকে শিশুর মত যত্ন করতে হবে।'

মন্ত্রী আরও বলেন, 'এক কথায় বৃক্ষরোপণ শেষে বৃক্ষ পরিচর্যাকে গণ কর্মসূচিতে রূপান্তরিত করতে হবে।'

আরও পড়ুন: বিজেপি অফিসের সামনে কেরোসিন ঢেলে আত্মহত্যার হুমকি পশ্চিমবঙ্গের বিধায়কের

তথ্যমন্ত্রী বলেন, যদি প্রকল্পটি সুন্দরভাবে শেষ করা যায়, তবে জাতি এ বৃক্ষরোপণের সুফল ভোগ করবে। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী সার্কিট হাউজ মিলনায়তনে বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সেখানে তিনি উল্লেখ করেন, 'সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষায় নীতিমালা করতে সরকার কাজ চালাচ্ছে। কারণ এই পেশার অস্তিত্ব ছাড়া একটি সভ্য সমাজ চলতে পারে না।'

এ সময় তিনি দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২৫ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২৫ জন

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ফলে ১ জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ সোমবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার আকবরনগর ও মিরারচর এলাকায় এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মাসুদ মিয়া, উপজেলার মিরারচরের আসাদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের একটি বাজারের নামকরণের নিয়ে আকবরনগর ও মিরারচরবাসীর মধ্যে ৪০ বছর ধরে বিরোধ চলছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি উত্তেজনা শুরু হয়।

আজ সোমবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে একজন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়। এই সংঘর্ষের কারণে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভৈরব উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডা. কিশোর কুমার ধর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভৈরব উপজেলার নির্বাহী অফিসার এম মামুনুর রশীদ উল্লেখ করেছেন, 'চলমান ঘটনা নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছেন। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেলাপি ঋণের দুই মামলায় রিজেন্ট সাহেদকে ফের গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


খেলাপি ঋণের দুই মামলায় রিজেন্ট সাহেদকে ফের গ্রেপ্তার

এনআরবি ব্যাংকের খেলাপি ঋণের পৃথক দুটি মামলার মধ্যে করোনা ভুয়া রিপোর্ট কেলেঙ্কারির সাথে যুক্ত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার (২৭ জুলাই) অর্থঋণ চতুর্থ আদালতের বিচারক মো. মোশাররফ হোসেন এই গ্রেপ্তারের আদেশ প্রদান করেন।

 

মামলার সূত্রে বিভিন্ন তথ্য পাওয়া যায়। এনআরবি ব্যাংক থেকে সাহেদ পৃথকভাবে ৫ লাখ ৫৫ হাজার এবং ১ কোটি ৫১ লাখ ৮১ হাজার টাকা ঋণ গ্রহণ করে এবং খেলাপি হয়ে যান তিনি।

সাহেদের আইনজীবী দবির উদ্দিন এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজ ওই দুটি মামলায় জামিনের আবেদন করেছেন তারা। তবে আসামি সাহেদ ঋণের টাকার ২৫ শতাংশ জমা দিতে ব্যর্থ হওয়ায় আদালত তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। আইনজীবী বলেন, আমরা এখন আপিল করার প্রস্তুতি নিচ্ছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ আগস্ট এসএসসি ও সমমনা পরীক্ষার ফল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


১০ আগস্ট এসএসসি ও সমমনা পরীক্ষার ফল

এসএসসি ও সমমনা পরীক্ষা-২০২৬ এর ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।

আজ সোমবার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আব্দুল খালেক কালের কণ্ঠকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য ১০ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে।

মাউশি জানিয়েছে, ওই দিন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা দেশের ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা শিক্ষাবোর্ড এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় ১৮ লাখের বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রাষ্ট্রপতি নির্বাচন

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৈঠকটি আগামী মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত স্পিকারের কক্ষে অনুষ্ঠিত হবে।

সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। এর আগে, শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ওই দিন দুপুরে তিনি তার পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকার বরাবর জমা দেন। সংবিধান ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বরাবর আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত পদত্যাগপত্র পাঠানো হয়েছে।

এর পর থেকে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%