০২:৪০ পি.এম
কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ফলে ১ জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ সোমবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার আকবরনগর ও মিরারচর এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: বরিশালে বালু ব্যবসায়ীকে ৪ লাখ জরিমানা, মা ইলিশ অভিযানে ৮ জন দণ্ডিত
নিহত মাসুদ মিয়া, উপজেলার মিরারচরের আসাদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের একটি বাজারের নামকরণের নিয়ে আকবরনগর ও মিরারচরবাসীর মধ্যে ৪০ বছর ধরে বিরোধ চলছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি উত্তেজনা শুরু হয়।
আজ সোমবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে একজন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়। এই সংঘর্ষের কারণে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে।
আরও পড়ুন: ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভৈরব উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডা. কিশোর কুমার ধর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভৈরব উপজেলার নির্বাহী অফিসার এম মামুনুর রশীদ উল্লেখ করেছেন, 'চলমান ঘটনা নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছেন। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।'
আরও পড়ুন: কেরানীগঞ্জে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন