ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ককরোচ পার্টি যেভাবে আন্দোলন করবে, জানাল ভবিষ্যৎ পরিকল্পনা


ককরোচ পার্টি যেভাবে আন্দোলন করবে, জানাল ভবিষ্যৎ পরিকল্পনা

ভারতের বর্তমান পরিস্থিতিতে, নির্বাচনী রাজনীতিতে না গিয়ে আপাতত একটি চাপ সৃষ্টিকারী সংগঠন বা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। এসব তথ্য বুধবার মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে সিজেপির কোর টিমের বৈঠকের আগে সাংবাদিকদের জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সিজেপি-র এই সভায় সংবাদমাধ্যম এবং বিচারবিভাগের মতো প্রতিষ্ঠানগুলোর প্রতি সাধারণ মানুষের কমে আসা আস্থা নিয়ে আলোচনা করা হবে। এর পাশাপাশি, ক্রমবর্ধমান বেকারত্ব এবং ইথানল-মিশ্রিত জ্বালানির মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোও তাদের আলোচনার কেন্দ্রে রয়েছে। দলের প্রধান মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন যে, প্রখ্যাত অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক তাদের মেন্টর বা পরামর্শদাতা হিসেবে কাজ করবেন।

এদিকে, দীপকে আরো বলেন, পরীক্ষার প্রশ্নফাঁস এবং অন্যান্য অনিয়মের বিরুদ্ধে সিজেপির সাম্প্রতিক আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য তারা সরকারের সঙ্গে আলোচনা করছেন। পাশাপাশি আন্দোলনে আহত শিক্ষার্থীদের আইনি ও চিকিৎসা সহায়তা দেওয়ার কাজও চলছে।

আরও পড়ুন: ক্যানসার সচেতনতায় বাকৃবিতে সিসিআরটিবির ক্যাম্পাস চ্যাপ্টার গঠনের উদ্যোগ, আবেদন ২৩ অক্টোবর পর্যন্ত

সিজেপি নেতৃত্ব জানিয়েছে, বৈঠকে সাম্প্রতিক আন্দোলনের পর্যালোচনা, তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে। দীপকে বলেন, দিল্লির যন্তর মন্তরের আন্দোলন দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। এর ফলে সংগঠনের দায়িত্ব ও মানুষের প্রত্যাশা দুটোই বেড়েছে।

দীপকে নির্বাচনী রাজনীতিতে নামার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি মনে করেন, ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ‘খুবই খারাপ’ এবং তার মূল লক্ষ্য হলো একটি তৃণমূল পর্যায়ের সামাজিক আন্দোলন গড়ে তোলা। তিনি আরো জানান যে, বিচারবিভাগ, রাজনীতি, গণমাধ্যম এবং নির্বাচন কমিশনের ওপর থেকে মানুষ আস্থা হারিয়েছে, তাই এই প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতা নিশ্চিত করতে একটি জনচাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রয়োজন।

এদিকে ঝাড়খণ্ডে সরকারি চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দীপকে। তিনি বলেন, “আমরা অবশ্যই ঝাড়খণ্ডে যাব, তাদের পাশে দাঁড়াব এবং তাদের সব দাবিকে সমর্থন করব।”

তবে সিজেপি নির্বাচনি রাজনীতিতে প্রবেশ করবে কি না—এমন প্রশ্নে দীপকে বলেন, গণমাধ্যম এ বিষয়ে সংগঠনের চেয়ে বেশি আগ্রহী। তিনি জানান, আপাতত রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা নেই।

আরও পড়ুন: আজ যেসব দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

এদিকে, আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল ১০০ জন সমর্থক নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে পদযাত্রা করেন। তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের চাপে সরকার ইথানল-মিশ্রিত জ্বালানি (ই২০) প্রচার করছে এবং এর পেছনে একটি ‘গোপন উদ্দেশ্য’ রয়েছে।

উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রতিবাদে আন্দোলনের নেতৃত্ব দিতে যুক্তরাষ্ট্র থেকে জুন মাসে ভারতে ফেরেন অভিজিৎ দীপকে। ওই আন্দোলনে দেশের বিভিন্ন প্রান্তের তরুণরা অংশ নেয়। পরবর্তীকালে আন্দোলন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে, যদিও কয়েকটি জায়গায় বিক্ষোভ সহিংসতায় রূপ নেয় এবং পুলিশের অভিযানে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করা হয়। আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের দাবি মেনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য হয় মোদি সরকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, প্রয়োজনে ৮২ বছরেও আরেকটি যুদ্ধ করব: রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, প্রয়োজনে ৮২ বছরেও আরেকটি যুদ্ধ করব: রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ আওয়ামী লীগের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, “এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, নির্যাতন, আয়নাঘরের মতো ঘটনা ঘটানোর পরও তাদের কোনো অনুশোচনা নেই। আবার তারা বলে, ডিসেম্বর মাসে দেশে আসবে। আসুক দেশে, রাজপথে দেখা হবে ইনশাআল্লাহ।”

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি। এখন ৮২ বছর বয়সে প্রয়োজন হলে বাংলাদেশের জন্য আরেকটি যুদ্ধও করব। বাংলাদেশের জনগণের শাসন ও গণতন্ত্রকে চিরস্থায়ী করে যাব। ১৯৭১ সালে যুদ্ধ করে আহত হয়েছিলাম, এই ধরনের বাংলাদেশ দেখার জন্য নয়।”

বুধবার দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “জুলাইয়ের ইতিহাস গৌরবের ইতিহাস। পৃথিবীতে এমন সাহসী জাতি খুব কম আছে, যারা সঙ্গীনের সামনে আবু সাঈদের মতো বুক চিতিয়ে দাঁড়াতে পারে। আমরা সেই জাতি, এ নিয়ে আমরা গর্ব করি।”

জুলাই যোদ্ধাদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, “মন খারাপ করবেন না। ১৯৭১ সালের শহীদরাও অনেক কিছু পাননি। আপনারাও হয়তো সবকিছু পাবেন না। কিন্তু এই সরকারের কাছ থেকে সম্মান অবশ্যই পাবেন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, কূটনৈতিক প্রতিনিধি এবং জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪১ পি.এম


রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

রাজবাড়ীতে জেলা বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার বিকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করা হয়।

আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের বিষয়বস্তু তুলে ধরা হয়। এতে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক এড. লিয়াকত আলী বাবু, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সভাপতি আব্দুল মালেক, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমএ খালেদ পাভেল, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন প্রমুখ।

আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থ্যতা কামনায় এক দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪০৪ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগ, ইবি জিয়া পরিষদের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪৩ পি.এম


৪০৪ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগ, ইবি জিয়া পরিষদের প্রতিবাদ

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষকের কথিত রাষ্ট্রবিরোধী এবং ফ্যাসিবাদী তৎপরতা এবং বিভিন্ন গোষ্ঠীর সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় শাখা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলামের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ প্রকাশ করা হয়েছে।

শিক্ষক সংগঠনটির নেতারা জানিয়েছেন, সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে জনস্বার্থপরিপন্থী এবং কার্যক্রম নিষিদ্ধ একটি দলের আদর্শিক তৎপরতায় সম্পৃক্ত থাকার অভিযোগ প্রকাশিত হয়েছে। জুলাই গণআন্দোলনের পর প্রতিষ্ঠিত জাতীয় মূল্যবোধের অংশীদার হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

প্রতিবাদলিপিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ দলটির আদর্শিক অবস্থান সমর্থন করে একটি শিক্ষক সংগঠনের বিভিন্ন তৎপরতা ইতোমধ্যে অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই অবস্থায় ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সাথে গত কয়েক দিন ধরে দেশজুড়ে পরিচালিত সন্ত্রাস ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এদিকে, অভিযোগে উল্লিখিত ৪০৪ জন শিক্ষকের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ জন শিক্ষক রয়েছেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে অভিযোগ তদন্তে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
স্বরাষ্ট্রমন্ত্রীর স্মৃতিচারণ

আপনি কেন দেশে এসেছেন, উত্তরে যা বলেছিলেন মীর কাশেম আলী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪৮ পি.এম


আপনি কেন দেশে এসেছেন, উত্তরে যা বলেছিলেন মীর কাশেম আলী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেছেন, "আমি মীর কাশেম আলীকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কেন ফেরত আসলেন?" তিনি এই প্রশ্নের উত্তরে মীর কাশেম আলী বলেছিলেন, "আমি ফিরে না আসলে, আমার ছেলেটাকে ধরে নিয়ে যাবে।" মীর কাশেম আলী আমার বন্ধু ছিলেন। আমরা একসাথে কাশেমপুর কারাগারে জেল খেটেছি। বুধবার দুপুরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে, রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান চলাকালে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ তাঁর বক্তব্যে বলেন, "অনুষ্ঠানে প্রতিবাদ জানানো ব্যক্তিদের বক্তব্যও আমি মনোযোগ দিয়ে শুনেছি।" তিনি উল্লেখ করেছেন, "জুলাই আন্দোলনে যারা সমন্বয় করেছেন, তাদের অবদানও স্মরণ করি।" এছাড়াও, তিনি জানান, "যদি প্রধানমন্ত্রী দীর্ঘদিন নির্বাসনে না থাকতেন, তাহলে হয়তো আরও সুসংগঠিতভাবে আন্দোলন পরিচালনা করা সম্ভব হতো।" এ সময় তিনি বলেন, "মাঠের অধিকাংশ নেতৃত্ব কারাগারে, গুম বা আত্মগোপনে ছিলেন। তবে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে ইতিহাসের অন্যতম ভয়াবহ স্বৈরাচারের পতন ঘটে।"

নিজের বন্দিজীবনের অভিজ্ঞতা তুলে ধরে, সালাহউদ্দিন আহমদ বলেন, "আয়নাঘরে ৬১ দিন থাকার অভিজ্ঞতা আমার রয়েছে। সেখানে একজন মানুষ ২৪ ঘণ্টাও থাকতে পারবে না।" তিনি মীর কাশেম আলীর পরিবারের প্রসঙ্গ তুলে ধরে বলেন, "স্বৈরাচার কেবল ব্যক্তিকে নয়, পরিবারকেও ধ্বংস করেছে।" এই ভয়াবহ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে, তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান এবং বলেন, "যদি আমরা বলতে শুরু করি— জুলাই কার, তাহলে জুলাই কারও থাকবে না।"

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, "পৃথিবীর বহু জাতি শত বছর সংগ্রাম করেও স্বাধীনতা অর্জন করতে পারেনি। বাংলাদেশে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও রক্তের বিনিময়ে জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে।" তিনি এই অভ্যুত্থানকে নিউটনের আপেলের মতো হঠাৎ পড়ে যাওয়া কোনো ঘটনা নয় হিসেবে অভিহিত করেন এবং জানান, "দীর্ঘ প্রস্তুতি, ত্যাগ ও সংগ্রামের ফসল এটি। তাই এ অর্জনকে কখনো দলীয়করণ করা যাবে না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%