ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নুসেইরাত শরণার্থী শিবির ও খান ইউনিসে হামলা চালাল ইসরাইল


নুসেইরাত শরণার্থী শিবির ও খান ইউনিসে হামলা চালাল ইসরাইল

যুদ্ধবিরতির পরেও গাজায় থামছে না ইসরাইলি হামলা। বৃহস্পতিবার (২ জুলাই)ও দখলদাররা নুসেইরাত শরণার্থী শিবির ও খান ইউনিসে আলাদা ড্রোন হামলা চালিয়েছে। চলমান হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত চার জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১২ জন। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে।

গাজায় কাগজে-কলমে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও মাঠের বাস্তবতা ভিন্ন। বৃহস্পতিবার স্থানীয় সময়ে ইসরাইল ড্রোন হামলা চালিয়েছে। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে মোটরসাইকেল লক্ষ্য করে এবং দক্ষিণ গাজার খান ইউনিসে আলাদা ড্রোন হামলায় আহতদের খবর দিয়েছে জরুরি সেবা কর্তৃপক্ষ। এছাড়া, ২৪ ঘণ্টায় বেশ কয়েকজন ফিলিস্তিনির প্রাণহানির খবর পাওয়া গেছে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা ৭৩ হাজারের অধিক। আহত হয়েছেন এক লাখ ৭৩ হাজারের বেশি। গেল বছরের অক্টোবরের যুদ্ধবিরতির পর এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

এদিকে, ধ্বংসস্তূপ সরানো গাজার পুনর্গঠনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গাজা সিটি মেয়র রুশদি আল-সাররাজ জানিয়েছেন, পুরো উপত্যকায় প্রায় ৬ কোটি ৮০ লাখ টন ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে।

সড়ক সচল করা গেলেও আবাসিক, বাণিজ্যিক ও সরকারি ভবনের ধ্বংসস্তূপ সরাতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর আরও দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তিনি।

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী অভিযানে অব্যাহত রেখেছে। সিলওয়ান এলাকায় ফিলিস্তিনি তরুণদের ওপর হামলার পাশাপাশি গ্রেফতারও হয়েছে। একই এলাকায় একটি নরসুন্দর দোকান ও একটি বাড়িতে অভিযান চালানো হয়েছে। এছাড়া, জেরুজালেমের উত্তর-পূর্বাঞ্চলের মিখমাসে স্থানীয় কাউন্সিল ভবন দখল করে সেখানে সামরিক ঘাঁটি স্থাপন করেছে ইসরাইলি বাহিনী।

আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে ভোটার উপস্থিতি ৭৭.৭ শতাংশ, ১৯৯৯ সালের পর সর্বোচ্চ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উইন্ডিজ সিরিজ শুরুর আগেই নিউজিল্যান্ড দলে পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১০:৫২ এম


উইন্ডিজ সিরিজ শুরুর আগেই নিউজিল্যান্ড দলে পরিবর্তন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড বড় ধাক্কা খেয়েছে। দুই দিন আগে কিউইরা ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছিল। তরুণ পেসার বেন সিয়ার্স গোড়ালির চোটের কারণে সিরিজ থেকে বাদ পড়েছেন। তার জায়গায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বাঁহাতি পেসার বেন লিস্টারকে।

নিউজিল্যান্ড ক্রিকেট সূত্রে জানা গেছে, বেন সিয়ার্স মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে চার দিনের টেস্টের পর থেকেই গোড়ালিতে ব্যথা অনুভব করছিলেন। তবে ইংল্যান্ডের বিপক্ষে ট্রেন্ট ব্রিজ টেস্টের শেষ দিনে সমস্যাটি আরও বাড়ে। তাই বিষয়টি জানিয়ে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাকে দেশে ফিরিয়ে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।

নতুন পেসার বেন লিস্টার আগামী কয়েক দিনের মধ্যে গায়ানায় দলের সঙ্গে যোগ দেবেন। সিরিজের প্রথম তিনটি ম্যাচ গায়ানায় অনুষ্ঠিত হবে। ২০২৩ সালে ওয়ানডে অভিষেক হওয়া লিস্টার এখন পর্যন্ত চারটি ওয়ানডে খেলেছেন এবং ছয়টি উইকেট নিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বশেষ ওয়ানডে সিরিজের সময়ও তিনি স্কোয়াডে ছিলেন।

সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডের পেস বোলারদের চোট একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। পিতৃত্বকালীন ছুটির পর জ্যাকব ডাফি ফিরলেও ব্লেয়ার টিকনারকে অস্ত্রোপচারের জন্য যেতে হয়েছে। অন্যদিকে অতিরিক্ত কাজের চাপের কারণে বিশ্রামে রাখা হয়েছে উইল ও’রুর্কে, কাইল জেমিসন এবং ম্যাট হেনরিকে।

নিউজিল্যান্ডের প্রধান নির্বাচক গ্যাভিন লারসেন বলেন, বর্তমান ক্রিকেটে পেসারদের সঠিক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, “ভালো মানের একাধিক পেসার থাকা এখন খুব জরুরি। আমাদের সৌভাগ্য, এই মুহূর্তে নিউজিল্যান্ডে কয়েকজন মানসম্পন্ন পেসার রয়েছে। তাই তাদের কাজের চাপ ও ফিটনেস খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।”

ইংল্যান্ড সিরিজের পর ইনজুরির সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টিও উল্লেখ করেন লারসেন। তিনি বলেন, “তিনটি টেস্টের পরই কয়েকজন ক্রিকেটার আবার ফিজিও টেবিলে বা অস্ত্রোপচারের প্রয়োজনীয়তায় চলে গেছে। তাই পেস আক্রমণের গভীরতা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।”

বর্তমানে নিউজিল্যান্ডের পেস বিভাগের সদস্যরা হলেন জ্যাকব ডাফি, নাথান স্মিথ, ক্রিস্টিয়ান ক্লার্ক, ম্যাট ফিশার এবং বেন লিস্টার। স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন অধিনায়ক মিচেল স্যান্টনার। তার সঙ্গে আছেন মাইকেল ব্রেসওয়েল এবং জেডেন লেনক্স।

১১ জুলাই গায়ানায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে, একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। আর শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে বার্বাডোজের কেনসিংটন ওভালে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীপুরে বেপরোয়া ট্রাকের চাপায় দুই বন্ধুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৩ এম


শ্রীপুরে বেপরোয়া ট্রাকের চাপায় দুই বন্ধুর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত দুইটার সময় উপজেলার জৈনাবাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত্যুর শিকার বন্ধুদের মধ্যে একজন হলেন— শরীয়তপুর জেলার জাজিরা থানার সারেংকান্দি গ্রামের হাসিন সিকদারের ছেলে মো. সোলেমান সিকদার (২২) এবং অপরজন হলেন ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে কাওসার হোসেন (২৮)। মৃতদেহের খবর জানিয়ে আহত কাওসার হোসেনের চাচাতো ভাই মোহাম্মদ আলী শান্ত জানিয়েছেন, চার বন্ধু সাজ্জাদ, আরিফ, মো. সোলেমান সিকদার ও কাওসার একটি মোটরসাইকেলে ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালে এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। তারা যখন শ্রীপুরের জৈনাবাজার এলাকায় পৌঁছান, তখন বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক কাওসার ও সোলেমানের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই এই দুই বন্ধুর মৃত্যু ঘটে। মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে, কিন্তু ট্রাকের চালক পালিয়ে গেছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিষ্কার করা হচ্ছে গুলশান লেকের আবর্জনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৬ এম


পরিষ্কার করা হচ্ছে গুলশান লেকের আবর্জনা

গুলশান লেকের আবর্জনা পরিষ্কার করা হচ্ছে খাল বাঁচাও কর্মসূচির আওতায়।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গুলশান সোসাইটির উদ্যোগে শুক্রবার (৩ জুলাই) সকালে এই পরিচ্ছন্ন কর্মসূচি শুরু করেছে ফুটস্টেপ বাংলাদেশ। এতে অংশ নেন ফুটস্টেপের ৫ শতাধিক পরিচ্ছন্নতাকর্মী।

এখন গুলশান লেক একটি ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। পুরো লেক নোংরা আর দূষিত পানি দ্বারা বিধ্বস্ত হয়ে গেছে। এই এলাকার বাসিন্দাদের জীবনযাপন তো দুর্বিষহ হয়ে উঠেছে, অফিসগামীদের জন্যও সমস্যা সৃষ্টি হচ্ছে এই দূষণের কারণে। নগরবাসী বারবার সিটি করপোরেশনে ধরনা দিয়েও ফল পাচ্ছে না।

গুলশানবাসীর দীর্ঘ দিন ধরে রয়েছে লেক পরিষ্কারের দাবি, যাতে তারা উৎকট গন্ধ থেকে মুক্তি পেতে পারে। ফুটস্টেপ ঢাকার বিভিন্ন নোংরা জলাশয় ও খাল পরিষ্কারের অংশ হিসেবে পরিচ্ছন্নতার কাজ করছে।

সূত্রে জানা গেছে, বিকেল ৪টায় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ডিএনসিসি প্রশাসক এবং গুলশান সোসাইটির উর্ধ্বতনজনদের উপস্থিত থাকার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির কফিন মোড়ানো হলো কারবালার স্মারকে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৮ এম


খামেনির কফিন মোড়ানো হলো কারবালার স্মারকে

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন।

নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের ওপর ইমাম রেজা মাজারের একটি লাল পতাকা স্থাপন করা হয়েছে। এই পতাকাটি ইরানের মাশহাদ শহরের পবিত্র এই মাজার থেকে আনা হয়েছিল।

আগামী ৯ জুলাই এই মাজারেই খামেনির লাশ দাফন করা হবে। এর আগে ইরানে এখন শোক ও বিদায় অনুষ্ঠান চলছে। গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধের শুরুতে মার্কিন-ইসরাইলি বিমান হামলায় খামেনি নিহত হন।

জর্জটাউন ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য ও ইসলামি রাজনীতি বিষয়ের সহযোগী অধ্যাপক নাদের হাশেমি আল জাজিরাকে এই পতাকার তাৎপর্য জানিয়েছেন। তিনি বলেন, এই লাল পতাকাটি মূলত মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন ইবনে আলীর আত্মত্যাগের প্রতীক। শিয়া ইসলামে তিনি অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তিত্ব, যিনি সপ্তম শতাব্দীতে কারবালার যুদ্ধে শহীদ হয়েছিলেন।

নাদের হাশেমি আরো বলেন, ‘কারবালার যুদ্ধে ইমাম হোসেনের মৃত্যু ও শাহাদাত শিয়া মুসলমানদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৈতিক আদর্শ। আর তাই মার্কিন ও ইসরাইলি হামলায় সর্বোচ্চ নেতার এই মৃত্যুকে সেই ঘটনার সাথে তুলনা করার চেষ্টা করছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।’

সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%