০২:৫৫ পি.এম
রিয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচনে ফ্লোরেন্তিনো পেরেজ আবারও জয় অর্জন করেছেন। ক্লাব সদস্যদের ভোটের মাধ্যমে সফল হয়ে ২০৩০ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যু ক্লাবটির নেতৃত্ব দেওয়ার ম্যান্ডেট নিয়ে এসেছেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুসারে, মোট ভোটের ৬৫ শতাংশ পেয়ে পেরেজ প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী এনরিকে রিকেলমেকে পরাজিত করেছেন। নির্বাচনের আগে তিনি বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন, যার মধ্যে নতুন এক ‘গ্যালাকটিকো’ তারকাকে দলে ভেড়ানোর কথা উল্লেখ ছিল।
পেরেজের বিজয় রিয়াল মাদ্রিদে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরী করেছে। বিশেষত, কোচ হিসেবে জোসে মরিনহোর প্রত্যাবর্তন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
এছাড়া, নির্বাচনের আগে পেরেজ একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। তিনি জানান, একটি শীর্ষ ইউরোপীয় ক্লাবের তারকাকে দলে ভেড়াতে প্রায় ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হবে। তবে খেলোয়াড়ের নাম তিনি প্রকাশ করেননি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন