০২:৪৪ পি.এম
কুড়িগ্রামে দুর্বল ও প্রান্তিক জনগোষ্ঠির অধিকার প্রতিষ্ঠা, সামাজিক অন্তর্ভুক্তি এবং টেকসই উন্নয়নে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
এই সভাটি কুড়িগ্রামে ফ্রেন্ডশিপ আঞ্চলিক সমন্বয়কারী আব্দুস সালাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম শহরের জামান ইন হোটেল অ্যান্ড সুইটস-এ এই সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার দীপু রায়, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জসিম উদ্দিন, হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রেজা এবং বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী প্রমুখ।
আরও পড়ুন: রংপুরে ডাম্পট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৩ জন নিহত, ১৮ আহত
ফ্রেন্ডশিপ-এর একটিভ প্রকল্পের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রজেক্ট ম্যানেজার লাবিবুল ইসলাম। এসময় দুর্যোগ ব্যবস্থাপনার কর্মকাণ্ডের বিষয়টি তুলে ধরেন আঞ্চলিক ব্যবস্থাপক আশরাফুল ইসলাম মল্লিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিল্লুর রহমান।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভায় দুর্বল জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান, চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে মূলধারার উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে হলে সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। একই সঙ্গে তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা উন্নয়নের কার্যক্রম আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা দুর্বল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, বাল্য বিবাহ প্রতিরোধ এবং সামাজিক বৈষম্য হ্রাসে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
আরও পড়ুন: চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ
সভা শেষে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়, যাতে দুর্বল জনগোষ্ঠির সক্রিয় ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন