ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং
ই-টাইমসের প্রতিবেদন

দুই বছরের প্রেমের সম্পর্কে ইতি টানলেন অনন্যা


দুই বছরের প্রেমের সম্পর্কে ইতি টানলেন অনন্যা

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে এবং শিকাগোর সাবেক মডেল ওয়াকার ব্লাঙ্কোর দীর্ঘ দুই বছরের সম্পর্কে ফাটল ধরেছে। গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরেই, তবে সম্প্রতি জানা গেছে যে এই দুই তারকা তাদের সম্পর্কের ইতি টেনেছেন। 

বিনোদনমূলক সংবাদমাধ্যম ই-টাইমসের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে অনন্যা নিজেই এই সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন। সূত্র মারফত আরও জানা গেছে, তাদের এই বিচ্ছেদটি সম্পূর্ণ পারস্পরিক সমঝোতার মাধ্যমেই ঘটেছে এবং একে অপরের প্রতি কোনো বিদ্বেষ বা ক্ষোভ নেই।

হাই-প্রোফাইল একটি বিয়ের অনুষ্ঠানে সাক্ষাৎ হয়েছিল অনন্যা এবং ওয়াকারের। এরপর গত দুই বছর ধরে একাধিকবার তাদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামেও একে অপরের পোস্ট এবং ছবিতে প্রায়ই তাদের উপস্থিতি লক্ষ করা যেত। যদিও তারা কখনো জনসমক্ষে সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি, তবু অনুরাগীদের কাছে তাদের প্রেমের বিষয়টি বেশ স্পষ্ট ছিল।

আরও পড়ুন: পিরোজপুরে লাশ দাফনে বাধা, নাহিদ ইসলামের নিন্দা ও ইনসাফের আহ্বান

ওয়াকার ব্লাঙ্কো পেশায় শিকাগোর একজন সাবেক মডেল, যিনি বলিউডের বেশ কয়েকজন তারকা ও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সখ্যের সুবাদে বি-টাউনের পরিচিত মুখ হয়ে ওঠেন। অনন্যার ঘনিষ্ঠ জন্মদিনের আয়োজনেও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে অনন্যার উদ্দেশে এক আবেগঘন বার্তায় ওয়াকার লিখেছিলেন, ‘শুভ জন্মদিন সুন্দরী, তুমি সত্যিই অনন্য। তোমাকে ভালোবাসি, অ্যানি!’ এই বার্তার পরেই ভক্তদের ধারণা দৃঢ় হয় যে তারা প্রেম করছেন। এমনকি অনন্যাকে ওয়াকারের নামের প্রথম অক্ষর লেখা একটি গলার চেইন বা নেকলেস পরতেও দেখা গিয়েছিল।

সম্পর্ক ভাঙনের এই গুঞ্জনের আবহেই ভালোবাসা ও সম্পর্ক নিয়ে অনন্যার একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে আলোচনায় এসেছে। হেলথ শটসকে দেওয়া সেই সাক্ষাৎকারে অনন্যা ভালোবাসার সংজ্ঞা দিতে গিয়ে বলেন, শাহরুখ খান স্যারের সেই বিখ্যাত উক্তির মতো তার কাছেও ভালোবাসা মানেই বন্ধুত্ব। এটি কেবল পারস্পরিক বোঝাপড়া, বিশ্বাস এবং নিজের মতো থাকার স্বাধীনতার ওপর নির্ভর করে। তিনি বিশ্বাস করেন, ভালোবাসা কেবল কোনো রোমান্টিক সম্পর্কের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়, এটি সব জায়গাতেই বিদ্যমান।

নিজের চিন্তাধারার পরিবর্তনের কথা উল্লেখ করে অনন্যা আরও যোগ করেন যে, একদম ছোটবেলায় তিনি ভাবতেন জীবনে কেবল একটাই বড় ভালোবাসা থাকে এবং অন্য কারও জন্য আর ভালোবাসা অনুভব করা যায় না। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই ধারণায় বদল এসেছে। এখন তিনি তার বন্ধু, পরিবার এবং অনেক মানুষের প্রতিই ভালোবাসা অনুভব করেন। ফলে একক কোনো ‘সোলমেট’ বা জীবনসঙ্গীর সঙ্গে ভালোবাসাকে বেঁধে রাখার ধারণাটি তার কাছে পরিবর্তিত হয়েছে।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন: বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছে, সহায়তার অর্থছাড় কমেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে

ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার এবং খাতামুল আম্বিয়া (সা.) যৌথ বিমান প্রতিরক্ষা সদর দফতরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এলহামি জানিয়েছেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও প্রতিস্থাপনের কাজ চলছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গত দুই দফা আরোপিত যুদ্ধে আকাশ প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রম এবং শত্রুর বিভিন্ন ধরনের আকাশযানের বিরুদ্ধে ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের বিষয়ে তিনি বলেন, শত্রুর বিমান হামলা কার্যকরভাবে মোকাবিলায় নিজেদের অভিজ্ঞতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর এই কমান্ডার আরও বলেন, দ্বিতীয় দফার আরোপিত যুদ্ধ ইরানকে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিয়েছে, যা পরবর্তী যুদ্ধে কাজে লাগানো হয়েছে। তিনি বলেন, তৃতীয় দফার মার্কিন চাপিয়ে দেওয়া যুদ্ধেও ইরানের সক্ষমতার কার্যকারিতা আরও স্পষ্ট হয়েছে। ওই যুদ্ধে ইরান উল্লেখযোগ্য সংখ্যক গুরুত্বপূর্ণ ও কৌশলগত ড্রোন এবং শত্রুর যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল এলহামি বলেন, বর্তমানে ইরান শতভাগ দেশীয় সক্ষমতার ওপর নির্ভর করে এগিয়ে যাচ্ছে। নতুন প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত করার পাশাপাশি যুদ্ধে কার্যকর প্রমাণিত প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর উৎপাদন বাড়ানো হচ্ছে।-পার্সটুডে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘পাশে আছি’, বলেন্দ্র শাহকে ফোন মোদির, সহায়তার আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


‘পাশে আছি’, বলেন্দ্র শাহকে ফোন মোদির, সহায়তার আশ্বাস

নেপালের তুষারধস ও আকস্মিক বন্যার ফলে মৃতের সংখ্যা ৩১ জনে পৌঁছেছে। এছাড়া, নিখোঁজ রয়েছে শত শত মানুষ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয়াবহ বন্যার কারণে সৃষ্ট সংকটের প্রেক্ষিতে সব ধরনের মানবিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। বুধবার (২৬ আগস্ট) তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহের সাথে এক ফোনালাপে এই সংহতি প্রকাশ করেন।

মোদি বলেন, "ভারত যেকোনো ধরনের প্রয়োজনীয় ত্রাণ ও উদ্ধারকাজে সব ধরনের সম্ভাব্য সহায়তা দিতে আমাদের দলগুলো নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করছে।" তিনি উল্লেখ করেন, এই কঠিন সময়ে ভারতের জনগণ নেপালের পাশে রয়েছে।

ভারতীয় প্রধানমন্ত্রী বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, একজন নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, একজন নিখোঁজ

কক্সবাজার, ২৬ আগস্ট, ২০২৬ : সৈকতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে অপর এক যুবক।

আজ বুধবার বেলা আড়াইটার দিকে সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আজমল হোসেন।

নিহত পর্যটক ইয়াছির খাঁন (২৫) ঢাকার আফতাবনগর এলাকার বাসিন্দা। নিখোঁজ পর্যটক মোহাম্মদ ইব্রাহিমও (২৩) একই এলাকার বাসিন্দা। তাদের পুরো পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ।

লাইফগার্ডের বরাত দিয়ে ট্যুরিস্ট পুলিশের এসপি আজমল জানান, ঢাকার আফতাবনগর এলাকা থেকে পাঁচজনের একটি টিম কক্সবাজার বেড়াতে আসে। হোটেলে মালামাল রেখে তারা সকলে লাবণীর জলতরঙ্গ হোটেলের সোজা সৈকত এলাকায় গোসলে নামেন। 

সেখানে গোসলে নামা বিপদজনক উল্লেখ করে লাল পতাকা টানানো ছিল। কিন্তু তা খেয়ালে না নিয়ে গোসলে নামার কিছু সময় পর পাঁচজনই স্রোতে পড়ে বিপদাপন্ন হন। এদের মাঝে তিনজন প্রাণান্তকর চেষ্টায় তীরে উঠে আসে। তবে, ইয়াছিন ও ইব্রাহিম ওই এলাকায় তৈরি হওয়া গর্তে আটকে যায়।

তিনি আরও জানান, তীরে আসা সহযাত্রীরা বিষয়টি লাইফগার্ডকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিপদাপন্নদের উদ্ধারে নামে। তাদের প্রচেষ্টায় ইয়াছিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অপর সহযাত্রী ইব্রাহিমকে নানাভাবে চেষ্টা করেও উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস, সি-সেইফ লাইফ গার্ড সদস্যরা মিলে প্রচেষ্টা চালাচ্ছেন।

এসপি আজমল হোসেন জানান, নিহত ও নিখোঁজের পুরো পরিচয় জানার চেষ্টা চলছে। তাদের পরিবারের সঙ্গে আলাপ হয়েছে। তারা কক্সবাজার আসছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যৌথ চলচ্চিত্র ও ডিজিটাল কনটেন্ট চীন-বাংলাদেশের বন্ধুত্ব আরও গভীর করতে পারে : জবিউল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


যৌথ চলচ্চিত্র ও ডিজিটাল কনটেন্ট চীন-বাংলাদেশের বন্ধুত্ব আরও গভীর করতে পারে : জবিউল্লাহ

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৬ : যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র, বই ও ডিজিটাল কনটেন্ট তৈরির মাধ্যমে চীন ও বাংলাদেশের বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্ক আরও গভীর হবে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

গতকাল মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলনকক্ষে আয়োজিত ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ-এর ওপর কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ও কারিকুলামের ভ্যালিডেশন কর্মশালা’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনপ্রশাসন উপদেষ্টা বলেন, বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার চীন। দুই দেশের সম্পর্ক বর্তমানে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি শিক্ষা, প্রযুক্তি, শিল্প, সংস্কৃতি ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হচ্ছে। ক্রমবর্ধমান সম্পর্ককে আরও কার্যকর করতে চীনা ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

উপদেষ্টা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ-চীন সম্পর্ক ‘সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বে’ উন্নীত হয়েছে। এ অংশীদারত্ব যত বিস্তৃত হবে, বাংলাদেশের তরুণ প্রজন্ম ও পেশাজীবীদের চীনা ভাষায় যোগাযোগের সক্ষমতাও তত বেশি গুরুত্বপূর্ণ জাতীয় দক্ষতায় পরিণত হবে।

তিনি বলেন, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এমন একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে ঢাকার একজন শিক্ষার্থী কিংবা প্রত্যন্ত গ্রামের একজন শিক্ষার্থীও অনলাইন ও প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্মের মাধ্যমে চীনা ভাষা শেখার সুযোগ পান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মজীবী, পেশাজীবী কিংবা দক্ষ কর্মী- সবার জন্য নিজের সুবিধাজনক সময়ে চীনা ভাষা শেখার সুযোগ নিশ্চিত করতে হবে।

জনপ্রশাসন উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকারের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাধ্যমিক শিক্ষায় তৃতীয় ভাষা চালুর ওপর জোর দিয়েছেন। আগামী কয়েক দশকের প্রয়োজন ও সম্ভাবনা বিবেচনায় চীনা ভাষা তৃতীয় ভাষা হিসেবে গুরুত্বপূর্ণ একটি বিকল্প হয়ে উঠতে পারে।

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো শিক্ষা। চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশের নাগরিকদের কর্মসংস্থান ও কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে। চীনা ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশের তরুণ ও কর্মজীবীরা চীনা প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সঙ্গে আরও কার্যকরভাবে যোগাযোগ স্থাপন করতে পারবেন। 

এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান ও সচিব ড. নাজনীন কাউসার চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের (বিসিএফএ) সভাপতি অ্যাডভোকেট নজমুল হক নান্নু এবং ইনফরমাল সেক্টর ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের (আইএসসি) চেয়ারম্যান মির্জা নুরুল গনি শোভন।

অনুষ্ঠানে এনএসডিএ-এর সদস্য ও পরিচালকবৃন্দ, সংশ্লিষ্ট পরামর্শক, শিল্পখাতের প্রতিনিধি, প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রতিনিধি, চীনা ভাষা, শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%