ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা


আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২০২৫-২৬ অর্থবছরের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।

সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রকল্প পরিচালকরা প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন।

আরও পড়ুন: চকরিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আকিত হোসেন সজিব গ্রেফতার

আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি এসময় বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিসহ প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে কৃষক নিয়ে সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


শেরপুরে কৃষক নিয়ে সমাবেশ অনুষ্ঠিত

আজ দুপুরে শেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

জেলার সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশীপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় কৃষকদের সমাবেশটি আয়োজিত হয়েছে। আজ দুপুরে শেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমেদ খান এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে পার্টনার কংগ্রেসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রোগ্রাম ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার ড. সালাউদ্দিন কায়সার, শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) বনানী দেবনাথ ও জেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন।

সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু।

এসময় জেলা ও উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তাসহ শেরপুর সদরের ১৪ টি ইউনিয়নের শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ হলরুমে চারটি স্টলে এই প্রকল্পের আওতায় আধুনিক সুবিধাগুলো পরিদর্শন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বেঁচে থাকাই বড় অর্জন’, কিন্তু ইরানের প্রাপ্তি আরও ব্যাপক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


‘বেঁচে থাকাই বড় অর্জন’, কিন্তু ইরানের প্রাপ্তি আরও ব্যাপক

তেহরান-ভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আলী আকবর দারেইনি বলেছেন, ইরান শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত থেকে টিকে থাকতেই সক্ষম হয়নি, বরং ওয়াশিংটনকে একটি ‘কৌশলগত ব্যর্থতাও’ উপহার দিয়েছে।

 

সংবাদমাধ্যম আল জাজিরাকে তিনি জানিয়েছেন, ‘টিকে থাকাই সবচেয়ে বড় অর্জন, তবে ইরানের অর্জন কেবল দুটি পারমাণবিক শক্তির এই আগ্রাসী যুদ্ধ থেকে টিকে থাকার মধ্যেই সীমাবদ্ধ নয়, যাদের মধ্যে একটি হলো বিশ্বের বৃহত্তম সামরিক ও অর্থনৈতিক শক্তি।’

দারেইনি আরও বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের ক্ষমতার সীমাবদ্ধতা উন্মোচন করে দিয়েছে ইরান।’

তার মতে, আরব মিত্রদের রক্ষা করা তো দূরের কথা, আমেরিকানরা নিজেদের সামরিক সম্পদই রক্ষা করতে পারেনি। সবাই বুঝে গেছে যে, মার্কিন সামরিক ঘাঁটিগুলো আরবদের নয়, বরং ইসরাইলকে রক্ষা করার জন্যই আছে।

তিনি জানান, ইরান এমন এক মাত্রার জাতীয় সংহতি দেখিয়েছে, যা নিজেই একটি গুরুত্বপূর্ণ কৌশলগত শক্তি হিসেবে কাজ করেছে।

তিনি বলেন, ‘এই যুদ্ধ সবাইকে দেখিয়েছে কীভাবে ইরানিরা জাতীয় পতাকার নিচে ঐক্যবদ্ধ হয়েছে। ইরান জাতীয় সংহতির পরিচয় দিয়েছে এবং তাদের কৌশলগত সংস্কৃতির মূল বৈশিষ্ট্য তুলে ধরেছে–তা হলো বিদেশি দমন-পীড়ন ও আগ্রাসনের কাছে নতি স্বীকার না করা।’

ওয়াশিংটনের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকটি নিজেই যুক্তরাষ্ট্রের ব্যর্থতার প্রমাণ বলেও মন্তব্য করেছেন তিনি।

গবেষক আলী আকবর দারেইনির ভাষায়, ‘তারা (যুক্তরাষ্ট্র-ইসরাইল) ভেবেছিল ৭২ ঘণ্টার মধ্যেই ইরানকে শেষ করে দিতে পারবে। তারা ব্যর্থ হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত ব্যর্থতা এবং ইরানের জন্য একটি কৌশলগত বিজয়।’

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৩:০১ পি.এম


ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ঝটিকা সফরে গিয়ে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিদর্শন করেন। 

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এসময় বলেন, ফ্যাসিস্ট আমলের অনিয়ম এবং লুটপাটের কারণে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করার জন্য একই সঙ্গে জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে বর্তমান সরকার। তিনি বলেন, জনগণের কল্যাণের কথা মাথায় রেখে নতুন হাসপাতাল স্থাপন, যন্ত্রপাতি ক্রয় ও লোকবল নিয়োগের মাধ্যমে স্বাস্থ্য খাতে গতি আনা হবে।

মন্ত্রী বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে আকস্মিক সফরে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

মন্ত্রী তার বক্তব্যে বলেন, জেনারেল হাসপাতাল পরিদর্শন করার সময় কিছু ছোটখাট ত্রুটি দেখা গেছে। বিশেষ করে কয়েকজন চিকিৎসক সময়মতো হাসপাতালে আসেননি এবং হাসপাতালের ড্রেনের অবস্থা শোচনীয়। এসব সমস্যা ঠিক করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন।

এছাড়াও তিনি নোয়াখালী হাসপাতালে আকস্মিক সফরে গিয়েছিলেন এবং সেখানে তিনি ক্লোজড ব্যবস্থা পর্যালোচনা করেন। সিভিল সার্জন অফিসে নিয়োগে অনিয়ম ও ফলাফল স্থগিতের বিষয়ে মন্তব্য করে তিনি বলেন, দেশের অনেক জেলায় কার্যক্রমে অনিয়ম ঘটেছে। এসব বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া হবে।

এছাড়া কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আগামী তিন মাসের মধ্যে পরিপূর্ণভাবে চালু এবং যন্ত্রপাতি সচল করার জন্য প্রধানমন্ত্রী উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, পুলিশ সুপার জসীম উদ্দিন, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মন্নান এবং সিভিল সার্জন এসএম কামাল হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির বিতর্কিত ট্যাকল ঘিরে আলোচনা, আসলে কী ঘটেছিল?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


মেসির বিতর্কিত ট্যাকল ঘিরে আলোচনা, আসলে কী ঘটেছিল?

কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে হ্যাটট্রিক করেন এবং দলের জয়ে একটি বড় ভূমিকা রাখেন। তবে, ম্যাচের একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে নতুনভাবে বিতর্কের জন্ম হয়েছে।

ম্যাচের প্রথম গোল করার পর এক পর্যায়ে মেসি আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দির কাছ থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এই সময় পেছন দিক থেকে নিজের করা ট্যাকলে মান্দি মাটিতে পড়ে যান। ঘটনাটির উপর নজর রেখে রেফারি সিমন মার্সিনিয়াক ফাউলের বাঁশি বাজালেন, কিন্তু তিনি কোনো কার্ড দেখাননি।

পরবর্তীতে টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, ট্যাকলের সময় মেসির বুটের স্টাড মান্দির ডান পায়ের কাফ মাসল ও অ্যাকিলিস টেনডনের মাঝামাঝি অংশে আঘাত করে। ফুটবলের প্রচলিত নিয়ম অনুযায়ী, এমন ধরনের ট্যাকলে অনেক সময় হলুদ কার্ড, এমনকি পরিস্থিতি অনুযায়ী লাল কার্ডও দেওয়া যেতে পারে।

রেফারির এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক ফুটবল সমর্থকের মতামত, একই ধরনের ফাউল অন্য কোনো খেলোয়াড় করলে অন্তত হলুদ কার্ড দেখতে হতো। কিছু সমর্থক মেসির প্রতি বিশেষ সুবিধা প্রদর্শনের অভিযোগও তুলেছেন।

য যদিও ঘটনাটি নিয়ে মতভেদ রয়েছে, তবুও অনেক বিশ্লেষকের অভিমত যে রেফারির সিদ্ধান্তকে তুলনামূলকভাবে উদার বলা যায়। বিতর্কিত মুহূর্তের পরও মেসি নিজের দারুণ ফর্ম বজায় রেখেছেন এবং আরও দুটি গোল করে ম্যাচে হ্যাটট্রিক সম্পন্ন করেন।

ম্যাচ শেষে মেসির পারফরম্যান্স যেমন প্রশংসিত হয়েছে, তেমনি তার ওই ট্যাকল এবং রেফারির সিদ্ধান্ত ফুটবল অঙ্গনে আলোচনা ও বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%