০৫:১৪ পি.এম
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, প্রতিটি উপজেলায় অবস্থিত হাসপাতালগুলোতে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করা হবে। এছাড়া আধুনিক প্যাথলজি বিভাগ প্রতিষ্ঠা এবং নবজাতকের মায়েদের জন্য মাতৃদুগ্ধ পান করানোর জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে।
তিনি এই তথ্য সোমবার (১৩ জুলাই) সকালে রাজধানী ঢাকায়, হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জানান।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যসেবাকে মানুষের আরও কাছে পৌঁছে দিতে এবং প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
তিনি যোগ করেন, চলতি বছরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ইমোদনের পরিকল্পনা করেছে সরকার। এই পরিকল্পনার আওতায় হাসপাতালগুলোর সেবার পরিধি বৃদ্ধি করার উদ্যোগও থাকবে।
পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জনগণের কাছে পৌঁছে দিতে সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় প্রায় ৮০ শতাংশ নারী কর্মী হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়টি স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন