০৫:৫০ পি.এম
বরিশালের আগৈলঝাড়া থানায় হামলা, ভাঙচুর এবং পুলিশ সদস্যদের ওপর হামলা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আরও দুজনকে গ্রেফতার করেছে।
এজাহারভুক্ত আসামি শাহাদাৎ হোসেন রানাকে মঙ্গলবার (১৫ জুলাই) রাতে ঢাকার হাজারীবাগ থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে। একইদিনে উপজেলার ফুল্লশ্রী গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশের কাছে সৃজন নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
তাদের সকলের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী এলাকায়।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে ঢাকার হাজারীবাগে অভিযান চালিয়ে ডিবি একটি আসামীকে গ্রেফতার করেছে। অতঃপর, আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদের নেতৃত্বে একটি পুলিশ টিম তাদের ডিবির হেফাজত থেকে গ্রহণ করে থানায় নিয়ে আসে। এরপর, আরও এক আসামিকে ফুল্লশ্রী গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। বুধবার দুপুরে গ্রেফতার দুই আসামিকে বরিশালের বিজ্ঞ আদালতে হাজির করার পর, আদালত তাদের জেলহাজতে পাঠানোর সিদ্ধান্ত দেন।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, 'ডিবি পুলিশের সহযোগিতায় মামলার এক আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করে আগৈলঝাড়ায় আনা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।'
তিনি আরও বলেন, 'এই মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত মোট ২৭ আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।'
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন