মোঃ শরীফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০১:১২ এম
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে দীর্ঘস্থায়ী লোডশেডিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আলোচক মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বিদ্যুৎ সংকটে সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
মুফতি তাহেরী বলেন, "লোডশেডিংয়ের যন্ত্রণায় হবিগঞ্জ-৪ (চুনারুঘাট, মাধবপুর) সহ সারা বাংলাদেশের জনসাধারণের কষ্টের তীব্রতা দীর্ঘ হচ্ছে।"
তিনি আরও বলেন, বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষ, শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠান, অফিস-আদালত, শিক্ষার্থী, কোমলমতি শিশু ও অসুস্থ রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
পোস্টে তিনি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রতি দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়ে বলেন, বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে জরুরি উদ্যোগ নেওয়া প্রয়োজন, যাতে মানুষের দুর্ভোগ কমে আসে।
মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই মাধবপুর ও চুনারুঘাটসহ বিভিন্ন এলাকায় চলমান লোডশেডিং নিয়ে নিজেদের ভোগান্তির কথা তুলে ধরেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় নড়াইলের ঐতিহ্যবাহী লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও উন্নয়নকর্মী সাজ্জাদ হোসেন সিকদার দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি সোমবার দুপুরে এই দায়িত্বভার গ্রহণ করেন।
এ বিষয়ে জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন, কার্যকর ব্যবস্থাপনা এবং শিক্ষার মানোন্নয়নে তাঁর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং শিক্ষা উন্নয়নে আগ্রহের বিষয়টি বিবেচনা করে তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।
সোমবার বিদ্যালয়ের হল রুমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলম, শিক্ষক, বিএনপি নেতৃবৃন্দ এবং সুধীজনরা। সভাপতি সাজ্জাদ হোসেন সিকদার বলেন, “লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।”
উল্লেখ্য, বিএনপি নেতৃবৃন্দ বিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাগেরহাটের ফকিরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর ফলে গাছের সঙ্গে ধাক্কা লেগে শেখ শুবাইর রহমান বাবলু (৩৫) নামের এক ঠিকাদার নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দিবাগত রাত দেড়টার সময় খুলনা-মোংলা মহাসড়কের পিলজংগের শ্যামবাগাত এলাকায় ঘটনাটি ঘটে। নিহত ঠিকাদার শেখ শুবাইর রহমান খুলনা সোনাডাঙ্গা এলাকার শেখ হাফিজুর রহমানের ছেলে ছিলেন।
পুলিশ জানায়, শেখ শুবাইর রহমান বাবলু মোংলা থেকে মোটরসাইকেলযোগে খুলনা যাচ্ছিলেন। পিলজংগ শ্যামবাগাত এসে পৌঁছালে তিনি মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে খবর পেয়ে ওই স্থানে পুলিশ উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করলেন শেখ শুবাইর রহমানকে। কাটাখালী হাইওয়ে থানার ওসি শেখ শাহাজাহান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় শেখ শুবাইর রহমান বাবলু নামের এক ঠিকাদার নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, সদর উপজেলা ও পৌর এলাকায় পৃথক তিন ঘটনায় এক নারী, এক বৃদ্ধ ও এক পুরুষের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাগুলোর পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
মৃতরা হলেন—নবীনগর উপজেলার কাইতলা গ্রামের বাসিন্দা রুমা আক্তার (৩৫), সদর উপজেলার দামচাইল গ্রামের বজলু মিয়া (৬৫) এবং পৌরসভার শেরপুর এলাকার মানিক মিয়া (৫০)।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, তিনজনই পৃথক সময়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। সোমবার (৩ আগস্ট) ময়নাতদন্ত শেষে দু'জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর একজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিটি ঘটনায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুষ্টিয়ার দৌলতপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র চেয়ারম্যান তারেক রহমানকে কেন্দ্র করে এনসিপি নেতা গাজী সালাউদ্দীন তানভীর ও নাসির উদ্দিন পাটোয়ারির মানহানীকর বক্তব্যের প্রতিবাদে দৌলতপুরে একটি বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগস্ট) বিকেলে উপজেলা সেচ্ছাসেবক ও ছাত্রদলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই প্রতিবাদ চিত্রে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে। মিছিলটি উপজেলা বিএনপি'র কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে দৌলতপুর থানার সামনে এসে শেষ হয়। এর পর সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল, মোঃ রবিউল ইসলাম, সেলিম রেজা সহ সেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তারা তারেক রহমানের বিরুদ্ধে মানহানীকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ