ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সমুদ্রে মৎস্য আহরণ নিষিদ্ধ কার্যক্রম শেষ, ৫৮ দিনে জেলেরা যা পেলেন


সমুদ্রে মৎস্য আহরণ নিষিদ্ধ কার্যক্রম শেষ, ৫৮ দিনে জেলেরা যা পেলেন

দেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদের সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণ নিষিদ্ধ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন হয়েছে। এ সময়ে জেলেদের মধ্যে ২৪ হাজার মেট্রিক টন ভিজিএফ চালে বরাদ্দ দেয়া হয় বলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে।

সোমবার (১৫ জুন) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. মামুন হাসান স্বাক্ষরিত বার্তায় গণমাধ্যমে এসব তথ্য জানানো হয়।

গত ১৫ এপ্রিল থেকে চলতি মাসের ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন দেশে সামুদ্রিক জলসীমায় সকল ধরনের মৎস্য নৌযান কর্তৃক মৎস্য আহরণ নিষিদ্ধ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের ১৪টি উপকূলীয় জেলার ৬৭টি উপকূলীয় উপজেলা এবং চট্টগ্রাম মহানগর অন্তর্ভুক্ত ছিল।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

এই সময়ে ১৪টি উপকূলীয় জেলা ও সংশ্লিষ্ট উপজেলায় ৬০টি টাস্কফোর্স কমিটির সভা, ২৬০টি সচেতনতামূলক সভা, ১২ হাজার ৬৭৮টি ব্যানার ও পোস্টার স্থাপন এবং ৬৮ হাজার ৭৫টি লিফলেট বিতরণ করা হয়। নিষেধাজ্ঞা চলাকালে বাণিজ্যিক ট্রলারের সমুদ্রযাত্রার অনুমতি বন্ধ রাখা হয় এবং বরফকলগুলোর উত্পাদন নিয়ন্ত্রণ করা হয়। এছাড়া বিভাগভিত্তিক মনিটরিং কমিটি গঠন করা হয়েছে এবং মৎস্য অধিদফতরের প্রধান কার্যালয়ে কন্ট্রোল রুম স্থাপন করা হয় বলে জানানো হয়েছে।

বার্তায় জানানো হয় যে, নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১৪ জেলার ৬৯টি উপজেলায় ৩ লাখ ১২ হাজার ৫০০টি মৎস্যজীবী পরিবারকে মাসিক ৪০ কেজি করে মোট ২৪ হাজার ১৬৫ দশমিক ৬২৫ মেট্রিক টন ভিজিএফ (চাল) বিতরণ করা হয়েছে। পাশাপাশি পরিবহন ব্যয় বাবদ ৬০ লাখ ৪১ হাজার ৪০৬ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

এই সময়ে আইন প্রয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে ৩ হাজার ৫০২টি অভিযান এবং ৫৮টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এ সময় ২ হাজার ৪৩৮টি অবতরণ কেন্দ্র, ৯ হাজার ১৫১টি মাছঘাট, ১৭ হাজার ৫৮৫টি আড়ৎ এবং ১৬ হাজার ৪৯৪টি বাজার পরিদর্শন করা হয়েছে।

অভিযানের সময় ১ হাজার ১৯০ দশমিক ৬০ মেট্রিক টন মাছ এবং ৫৪৩ দশমিক ৪৭ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। একইসাথে ৪৮টি মামলা দায়ের, ৪৫ দশমিক ৯৪৬ লাখ টাকা অর্থদণ্ড আদায় এবং ২৬ জন জেলেকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। নিলাম থেকে আয়কৃত ৬১ লাখ ৫০ হাজার ৬০০ টাকা সরকারের কোষাগারে জমা দেয়া হয়েছে। চট্টগ্রাম ও বরিশাল বিভাগে জেলে ও যান্ত্রিক নৌযানের সংখ্যা বেশি হওয়ায় এসব এলাকায় অভিযান কার্যক্রম তুলনামূলকভাবে বেশি পরিচালিত হয়েছে।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ কোস্টগার্ড, নৌপুলিশ, জেলা প্রশাসন এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একত্রে নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়নে কাজ করেছে।

এ ধরনের বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা কার্যক্রম সামুদ্রিক মাছের প্রজনন ও মজুদ বৃদ্ধির মাধ্যমে দেশের সামুদ্রিক মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জেলেদের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানানো হয়েছে।

১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় সব ধরনের মাছ ধরার ওপর ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

আরও পড়ুন: নিম্নতম মজুরি বোর্ড অচিরেই গঠন হবে: শ্রমমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চৌদ্দগ্রামে মোটরসাইকেল কেনার নামে ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


চৌদ্দগ্রামে মোটরসাইকেল কেনার নামে ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার

কুমিল্লার চৌদ্দগ্রামে মোটরসাইকেল বিক্রির কথা বলে ডেকে নিয়ে, অস্ত্র ঠেকিয়ে লক্ষাধিক টাকা ও দুইটি মোবাইল ছিনতাইয়ের এই ঘটনাটির মূলহোতা আবদুল কাইয়ুমকে পুলিশ আটক করেছে। আবদুল কাইয়ুম কুমিল্লা জেলার উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে। সোমবার (১৫ই জুন) বিকেলে থানার উপ-পরিদর্শক তারেক আকাশ এই তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত কাইয়ুম দীর্ঘদিন ধরে নিজের এলাকা ছেড়ে পার্শ্ববর্তী মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানী এলাকায় ইন্টারনেট ব্যবসায়ী মাসুমের লাইনম্যান হিসেবে কর্মরত ছিল। সে এখানেই বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। থানায় করা মামলায় উল্লেখ করা হয়েছে, নোয়াখালী জেলার চরজাব্বার থানা এলাকার সিরাজুল ইসলামের ছেলে মমিনুল হক পেশায় একজন ট্রাক্টর চালক।

এক বছর আগে, ধনুসাড়া গ্রামের আবদুল কাইয়ুম ফেসবুকে মোটরসাইকেল বিক্রয়ের বিজ্ঞপ্তি দেওয়ার পর, মমিনুল হক যোগাযোগ করে সেটি ক্রয় করে। তখন তাদের পরিচয় হয়। মোটরসাইকেলটি পরে নষ্ট হয়ে যাওয়ার পর মমিনুল হক সেটি অন্যত্র বিক্রি করে দেয়। পূর্ব পরিচিত হওয়ায় কাইয়ুম নতুন মোটরসাইকেল বিক্রয়ের প্রস্তাব দেয়।

মমিনুল হক তার এক বন্ধুর সঙ্গে গত ৯ জুন মঙ্গলবার সকালে এক লক্ষ দশ হাজার টাকা নিয়ে চৌদ্দগ্রামের মুন্সিরহাট বাজারে আসে। পরে মোটরসাইকেলটি দেখানোর জন্য আবদুল কাইয়ুম জানায়, সলাকান্দি গ্রামে তার এক বন্ধুর কাছে রয়েছে। তখন মমিনুল হক, আব্দুল কাইয়ুম এবং মমিনুল হকের বন্ধু লাকসামের দেলোয়ার হোসেন সিএনজি অটোরিকশায় সলাকান্দি গ্রামে যায়।

আবদুল কাইয়ুম মমিনুল হক ও দেলোয়ার হোসেনকে গাড়ি থেকে নামতে বলে চালককে পাঠিয়ে দেয়। এরপর, আবদুল কাইয়ুম এবং তার সহযোগীরা, ছাতিয়ানী গ্রামের শাকিব, ধনুসাড়ার ছোটন, রাসেল, সবুজ ও গুজরার রনি মিলিত হয়ে দেশীয় ধারালো অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখায় এবং মমিনুল হকের পকেটে থাকা এক লক্ষ দশ হাজার টাকা ও দুইটি মোবাইল সেট জোরপূর্বক ছিনিয়ে নেয়। পরে তারা ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গত রোববার রাতে চৌদ্দগ্রাম থানার পুলিশের একটি টিম ধনুসাড়ায় অভিযান চালিয়ে ছিনতাইচক্রের মূলহোতাকে, আব্দুল কাইউমকে আটক করে। চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক তারেক আকাশ সোমবার বিকেলে বলেন, ‘অভিযান চালিয়ে মমিনুল হক নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে শান্তির জন্য যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ‘টার্নিং পয়েন্ট’ হতে পারে: মিশর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


মধ্যপ্রাচ্যে শান্তির জন্য যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ‘টার্নিং পয়েন্ট’ হতে পারে: মিশর

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের ঘোষিত চুক্তিকে মিশর স্বাগত জানিয়েছে।

এই চুক্তি অঞ্চলটির শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ‘টার্নিং পয়েন্ট’ হয়ে উঠতে পারে বলে মিশরের অভিমত জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান জানিয়েছে, তারা এমন একটি সমঝোতায় পৌঁছেছে, যার মাধ্যমে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ হবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবারও উন্মুক্ত করা হবে।

তবে, তেহরানের পারমাণবিক কর্মসূচির জটিল প্রশ্নে তারা খুব বেশি বিস্তারিত তথ্য দেয়নি।

কায়রো থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি প্রকাশ করেছে।

সোমবার মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যে সম্পাদিত চুক্তিকে মিশর স্বাগত জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অগ্রগতি হিসেবে বিবেচনা করছি, যা আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় সহায়তা করবে।’

বিবৃতিতে আরও বলা হয়, মিশর আশা করে যে এই চুক্তি পারস্পরিক আস্থা জোরদার করতে, সহযোগিতার নতুন ভিত্তি গড়ে তুলবে, শান্তির অনুকূল পরিবেশ সৃষ্টি করবে এবং অঞ্চলের বাকি সমস্যাগুলোর সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব নতুন পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় হবে: পাটমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


সব নতুন পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় হবে: পাটমন্ত্রী

দেশে সরকারি উদ্যোগে নতুন কোনো পাটকল স্থাপন করার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, এ খাতে সরকারি নীতি সহায়তা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ যাতে নিশ্চিত হয়, তার মাধ্যমে বেসরকারি খাতের অংশগ্রহণকে উৎসাহিত করাই সরকারের মূল লক্ষ্য।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন মন্ত্রী। ওই দিন বিকেল ৩টায় শুরু হওয়া সংসদের অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

পাটমন্ত্রী এর মধ্যে আরো বলেন, বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) আওতাধীন ২৫টি মিলের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৯টি মিল বর্তমানে চালু আছে। তিনি জানিয়েছেন, সরকার ঘোষিত ৩১ দফার আলোকে বাকি মিলগুলোও বেসরকারি ব্যবস্থাপনায় আগামী ডিসেম্বরের মধ্যে চালু করার ব্যাপারে আশা প্রকাশ করেছেন।

সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল লিখিত প্রশ্নে জানতে চান, সোনালি আঁশ পাট শিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনতে পাটের উৎপাদন বৃদ্ধি এবং বন্ধ পাটকলগুলোর চালুসহ নতুন পাটকল স্থাপনের কোনো পরিকল্পনা মন্ত্রণালয়ের আছে কিনা।

জবাবে মন্ত্রী জানিয়েছেন, সোনালি আঁশ পাটশিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি আগামী ৩০ জুন শেষ হবে। পরবর্তীতে একই ধরনের কার্যক্রম নিয়ে নতুন প্রকল্প রাজস্ব বাজেটের আওতায় বাস্তবায়নে সরকারের পরিকল্পনা রয়েছে।

বিজেএমসির আওতাধীন ২৫টি মিলের মধ্যে বর্তমানে বেসরকারি ব্যবস্থাপনায় ৯টি মিল চালু রয়েছে। ২০২০ সালের ১ জুলাইয়ের সরকারি সিদ্ধান্তে বিজেএমসি’র আওতাধীন ২৫টি মিলের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল এবং ২০টি মিলকে সরকারি ব্যবস্থাপনায় ইজারা ভিত্তিতে পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে ১৪টি মিলের ইজারা সম্পাদন করা হয়েছে, যার মধ্যে ৯টি মিল চালু হয়ে গেছে।

অবশিষ্ট ৬টি মিলের ইজারা দেওয়ার কার্যক্রম এখনো চলছে, যার মধ্যে ৩টি মিলের বিপরীতে চূড়ান্ত প্রস্তাব আহ্বান করা সূত্রে চলছে। একটি মিলের বিপরীতে দাখিল করা এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (আগ্রহপত্র) প্রস্তাব মূল্যায়নের কাজ চলছে, ১টি মিলের জন্য আগ্রহপত্র আহ্বান করা হয়েছে এবং ১টি মিলের ইজারা কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। আরও উল্লেখযোগ্য যে, বাকি মিলগুলোও সরকার ঘোষিত ৩১ দফার আলোকে বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে চালু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

মন্ত্রী জানিয়েছেন, ইজারা বহির্ভূত ৫টি মিলের মধ্যে সিটি করপোরেশনের আওতাভুক্ত হওয়ায় ৩টি মিল এবং মামলাজনিত কারণে ২টি মিল লিজের বাইরে রাখা হয়েছিল। এই অবস্থায় সরকারিভাবে দেশে নতুন কোনো পাটকল স্থাপনের পরিকল্পনা নেই, বরং সরকারি নীতি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করে এই সেক্টরে বেসরকারি খাতের অংশগ্রহণকে উৎসাহিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুজব ও অপতথ্য মোকাবেলায় সাংবাদিকদের শক্তিশালী ভূমিকা নেয়ার উপর গুরুত্ব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


গুজব ও অপতথ্য মোকাবেলায় সাংবাদিকদের শক্তিশালী ভূমিকা নেয়ার উপর গুরুত্ব

গুজব এবং অপতথ্য ভয়াবহ আকারে বিস্তার লাভ করেছে। এ সম্পর্কে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গুজব ও অপতথ্য মোকাবেলায় সাংবাদিকদের জোরালো ভূমিকা নিতে হবে।

তিনি সোমবার (১৫ জুন) ময়মনসিংহের নান্দাইলে অনুষ্ঠিত প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজনকৃত তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণের সমাপন ও সনদ বিতরণ অনুষ্ঠানে ভিডিও কলে যুক্ত হয়ে বলেন এ কথা।

ইয়াসের খান আরও বলেন, ‘নির্বাচনের সময় ব্যক্তিগতভাবে অপতথ্যের শিকার হয়েছি। বর্তমানে রাষ্ট্রের বিরুদ্ধে গুজব ও অপতথ্য প্রচার করা হচ্ছে। এটি মোকাবেলার জন্য সাংবাদিকদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।’

তথ্য প্রতিমন্ত্রী বলেছেন, ‘প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর মাধ্যমে সাংবাদিকদের দক্ষ করে তুলতে সারা দেশে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। সমাজে বিভিন্ন বিষয়ের সচেতনতা বৃদ্ধি করতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।’

নান্দাইল উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণের সমাপন ও সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত। প্রশিক্ষণটির সমন্বয় ও সভা সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নান্দাইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক বাবুল এবং প্রেস ক্লাব নান্দাইল সভাপতি হান্নান মাহমুদ। প্রশিক্ষণে নান্দাইল উপজেলার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%