০৫:৫২ পি.এম
কুমিল্লার চৌদ্দগ্রামে মোটরসাইকেল বিক্রির কথা বলে ডেকে নিয়ে, অস্ত্র ঠেকিয়ে লক্ষাধিক টাকা ও দুইটি মোবাইল ছিনতাইয়ের এই ঘটনাটির মূলহোতা আবদুল কাইয়ুমকে পুলিশ আটক করেছে। আবদুল কাইয়ুম কুমিল্লা জেলার উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে। সোমবার (১৫ই জুন) বিকেলে থানার উপ-পরিদর্শক তারেক আকাশ এই তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত কাইয়ুম দীর্ঘদিন ধরে নিজের এলাকা ছেড়ে পার্শ্ববর্তী মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানী এলাকায় ইন্টারনেট ব্যবসায়ী মাসুমের লাইনম্যান হিসেবে কর্মরত ছিল। সে এখানেই বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। থানায় করা মামলায় উল্লেখ করা হয়েছে, নোয়াখালী জেলার চরজাব্বার থানা এলাকার সিরাজুল ইসলামের ছেলে মমিনুল হক পেশায় একজন ট্রাক্টর চালক।
এক বছর আগে, ধনুসাড়া গ্রামের আবদুল কাইয়ুম ফেসবুকে মোটরসাইকেল বিক্রয়ের বিজ্ঞপ্তি দেওয়ার পর, মমিনুল হক যোগাযোগ করে সেটি ক্রয় করে। তখন তাদের পরিচয় হয়। মোটরসাইকেলটি পরে নষ্ট হয়ে যাওয়ার পর মমিনুল হক সেটি অন্যত্র বিক্রি করে দেয়। পূর্ব পরিচিত হওয়ায় কাইয়ুম নতুন মোটরসাইকেল বিক্রয়ের প্রস্তাব দেয়।
আরও পড়ুন: কক্সবাজারে নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ, মূল্য ২৭ লাখ টাকা
মমিনুল হক তার এক বন্ধুর সঙ্গে গত ৯ জুন মঙ্গলবার সকালে এক লক্ষ দশ হাজার টাকা নিয়ে চৌদ্দগ্রামের মুন্সিরহাট বাজারে আসে। পরে মোটরসাইকেলটি দেখানোর জন্য আবদুল কাইয়ুম জানায়, সলাকান্দি গ্রামে তার এক বন্ধুর কাছে রয়েছে। তখন মমিনুল হক, আব্দুল কাইয়ুম এবং মমিনুল হকের বন্ধু লাকসামের দেলোয়ার হোসেন সিএনজি অটোরিকশায় সলাকান্দি গ্রামে যায়।
আবদুল কাইয়ুম মমিনুল হক ও দেলোয়ার হোসেনকে গাড়ি থেকে নামতে বলে চালককে পাঠিয়ে দেয়। এরপর, আবদুল কাইয়ুম এবং তার সহযোগীরা, ছাতিয়ানী গ্রামের শাকিব, ধনুসাড়ার ছোটন, রাসেল, সবুজ ও গুজরার রনি মিলিত হয়ে দেশীয় ধারালো অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখায় এবং মমিনুল হকের পকেটে থাকা এক লক্ষ দশ হাজার টাকা ও দুইটি মোবাইল সেট জোরপূর্বক ছিনিয়ে নেয়। পরে তারা ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গত রোববার রাতে চৌদ্দগ্রাম থানার পুলিশের একটি টিম ধনুসাড়ায় অভিযান চালিয়ে ছিনতাইচক্রের মূলহোতাকে, আব্দুল কাইউমকে আটক করে। চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক তারেক আকাশ সোমবার বিকেলে বলেন, ‘অভিযান চালিয়ে মমিনুল হক নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।'
আরও পড়ুন: ময়মনসিংহে সেলুনে ঢুকে নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী অভিযুক্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন