ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং
ফিফা বিশ্বকাপ ২০২৬

কেপ ভার্দের বিপক্ষে একাদশ নিয়ে ভাবনায় আর্জেন্টাইন কোচ


কেপ ভার্দের বিপক্ষে একাদশ নিয়ে ভাবনায় আর্জেন্টাইন কোচ

বিশ্বকাপে এখন পর্যন্ত ধারাবাহিক তিন জয় নিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে, শেষ ৩২-এ অভিষিক্ত কেপ ভার্দের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন শুরুর একাদশ নিয়ে।

‘জে’ গ্রুপের নিজেদের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারায় আর্জেন্টিনা। ওই ম্যাচে অধিনায়ক লিওনেল মেসি বিশ্রামে ছিলেন। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে খেলতে নেমে গোলও করেন তিনি। তাই কেপ ভার্দের বিরুদ্ধে নকআউট ম্যাচে মেসির প্রথম একাদশে ফিরার সম্ভাবনা বেশ শক্তিশালী।

মেসির পাশাপাশি রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের একাদশে থাকা প্রায় নিশ্চিত। তবে রক্ষণ ও আক্রমণভাগের একাধিক পজিশন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি স্কালোনির নিকট।

আরও পড়ুন: ‘বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, তবে উন্নয়নের গ্যারান্টি দিতে চাই’

সবচেয়ে বড় অনিশ্চয়তা দেখা দিয়েছে সেন্টার-ব্যাক পজিশনে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ক্রিস্টিয়ান রোমেরো ডান হাঁটুতে চোট পেয়েছিলেন। গত ম্যাচে জর্ডানের বিপক্ষে এই সমস্যার কারণে বিশ্রাম নেওয়া হয় তাকে। তবে সর্বশেষ অনুশীলনে তিনি সতীর্থদের সঙ্গে পুরোপুরি অংশগ্রহণ করেছেন।

সকেউ ঝুঁকি নিতে চাইলে লিসান্দ্রো মার্তিনেজের সাথে নিকোলাস ওতামেন্দিকে রক্ষণভাগে খেলানোর সিদ্ধান্ত নিতে পারেন স্কালোনি।

লেফট-ব্যাক পজিশনেও রয়েছে প্রতিযোগিতা। প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ার কারণে নিকোলাস তাগলিয়াফিকো প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি। তার পরিবর্তে ফাকুন্দো মেদিনা এই দায়িত্ব পালন করেছেন। তবে জর্ডানের বিপক্ষে পুরো ম্যাচ খেলার কারণে তাগলিয়াফিকোর কেপ ভার্দের বিপক্ষে একাদশে ফিরে আসার সম্ভাবনাই বেশি।

আক্রমণভাগের বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে। মেসির সঙ্গে কে খেলবেন, হুলিয়ান আলভারেজ নাকি লাউতারো মার্তিনেজ, এটি এখনো চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন: আইজিপি: দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়িয়েছে পুলিশ

বিশ্বকাপের শুরু থেকেই আলভারেজকে মূল স্ট্রাইকার হিসেবে খেলানোর পরিকল্পনা ছিল স্কালোনির। কিন্তু গোড়ালির চোট থেকে ঠিকভাবে সেরে না ওঠায় কোচিং স্টাফ তাকে নিয়ে ঝুঁকি নিতে চান না।

অন্যদিকে, লাউতারো মার্তিনেজ সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন। ধারাবাহিক গোল করার কারণে আত্মবিশ্বাসী এই ফরোয়ার্ড মেসির সঙ্গী হিসেবে শুরুর একাদশে জায়গা পেতে পারেন।

আগামী শনিবার কেপ ভার্দের বিরুদ্ধে শেষ ৩২-এর লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়নদের লক্ষ্য থাকবে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালের দিকে আরও একধাপ এগিয়ে যাওয়া।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান রুহুল কবির রিজভীর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লামায় দুই নারী পর্যটক হেনস্তার অভিযোগে দুইজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


লামায় দুই নারী পর্যটক হেনস্তার অভিযোগে দুইজন গ্রেফতার

 

বান্দরবানের লামায় বেড়াতে আসা দুই নারী পর্যটককে হেনস্তা করার পর তাদের স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে স্থানীয় এক রিসোর্টের ম্যানেজার এবং তার সহযোগীকে।

গত বৃহস্পতিবার (২৫ জুন) লামা উপজেলার মাতামুহুরী নদীর পাড়ে অবস্থিত রিভার সাইড রিসোর্টে নারীদের হেনস্তার এ ঘটনা ঘটেছিল। পরে শ্লীলতাহানির শিকার হওয়া এক নারী লামা থানায় অভিযোগ দায়ের করার পর, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রবিবার (২৮ জুন) রাতে ওই রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ রাশেদ (২৫) এবং তার সহযোগী মো. হৃদয়কে (২৮) গ্রেফতার করে। সোমবার (২৯ জুন) তাদের আদালতে হাজির করা হলে বিচারক আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হেনস্তার শিকার ওই দুই নারী তাদের এক স্বজনকে নিয়ে নৌকা ভাড়া করে নদীপথে ভ্রমণে এসেছিলেন। এক সময়ে তারা টয়লেট ব্যবহারের জন্য নদীর পাড়ের ওই রিসোর্টে যান। কিন্তু সেখানেই ম্যানেজার রাশেদ তাদের টয়লেট দেখানোর নাম করে একটি কক্ষে নিয়ে যান। সেখানে হৃদয়ের সহযোগিতায় তাদের অশ্লীল অবস্থায় ফেলে ভিডিও ধারণ করা হয়। পরে তাদের ভয়ভীতি দেখিয়ে স্বর্ণালংকার এবং নগদ ৪৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহাজাহান কামাল জানান, হেনস্তার শিকার নারীর অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৮ হাজার টাকা এবং স্বর্ণালংকার।

তিনি আরো জানান, হেনস্তার শিকার দুই নারী এবং তাদের এক পুরুষ স্বজন চকরিয়া উপজেলার বাসিন্দা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে শ্রমিক-চালক সংঘর্ষ ওসিসহ ১০ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১০:১৪ পি.এম


কেরানীগঞ্জে শ্রমিক-চালক সংঘর্ষ ওসিসহ ১০ জন আহত

ঢাকার কেরানীগঞ্জে ঘাটারচর এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের গাড়ি হারানো ও চালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক ও চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের নিয়ন্ত্রণে আনা যায়। এই সময় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুসসহ অন্তত ১০ জন আহত হন।

সোমবার মধ্যরাতে কেরানীগঞ্জ মডেল থানার ঘাটারচর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে পরিস্থিতি থমথমে ছিল। বিচার দাবিতে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন।

শ্রমিকদের অভিযোগ, সোমবার সন্ধ্যায় কুরিয়ার সার্ভিসের চালক শাহ আলম একটি গাড়ি নিয়ে ঘাটারচর থেকে বের হন। ভ্রমণের সময় নাস্তা করতে গিয়ে তার গাড়িটি হারিয়ে যায়। পরে তিনি কোম্পানির কার্যালয়ে গিয়ে জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে গাড়িটি শনাক্ত করার অনুরোধ করেন কিন্তু কর্মকর্তারা তার কথা বিশ্বাস না করে তাকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনার প্রতিবাদে কুরিয়ার সার্ভিসের শ্রমিক ও চালকরা অফিসের সামনে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করার চেষ্টা করে। উত্তেজনা ছড়িয়ে পড়লে কিছু যানবাহনের ওপর ভাঙচুরেরও ঘটনা ঘটে, যা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস, এসআই মামুন, মোহাম্মদ সোহাগ, কনস্টেবল জয়নাল এবং শ্রমিক ও পথচারীসহ অন্তত ১০ জন আহত হন। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রমিক প্রতিনিধি আনোয়ার এবং চালক রুবেল বলেছেন, আমরা চালক শাহ আলমের ওপর হামলার সুষ্ঠু বিচার এবং দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন করছি। বিচার না হওয়া পর্যন্ত অনেক শ্রমিক কাজে ফিরে যাবে না।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস বলেছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছে। এ সময় উত্তেজিত শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আমিসহ আমার এসআই মামুন, সোহাগ ও কনস্টেবল জয়নাল, শ্রমিক এবং পথচারী মিলিয়ে অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় থানায় চালক শাহ আলমের স্ত্রী ময়না আক্তার এবং আটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জলিল পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১০:২১ পি.এম


পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের

রাজধানী ঢাকা শহরে পার্বত্য অঞ্চলের উৎপাদিত সুস্বাদু ও কেমিক্যালমুক্ত ফলের বিপণন, প্রদর্শন, বাজারজাতকরণ এবং সংরক্ষণে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার ব্যাপারে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি এ সময় উল্লেখ করেন, প্রতিমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ফল সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য তিন পার্বত্য জেলার প্রতিটি উপজেলায় একটি করে কোল্ড স্টোরেজ বা হিমাগার গড়ে তোলা হবে।

সোমবার, রাজধানীর বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের অডিটোরিয়ামে আয়োজিত তিন দিনব্যাপী ‘পাহাড়ি ফল মেলা-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এসব তথ্য জানান।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার রিজাউল করিম। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোঙ্গল চন্দ্র পাল।

প্রধান অতিথির বক্তব্যে সচিব মোহাম্মদ মিজানুর রহমান মেলাটি সফলভাবেই সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, পাহাড়ি ফল মেলা সঠিকভাবে অনুষ্ঠানের জন্য সকলে সাহায্য করেছেন, যা অত্যন্ত ইতিবাচক। এবারের মেলায় তিন পার্বত্য জেলার উদ্যোক্তাদের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা দেখা গেছে, তা আশাব্যঞ্জক। তিনি আরও বলেন, মেলা পরিচালনায় এবার যেসব ছোটখাটো সমস্যা পাওয়া গেছে, আগামীতে সেগুলো দূর করে আরও পরিষ্কার ও সুশৃঙ্খলভাবে মেলার আয়োজন করা হবে। সঙ্গেই, মেলা প্রাঙ্গণে প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের নান্দনিক ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে পার্বত্য অঞ্চলের উদ্যোক্তাদের পক্ষে রাঙ্গামাটির ‘জুম ঘর’-এর স্বত্বাধিকারী বিনীতা চাকমা, বান্দরবানের চংরেং ম্রো এবং খাগড়াছড়ির কংকনা চাকমা মেলার সার্বিক ব্যবস্থাপনা ও ফল বিক্রির চমৎকার সুযোগ নিয়ে তাদের সন্তোষজনক অভিব্যক্তি প্রকাশ করেন। বক্তব্য পর্ব শেষে মেলায় অংশ নেওয়া সেরা উদ্যোক্তাদের মাঝে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনগত অনুষ্ঠান গত ২৭ জুন থেকে ২৯ জুন পর্যন্ত বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি সাধারণ মানুষের জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত ছিল। দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে আগত উদ্যোক্তারা গত তিন দিন মোট ৩০টি স্টলে পাহাড়ের সুস্বাদু ও কেমিক্যালমুক্ত মৌসুমী ফল আম, আনারস, কাঁঠাল, কলা, পাশাপাশি দুর্লভ বুনো রক্তফল (রসকো), রাম্বুটান এবং বুনোবেলের মতো বাহারি ফলের পসরা সাজিয়ে বসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই ক্যামেরায় যানবাহন মনিটরিংয়ের উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১০:৩৬ পি.এম


এআই ক্যামেরায় যানবাহন মনিটরিংয়ের উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার

ঢাকা মহানগরের শেরেবাংলা নগর এলাকায় লেক রোডে এআই ক্যামেরায় ট্রাফিক মামলা দায়ের ও যানবাহন মনিটরিং কার্যক্রমের উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। ২০২৬ সালের ৩০ জুন, মঙ্গলবার ট্রাফিক তেজগাঁও বিভাগের অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে তিনি উদ্বোধন করেন এই কার্যক্রম। উদ্বোধনকালে ডিএমপি কমিশনার এআই ক্যামেরা কন্ট্রোলরুম পরিদর্শন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পর ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুনরুজ্জীবিত এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহারকে জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, সনাতন পদ্ধতির পরিবর্তে এখন ডেটা-ড্রাইভেন ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা ব্যবহার করে ডিএমপি ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। ডিএমপি কমিশনার জানিয়েছিলেন, ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে কৌশলগত ডাইভারসন ব্যবস্থা চালু ও অপ্রয়োজনীয় ক্রসিং বন্ধ করার ফলে যানজট অনেকটাই কমে এসেছে। এছাড়া, চালকদের লেনে থাকার এবং সিগন্যাল মেনে চলার প্রবণতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা ট্রাফিক ব্যবস্থাপনায় দৃশ্যমান উন্নয়ন এনেছে। তিনি বলেছেন, এই প্রযুক্তির মাধ্যমে কোনো যানবাহন গতিসীমা লঙ্ঘন করলে, বিপজ্জনকভাবে লেন পরিবর্তন করলে, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে কিংবা অবৈধ পার্কিং করলে তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে। সরাসরি কমান্ড সেন্টারের মাধ্যমে নিখুঁত ডিজিটাল পদ্ধতিতে ‘ই-প্রসিকিউশন’ বা মামলা দায়ের করা হবে, যা গাড়ির মালিক বা চালক স্বচ্ছ প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে পারবেন। এর মাধ্যমে ট্রাফিক পুলিশকে সড়কে সশরীরে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি থামানোর প্রয়োজন হবে না। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য এলাকাতেও এই স্বয়ংক্রিয় ক্যামেরা নেটওয়ার্কের আওতায় আনা হবে। ঢাকাকে একটি সুশৃঙ্খল, নিরাপদ ও স্মার্ট শহর হিসেবে গড়ে তুলতে নগরবাসী, পরিবহন মালিক ও চালকদের সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ), অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যাডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চ) আসফিকুজ্জামান আকতার, যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস) সুফিয়ান আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%