প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বান্দরবানের লামায় বেড়াতে আসা দুই নারী পর্যটককে হেনস্তা করার পর তাদের স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে স্থানীয় এক রিসোর্টের ম্যানেজার এবং তার সহযোগীকে।
গত বৃহস্পতিবার (২৫ জুন) লামা উপজেলার মাতামুহুরী নদীর পাড়ে অবস্থিত রিভার সাইড রিসোর্টে নারীদের হেনস্তার এ ঘটনা ঘটেছিল। পরে শ্লীলতাহানির শিকার হওয়া এক নারী লামা থানায় অভিযোগ দায়ের করার পর, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রবিবার (২৮ জুন) রাতে ওই রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ রাশেদ (২৫) এবং তার সহযোগী মো. হৃদয়কে (২৮) গ্রেফতার করে। সোমবার (২৯ জুন) তাদের আদালতে হাজির করা হলে বিচারক আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হেনস্তার শিকার ওই দুই নারী তাদের এক স্বজনকে নিয়ে নৌকা ভাড়া করে নদীপথে ভ্রমণে এসেছিলেন। এক সময়ে তারা টয়লেট ব্যবহারের জন্য নদীর পাড়ের ওই রিসোর্টে যান। কিন্তু সেখানেই ম্যানেজার রাশেদ তাদের টয়লেট দেখানোর নাম করে একটি কক্ষে নিয়ে যান। সেখানে হৃদয়ের সহযোগিতায় তাদের অশ্লীল অবস্থায় ফেলে ভিডিও ধারণ করা হয়। পরে তাদের ভয়ভীতি দেখিয়ে স্বর্ণালংকার এবং নগদ ৪৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহাজাহান কামাল জানান, হেনস্তার শিকার নারীর অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৮ হাজার টাকা এবং স্বর্ণালংকার।
তিনি আরো জানান, হেনস্তার শিকার দুই নারী এবং তাদের এক পুরুষ স্বজন চকরিয়া উপজেলার বাসিন্দা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন