১২:৩২ পি.এম
রাজধানীর ওসমানী উদ্যান ও এর প্রাঙ্গণে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা হয়েছে। উদ্বোধনটি অনুষ্ঠিত হবে সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক চিঠিতে শনিবার (১৭ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সচিবালয়ে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, প্রায় ১০ বছর বন্ধ থাকার পর নগরবাসীর জন্য খুলে দেওয়া হচ্ছে রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যান।
আরও পড়ুন: পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা হুমকির মুখে, শান্তি সুদূরপরাহত
প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন আধুনিকায়ন করা উদ্যানটি এবং নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। উদ্বোধনের পর একই দিন উদ্যানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
প্রতিমন্ত্রী জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে নগরবাসী আধুনিক ও দৃষ্টিনন্দন ওসমানী উদ্যান ব্যবহারের সুযোগ পাবেন। উদ্যানটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে মানুষ সেখানে হাঁটাচলা, অবসর যাপন ও পরিবার-পরিজন নিয়ে সময় কাটাতে পারেন।
জুলাই শহীদ ও জুলাইয়ের বীর যোদ্ধাদের স্মরণে উদ্যানে নির্মাণ করা হয়েছে বিশেষ ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। এর মাধ্যমে দর্শনার্থীরা জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতি স্মরণ করার সুযোগ পাবেন।
আরও পড়ুন: রেজিস্ট্রেশনের আওতায় আসছে বিদেশি শ্রমিক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন