ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মেসির প্রশংসা করলেন ট্রাম্প, বললেন ‘ফুটবল কিছুটা হলেও আমি বুঝি’


মেসির প্রশংসা করলেন ট্রাম্প, বললেন  ‘ফুটবল কিছুটা হলেও আমি বুঝি’

২০২৬ বিশ্বকাপের ফাইনালের প্রাক্কালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিওনেল মেসির প্রশংসা করেছেন। নিউইয়র্কে অনুষ্ঠিত ফিফার এক অনুষ্ঠানে তিনি বলেন, ফুটবল সম্পর্কে তাঁর কিছুটা ধারণা রয়েছে এবং ইংল্যান্ডের বিপক্ষে মেসির পারফরম্যান্স তাঁকে সত্যিই মুগ্ধ করেছে।

ট্রাম্পের বিবৃতির মধ্যে রয়েছে যে, আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালের পর চ্যাম্পিয়ন দলের হাতে তিনি ট্রফি তুলে দেবেন। তিনি টুর্নামেন্টে দর্শকদের রেকর্ডসংখ্যক উপস্থিতির বিষয়েও আলোচনা করেন।

মেসির পারফরম্যান্স নিয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমি মেসির দেওয়া ওই পাসটি দেখেছি। ফুটবল সম্পর্কে আমি কিছুটা হলেও বুঝি। ওকে খুব ভালোভাবে মার্ক করে রাখা হয়েছিল। এরপর হঠাৎ করে ডানপ্রান্তে গিয়ে শট নিল, যা নিখুঁত হওয়ার থেকে মাত্র এক চতুর্থাংশ ইঞ্চি দূরে ছিল। এটা দুর্দান্ত ছিল।’

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

অনুষ্ঠানে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গেও তিনি সংক্ষিপ্ত আলাপ করেন। ট্রাম্প জানতে চান, দলটি আবারও ইতিহাস গড়তে প্রস্তুত কি না। তিনি বলেন, ‘তোমরা কি আবার ইতিহাস পুনরাবৃত্তি করতে প্রস্তুত?’

এদিকে, ইংল্যান্ডকে হারানোর পরে আর্জেন্টিনার খেলোয়াড়রা ফকল্যান্ডস বা মালভিনাস ইস্যুতে একটি ব্যানার প্রদর্শন করেন। এই বিষয়টি ফিফার আচরণবিধি লঙ্ঘনের কারণে আলোচনায় আসে এবং দলের কাছে শাস্তির ঝুঁকি সৃষ্টি হয়।

তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ফকল্যান্ডসের সার্বভৌমত্ব নিয়ে মত প্রকাশের অধিকার রয়েছে আর্জেন্টাইন খেলোয়াড়দের। ট্রাম্পের উপদেষ্টা অ্যান্ড্রু জিউলিয়ানি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। তারা তাদের অধিকারের মধ্যেই ছিলেন।’

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চার সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৯ পি.এম


চার সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পি গ্রেপ্তার

রাজধানীর মতিঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পি গ্রেফতার হয়েছে ৪ সহযোগীর সঙ্গে। পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করেছে কয়েকটি বিদেশি অস্ত্র।

 

শনিবার (১৮ জুলাই) এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত কয়েক মাস ধরে মতিঝিল এলাকায় যে সকল অপরাধ কর্মকাণ্ড ঘটেছে তার বেশিরভাগ কাজের সঙ্গে বাপ্পি এবং তার সহযোগীদের সংযোগ পাওয়া গেছে। এরপর শুক্রবার (১৭ জুলাই) মতিঝিল এলাকার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গণি বলেন, গ্রেফতারদের দেয়া তথ্যের ভিত্তিতে বাপ্পির কথিত অফিস থেকে লুকানো অবস্থায় তিনটি বিদেশি রিভালভার উদ্ধার করেছে পুলিশ।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়েছে সন্ত্রাসী বাপ্পির বিরুদ্ধে হত্যা চেষ্টাসহ ৭টি মামলা রয়েছে। এর আগেও বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল কিন্তু জামিনে বেরিয়ে আবারো অপরাধ কর্মকাণ্ড চালাতো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি সাঈদ, সম্পাদক জসিম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৬ পি.এম


কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি সাঈদ, সম্পাদক জসিম

ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে।

এই নির্বাচনে সভাপতি পদে সাঈদ আহমেদ খান (দৈনিক ইনকিলাব) এবং সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম (জাগো নিউজ) নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মোট ১৭৬ জন ভোটারের মধ্যে ১৩২ জন সংবাদকর্মী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবে উৎসবমুখর পরিবেশে সংগঠনের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে সকালে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ১৭৬ জন ভোটারের মধ্যে ১৩২ জন সংবাদকর্মী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ ও গণনা শেষে রাতে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে সাঈদ আহমেদ খান ৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আ. ন. ম কুদরাত-ই-খোদা পেয়েছেন ৪১ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সালাহ উদ্দিন জসিম। এই পদে অন্য দুই প্রতিদ্বন্দ্বী সায়ীদ আবদুল মালিক ৩৬ ভোট এবং মো. শরীফুল ইসলাম ৩৪ ভোট পেয়েছেন।

সহ-সভাপতির দুটি পদে যথাক্রমে সালাম ফারুক (আরটিভি) ৮০ ভোট এবং মোসাম্মাৎ নাসরীন সুলতানা (প্রিয়পাতা) ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী নাজমুল হক শ্যামল পেয়েছেন ৫২ ভোট।

যুগ্ম-সম্পাদকের দুটি পদে মনির আহমাদ জারিফ (দৈনিক জনকন্ঠ) ৮১ ভোট এবং ফারজানা আফরিন (বাংলাদেশের আলো) ৭৫ ভোট পেয়ে বিজয়ী হন। অর্থ সম্পাদক পদে ১০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নিজাম উদ্দিন দরবেশ (দৈনিক মানব কথা), তার প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম মাসুম পেয়েছেন ২৯ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহ নেওয়াজ বাবলু (চ্যানেল ২৪) ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহির আলম সিকদার পেয়েছেন ৪০ ভোট।

দফতর সম্পাদক পদে ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আশিকুর রহমান (স্টার নিউজ)। তার প্রতিদ্বন্দ্বী নুরুল ইসলাম খান মামুন পেয়েছেন ১৯ ভোট।

প্রচার-প্রকাশনা সম্পাদক পদে শাহাদাত হোসেন রাকিব (ঢাকা পোস্ট) এবং ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক পদে আহমেদ আজম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সমাজ কল্যাণ সম্পাদক পদে হাবিবুর রহমান বাবু (নাগারক টিভি) ৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী নুর মোহাম্মদ মিঠু পেয়েছেন ৫৩ ভোট।

তথ্য-প্রযুক্তি সম্পাদক পদে এ এফ এম রাসেল পাটোয়ারী (দৈনিক একুশে সংবাদ) ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আবদুল হাকিম আবির পেয়েছেন ৫৫ ভোট।

শিক্ষা-প্রশিক্ষণ সম্পাদক পদে কাজী দ্বীন মোহাম্মদ বেলাল (দৈনিক যায়যায়দিন) ৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এ কে সালমান পেয়েছেন ৩৬ ভোট।

আন্তর্জাতিক সম্পাদক পদে ইয়াছিন রানা (এটিএন বাংলা) এবং ইভেন্ট-আপ্যায়ন সম্পাদক পদে মাহমুদুল হাসান বিপ্লব সিকদার (দৈনিক আমার দেশ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্যের পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন—দিদারুল আলম দিদার (বাসস), যিনি ১১৭ ভোট পেয়ে প্রথম হন; মোহাম্মদ আবদুল অদুদ (নিউ নেশন), ৭৪ ভোট পেয়ে দ্বিতীয়; কমল চৌধুরী (বেস্ট নিউজ) ও মো. আবু তাহের (দৈনিক প্রভাত), উভয়ে ৭৩ ভোট পেয়ে যৌথভাবে তৃতীয় এবং শারমিন সুলতানা রিনা (শিল্পকণ্ঠ), যিনি ৫৭ ভোট পেয়ে পঞ্চম হন। অপর প্রার্থী তাহমিনা আক্তার পান ৫২ ভোট।

সংগঠনটির এবারের নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিল ৩ সদস্যের একটি নির্বাচন কমিশন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. শরীফুল ইসলাম। অন্য দুই কমিশনার হলেন তোফায়েল হোসেন ও এম. এস. দোহা। নির্বাচন কমিশনকে সহয়োগিতা করেন রাসেল সরকার।

এর আগে সকালে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় ভাপতित्व করেন সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেন এবং দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইন।

সাধারণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক গাজিউল হাসান খান, বায়োফার্মা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্ল্যা, সংগঠণের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুর রহমান খোকন, প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের সহকারি অধ্যাপক ড. ইমরান আনসারী-সহ আরও অনেকে।

দ্বি-বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচন আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে, সোনালী ব্যাংক পিএলসি, আরএফএল, বায়োফার্মা ও খন্দকার টি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএসসি ফল প্রকাশ ২০ জুলাইয়ের মধ্যে হচ্ছে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


এসএসসি ফল প্রকাশ ২০ জুলাইয়ের মধ্যে হচ্ছে না

বর্তমান বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ করা সম্ভব হচ্ছে না। চলতি মাসেও ফল প্রকাশ হবে কিনা, তা চূড়ান্তভাবে জানাতে পারেননি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান।

শনিবার (১৮ জুলাই) দুপুরে গণমাধ্যমে দেয়া বক্তব্যে তিনি এ তথ্য দিয়েছেন।

প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বলেন, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাই ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছিলেন এবং সে অনুযায়ী শিক্ষা বোর্ডগুলোকে প্রস্তুত থাকতেও বলা হয়েছিল। বোর্ডও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ফল প্রস্তুতির কাজে প্রত্যাশিত সময় দেয়া সম্ভব হয়নি। এজন্য ফল প্রকাশে আরও কয়েকদিন সময় লাগবে। তবে খুব বেশি দেরি হবে না।

চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, এই মাসের মধ্যেই কাজ গুছিয়ে ফল প্রকাশ করা সম্ভব হতে পারে।

এর আগে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আগামী ২০ জুলাইয়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো জামায়াতের প্রতিটি কর্মীর নৈতিক দায়িত্ব’ : ডা. শফিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


‘দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো জামায়াতের প্রতিটি কর্মীর নৈতিক দায়িত্ব’ : ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব মানুষের কল্যাণে আমাদের কাজ করতে হবে। যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুত সহযোগিতা পৌঁছে দেওয়া জামায়াতের প্রত্যেক কর্মীর নৈতিক দায়িত্ব।”

শনিবার সকালে বরিশালে বিভাগীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেছেন, জনসেবাকে রাজনীতির অন্যতম প্রধান অনুষঙ্গ হিসেবে গ্রহণ করতে হবে। মানবিকতা, ন্যায়বিচার ও মানুষের আস্থা অর্জনের মধ্য দিয়েই একটি কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের আস্থা অর্জনই একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় শক্তি। তাই মানুষের সুখ-দুঃখে পাশে থেকে সেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হতে হবে।

পথসভায় ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা এলাকায় স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা ডা. শফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাকে স্বাগত জানাতে উপস্থিত হন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন হেলাল, কালকিনি উপজেলা জামায়াতের আমির মাওলানা এনামুল হক, কালকিনি পৌর জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম এবং ডাসার উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সালাম।

এ ছাড়াও কালকিনি পৌর মেয়র পদপ্রার্থী হাসান জামান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জাকির হোসেন মোল্লা, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলামসহ কালকিনি ও ডাসার উপজেলা এবং পৌর জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা ওই পথসভায় অংশ নেন।

বরিশালের বিভাগীয় সমাবেশে যোগদানের উদ্দেশ্যে যাত্রাপথে আয়োজিত এ সংক্ষিপ্ত পথসভাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং মহাসড়কের দুই পাশে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%