১০:৫৯ পি.এম
আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে সফরের জন্য আসছেন, এই উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল করেছেন।
সোমবার (৩ আগস্ট) বিকেল ৪ টার দিকে উপজেলা সদরের বিবিরহাট এলাকায় আনন্দ মিছিলটির আয়োজন করা হয়।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের নেতৃত্বে মিছিলটি বিবিরহাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেছে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে সাদরে স্বাগত জানান।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
মিছিলের শেষে আয়োজিত সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জনপদ হলো ফটিকছড়ি। আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যাকবলিত মানুষের দুঃখ-দুর্দশা দেখতে ফটিকছড়ি, হাটহাজারী ও বাঁশখালী সফরে আসবেন।’
তিনি জানিয়ে দেন, ‘প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ফটিকছড়িতে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে হেলিপ্যাড নির্মাণের কাজ চলছে এবং দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি রয়েছে। ফটিকছড়িবাসী আনন্দ মিছিলের মাধ্যমে তাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছে।’
সরোয়ার আলমগীর আরো বলেন, ‘ফটিকছড়িকে একটি সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার যে সুযোগ আমরা পেয়েছি, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় তা শতভাগ কাজে লাগাতে চাই।’
এসময় উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া, শাহনেওয়াজ সেবুল, জাহাঙ্গীর আলম চেয়ারম্যানসহ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন