ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

যমুনায় ৩০ ঘণ্টা নিখোঁজ থাকার পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার


যমুনায় ৩০ ঘণ্টা নিখোঁজ থাকার পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা নদী থেকে নিখোঁজের ৩০ ঘণ্টা পরে মঈন নামক নবম শ্রেণীর স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৫টা দুপুরে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের গরিলাবাড়ি এলাকায় নদীতে ভাসমান অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা মৃতদেহটি উদ্ধার করেন।

নিহত মঈন (১৫) হলেন মাগুরার কাশিনাথপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে। সে টাঙ্গাইল সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

জানা যায়, শুক্রবার দুপুরে ৮ জন বন্ধু যমুনা নদীর তীরে ঘুরতে গিয়েছিল। এই সময়ে তারা ফুটবল নিয়ে যমুনা নদীতে নামে। পরে নদীর বুকে স্রোতে তলিয়ে যায় মঈন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযানে নামলেও তার সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যা ৭টায় ওই দিনের উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরে শনিবার নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ফের অভিযান চালায় এবং বিকাল সাড়ে ৫টার দিকে যমুনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের টিম লিডার মোস্তফা কামাল জানান, শনিবার বিকাল সাড়ে ৫টায় যমুনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

যমুনা নদীর পূর্বপাড় নৌ পুলিশ (ওসি) কালাম খান জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীপুরে বহিরাগত শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


শ্রীপুরে বহিরাগত শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় শ্রমিক মৃত্যুর ঘটনার কারণে শনিবার শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

রাবার বুলেট ও কাঁদানে গ্যাস প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরিস্থিতির অবনতি বিবেচনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দুইদিনের জন্য কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের ওই কারখানার সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে।

কারখানা শ্রমিকরা জানান, গত বুধবার রাতের শিফটে কাজ করার সময় লিজা বেগম (৩৬) অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় পরের দিন বৃহস্পতিবার শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ করা শুরু করেন। পরে কারখানা কর্তৃপক্ষ ওই দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে এবং শনিবার কারখানায় আসতে বলে।

শ্রমিকরা শনিবার সকালে ৮টার দিকে কারখানায় প্রবেশ করেন। এরপর কারখানা কর্তৃক আয়োজিত সহকর্মী লিজার মৃত্যুতে শোক সভা ও দোয়ার অনুষ্ঠানে তারা অংশ নেন। এ সময় বাহিরের কিছু শ্রমিক কারখানার প্রধান ফটকে এসে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা গেট ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তখন কয়েকজন শ্রমিক পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এই পরিস্থিতিতে নিজেদের রক্ষা করতে পুলিশ বাহিরের শ্রমিকদের ধাওয়া দেয় এবং উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় শ্রমিকরা মাওনা-গফরগাঁও আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে সড়কের উভয়পাশে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ বিক্ষোভকারী শ্রমিকদের টিয়ারসেল, রাবার বুলেট ও কাঁদানে নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি স্বাভাবিক করে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) স্বপন কুমার বলেন, নিহত শ্রমিকের আত্মার মাগফেরাতসহ দোয়া অনুষ্ঠানে বাহিরের কিছু শ্রমিক উসকানি দিয়েছিল। তারা বাইরের থেকে এসে কারখানা ভাঙচুরের চেষ্টা করছিল। পরে টিয়ারসেল ও কাঁদানে গ্যাস ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো রকম বিশৃঙ্খলা এড়াতে কারখানা এলাকা ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসপাতালের ব্যবস্থাপনা ও রোগীদের খোঁজখবর নিলেন এমপি মাসুদ সাঈদী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১০:৩২ পি.এম


হাসপাতালের ব্যবস্থাপনা ও রোগীদের খোঁজখবর নিলেন এমপি মাসুদ সাঈদী

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী পিরোজপুর জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন।

শনিবার এই পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের খোঁজখবর নিয়ে তাঁদের চিকিৎসাসেবা সম্পর্কে কথা বলেন।

এছাড়া, এমপি মাসুদ সাঈদী হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা এবং রোগীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ নেন।

রোগীদের উদ্দেশে তিনি উল্লেখ করেন, সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা পান, সে বিষয়ে আমরা আন্তরিকভাবে কাজ করছি। চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা যাবে না বলেও তিনি সংশ্লিষ্টদের সতর্ক করেন।

রোগী ও তাঁদের স্বজনরা ছুটির দিনেও সংসদ সদস্যকে হাসপাতালে উপস্থিত হয়ে খোঁজখবর নেওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তারা বলেছেন, এ ধরনের তদারকি অব্যাহত থাকলে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে।

পিরোজপুর জেলা হাসপাতাল পরিদর্শন শেষে এমপি মাসুদ সাঈদী হাসপাতালের বিভিন্ন সমস্যা ও উন্নয়নের প্রয়োজনীয় বিষয়গুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি জহিরুল হক, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক এবং শ্রমিক কল্যাণ ফোডারেশনের পৌর সভাপতি হাসান শেখ প্রমুখ।

এর আগে সকালে এমপি মাসুদ সাঈদী জিয়ানগর উপজেলা পরিষদে আয়োজিত তামাকবিরোধী এক সমাবেশে যোগদান করেন। সমাবেশ শেষে তার ঐচ্ছিক তহবিল থেকে অসহায় দুঃস্থ পরিবারের সদস্যদের মধ্যে নগদ অর্থ সহযোগিতা করেন। এরপর বাগেরহাট ও পিরোজপুর এই দুই জেলা সংযোগ স্থাপনকারী একটি ব্রিজের নির্মাণ কাজের উদ্ধোধন করেন। এরপর এমপি মাসুদ সাঈদী বিকালে পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা এবং পিরোজপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণে অসামান্য অবদান রাখায় নাজিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পিরোজপুরের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে দেওয়া এক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশিদের জন্য ভিসা চালুর ঘোষণায় কলকাতার ব্যবসায়ীদের আনন্দ, মিষ্টি বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


বাংলাদেশিদের জন্য ভিসা চালুর ঘোষণায় কলকাতার ব্যবসায়ীদের আনন্দ, মিষ্টি বিতরণ

বাংলাদেশিদের জন্য আগামী রোববার (২৮ জুন) থেকে আবার ভারতের ভ্রমণ ভিসা চালু হচ্ছে। এই দিন থেকেই ভারতীয় ভিসার জন্য আবেদন করার সুযোগ পাবেন বাংলাদেশিরা।

এই ভিসা চালুর সুখবর পাওয়ার পর কলকাতার ব্যবসায়ীরা একে অপরকে মিষ্টি খাওয়ানোর মাধ্যমে আনন্দ প্রকাশ করেছেন।

রোববার (২৭ জুন) কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী সংগঠনগুলো একটি বৈঠকে বসেছিল।

মারকুইস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট ও নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীদের সংগঠন বৈঠকে আলোচনা করেন, বাংলাদেশি পর্যটকদের কীভাবে আরও ভালো পরিষেবা দেওয়া যেতে পারে, নিরাপত্তাব্যবস্থাকে কীভাবে জোরদার করা যায় এবং কোথায় কোথায় ঘাটতি রয়েছে। সিসিটিভি ক্যামেরা ও পরিকাঠামোর বিষয়গুলোও আলোচনায় স্থান পেয়েছে।

ব্যবসায়ীদের বক্তব্য ছিল, বাংলাদেশিরা গত দুই বছর আগে কলকাতায় এসে যে শহরটি দেখেছিলেন, এবারও যেন সেই পরিচিত কলকাতার স্বাদ গ্রহণ করতে পারেন। পর্যটকরা যেন কোনো ভয় বা অনিশ্চয়তা ছাড়াই কলকাতায় আসতে পারেন, সেই পরিবেশ তৈরি করাই তাঁদের লক্ষ্য।

বছর ২০২৪ সালের ৫ আগস্টের পরে বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসা বন্ধ থাকায় কলকাতার নিউ মার্কেট, মারকুইস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, সদর স্ট্রিট, লিন্ডসে স্ট্রিটসহ পর্যটননির্ভর এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ব্যবসায়ীদের দাবি, দীর্ঘ সময় ধরে বেচাকেনা কমে যাওয়ার কারণে অনেককে ঋণ নিতে বাধ্য হতে হয়েছে, কেউ কেউ ব্যবসা গুটিয়ে ফেলেছেন এবং আবার অনেকে পেশা বদলাতে বাধ্য হয়েছেন।

এখন ভিসা চালুর সুখবর পাওয়ায় নিউ মার্কেট এলাকায় আনন্দের আবহ তৈরি হয়েছে। হোটেল ব্যবসায়ী, পোশাক বিক্রেতা, বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র, মোবাইল সিম বিক্রেতা থেকে শুরু করে হাতের তৈরি রিকশাচালকরাও আশাবাদী যে এই এলাকা আবার জমজমাট হবে।

সোহাগ পরিবহনের কর্ণধার এবং মারকুইস স্ট্রিট-ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মনোতোষ সাহা বলেন, গত দুই বছর আমরা সৌজন্যভাবের সঙ্গে খুব কঠিন পরিস্থিতিতে ছিলাম। এখন সেই পরিস্থিতি কাটার আশা বোধ করছি। বাংলাদেশি পর্যটকদের সঙ্গে আবার আগের মতো সম্পর্ক তৈরি করে নিউ মার্কেটকে আবার পুরনো অবস্থানে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।

গ্রিন লাইনের কর্ণধার সঞ্জয় মজুমদারের বক্তব্য অনুযায়ী, দুই বছর ধরে ব্যবসা প্রায় বন্ধ ছিল। শুধুমাত্র মেডিকেল ভিসার ভিত্তিতে পরিবহন ব্যবসা চলানো সম্ভব নয়। মারকুইস স্ট্রিট একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। তিনি আশা করছেন, আবার সেই সুদিন ফিরে আসবে।

কটন গ্যালারির কর্ণধার কামরুদ্দিন মালিকের মন্তব্য অনুযায়ী, গত দুই বছরে নিউ মার্কেটের ব্যবসা প্রায় ৬০ শতাংশ কমে গিয়েছিল। ভিসা পরিষেবা স্বাভাবিক হলে ব্যবসায় আবার গতি আসবে।

নিউ মার্কেটের গ্লোব ফার্মেসির কর্মী কুসুম বলেন, বাংলাদেশি ক্রেতাদের ওপর আমাদের ব্যবসার বড় অংশ নির্ভর করে। বাংলাদেশিরা মূলত ওষুধ, কসমেটিক্স ও ড্রাই ফ্রুটস কিনতে কলকাতায় আসেন। ভিসা চালুর খবরে আমরা খুবই খুশি।

ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতিতে মারকুইস স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিটের ব্যবসা প্রায় থমকে গিয়েছিল। নিউ মার্কেটের ব্যবসা কমেছিল প্রায় ৬০ শতাংশ এবং বড়বাজারেও এর প্রভাব পড়েছিল। এই কারণে, ভিসা চালুর সিদ্ধান্তে শুধুমাত্র ব্যবসা নয়, কলকাতার পর্যটন ও স্থানীয় অর্থনীতির ক্ষেত্রেও নতুন আশার সৃষ্টি হয়েছে। এখন কলকাতার ব্যবসায়ীরা সেই সুদিন ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদের অধিবেশন রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১০:৩৪ পি.এম


সংসদের অধিবেশন রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল ২৮ জুন, রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ মুলতবি ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%