ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মধুপুরে সড়কের পাশ থেকে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার


মধুপুরে সড়কের পাশ থেকে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মধুপুরে সড়কের পাশের একটি সজনে গাছ থেকে রতন সিংহ (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জলছত্র বাজার এলাকায় মধুপুর-ময়মনসিংহ সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রতন সিংহ উপজেলার আঙ্গিনাপাড়া গ্রামের মৃত জগদীশ চন্দ্র সিংহের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে জলছত্র বাজার এলাকায় মধুপুর-ময়মনসিংহ সড়কের পূর্ব পাশে একটি সজনে গাছের সঙ্গে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পথচারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে অরণখোলা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে সুরতহাল ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহটি ফাঁড়িতে নেওয়া হয়।
অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মধুপুর থানার তদন্ত ওসি আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


সরকারি হাসপাতালে অনুমোদিত ৪১,৮০৬ পদের বিপরীতে পদস্থ ৩০,৩১১ জন : স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদ ভবন, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : দেশের সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত ৪১ হাজার ৮০৬টি পদের বিপরীতে বর্তমানে ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

একই সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চিকিৎসক ও জনসংখ্যার আদর্শ অনুপাত নিশ্চিত করতে দেশে বর্তমানে আরও প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের ঘাটতি রয়েছে বলে জানান তিনি।

আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বগুড়া-৪ আসনের সরকারি দলের সদস্য মো. মোশাররফ হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য উপস্থাপন করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম-এর সভাপতিত্বে বিকেল ৩টা ২ মিনিটে জাতীয় সংসদের বৈঠক শুরু হয়।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসকদের মোট অনুমোদিত পদের সংখ্যা ৪১ হাজার ৮০৬টি। এর মধ্যে বর্তমানে ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক সেবা প্রদান করছেন। ফলে বর্তমানে ১১ হাজার ৪৯৫টি পদ শূন্য রয়েছে।

তিনি বলেন, দেশের সার্বিক জনসংখ্যার অনুপাতে প্রয়োজনীয় চিকিৎসকের পদ নিরূপণের ক্ষেত্রে আন্তর্জাতিক ও জাতীয় স্বাস্থ্য জনশক্তি-সংক্রান্ত মানদণ্ড বিবেচনা করা হয়ে থাকে।

মন্ত্রী উল্লেখ করেন, দেশে নিবন্ধিত মোট চিকিৎসকের সংখ্যা এবং সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় প্রত্যক্ষভাবে কর্মরত চিকিৎসকের সংখ্যা এক নয়।

তিনি আরও বলেন, সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর শূন্য পদ পূরণ এবং চিকিৎসকের সংকট কাটাতে সরকার ইতোমধ্যে জোরদার নিয়োগ কার্যক্রম গ্রহণ করেছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, “৪৪তম ও ৪৮তম (বিশেষ) বিসিএস পরীক্ষার মাধ্যমে ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ৪৫তম, ৪৬তম, ৪৭তম ও ৫০তম বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়াও দ্রুতগতিতে এগিয়ে চলছে।”

সরকারি হাসপাতালগুলোর শূন্য পদ পর্যায়ক্রমে পূরণ করতে এই ধারাবাহিক নিয়োগ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।

দেশের প্রান্তিক ও সার্বিক জনগোষ্ঠীর জন্য সহজলভ্য, মানসম্মত এবং জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে নতুন নতুন পদ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রিশালে উত্তম মৎস্য চাষ বিষয়ে প্রশিক্ষন কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক

এস এম মাসুদ রানা (ত্রিশাল প্রতিনিধি)

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


ত্রিশালে উত্তম মৎস্য চাষ বিষয়ে প্রশিক্ষন কর্মশালা

 

ময়মনসিংহের ত্রিশালে উত্তম মৎস্য চাষ বিষয়ে মৎস্য চাষীদের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্মার্ট প্রকল্প বাস্তবায়নকারী বেসরকারী বাসা ফাউন্ডেশনের উদ্যোগে  ও  পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ও বিশ্ব ব্যাংকের  সার্বিক সহযোগিতার মাধ্যমে স্মার্ট প্রকল্পের অধীনে মৎস্য চাষীদের নিয়ে উত্তম মৎস্য চাষ বিষয়ক সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় একটি হোটেলে দিনব্যাপী  প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত  হয়।


দিন ব্যাপী কর্মশালায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিউিটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা  ড. শওকত আহমেদ ও বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মনিরুজ্জামান উত্তম মৎস্য চাষ পদ্ধতি অনুসরণ, সঠিক ব্যবস্থাপনা,  সঠিক মাছের পোনা নির্বাচন, মাছের রোগ নিরোধক বিষয়ক, এন্টিবায়োটিকের ব্যবহার কমানো, চাষকৃত মাছের ট্রেসিবিলিটি ও নিরাপদ মাছ  উৎপাদনে করণীয়  বিষয়ক পরামর্শ প্রদান করেন।


এছাড়াও  প্রশিক্ষন কর্মশালায় স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সাথীল তালুকদার, স্মার্ট প্রকল্পের টেকনিক্যাল অফিসার কাজী তওসীফ আহমেদ,  এনভায়রমেন্ট ও সোস্যাল অফিসার মোঃ শহীদুল ইসলাম বাপ্পী, অ্যাসিটেন্ট টেকনিক্যাল  অফিসার, ফখরুল আমীন গাজী ও তন্ময় সাহা  উত্তম মৎস্য চাষ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উপজেলার ৩০ জন মৎস্য চাষী অংশ গ্রহন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে দুই দিনের সফর সম্পন্ন করে ঢাকায় পৌঁছেছেন।

সোমবার রাষ্ট্রপতির প্রেস উইং এই তথ্য প্রকাশ করেছে।

প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদে ঢাকায় ফিরে এসেছেন।

গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে।

হেলিকপ্টার থেকে নেমে রাষ্ট্রপতি হাত নেড়ে স্থানীয় জনগণের প্রতি শুভেচ্ছা জানান।

এ সময় নাগরিক সংবর্ধনা কমিটি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির কীর্তিতে ভাগ বসালেন রাফিনিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


মেসির কীর্তিতে ভাগ বসালেন রাফিনিয়া

 

২০২১ সালে লা লিগা থেকে বিদায় নিয়েছেন লিওনেল মেসি। কিন্তু, আর্জেন্টিনার প্রাক্তন অধিনায়ক এখনও প্রাসঙ্গিক।প্রাসঙ্গিকতার মূল কারণ হলো বার্সেলোনার হয়ে তার গড়া রেকর্ড এবং কীর্তি।

একটি বিশেষ কীর্তির জন্য আবারও শিরোনামে উঠে এসেছেন মেসি। একবিংশ শতাব্দীতে লা লিগায় প্রথম ৪ ম্যাচে ৬ গোল করার জন্য তিনি একমাত্র খেলোয়াড়। তবে, মেসি এই কীর্তি একবার নয়, বরং দুইবার অর্জন করেছেন।

এটি টানা দুই মৌসুমে ঘটেছে। ২০১২-১৩ ও ২০১৩-১৪ মৌসুমে তিনি এই কীর্তি গড়েছিলেন। এবার তার সেই কীর্তিতে ভাগ বসিয়েছেন রাফিনিয়া।গতকাল ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে গোল করে মেসির পাশে এসে দাঁড়িয়েছেন রাফিনিয়া।ফেরমিন লোপেজের পাস থেকে চলতি মৌসুমে তার ষষ্ঠ গোলটি করার রাতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোলটি লা লিগায় তার ৫০তম গোল ছিল।

রাফিনিয়ার কীর্তির ম্যাচে বার্সেলোনা ভ্যালেন্সিয়াকে বিধ্বস্ত করেছে। প্রতিপক্ষকে ৫-০ গোলে পরাজিত করেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। রাফিনিয়ার মতো একটি করে গোল করেছেন লোপেজ এবং পেদ্রি। বাকি দুটি গোল করেছেন লামিনে ইয়ামাল।লিগে টানা ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%