সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:৩৯ পি.এম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে দুই দিনের সফর সম্পন্ন করে ঢাকায় পৌঁছেছেন।
সোমবার রাষ্ট্রপতির প্রেস উইং এই তথ্য প্রকাশ করেছে।
প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদে ঢাকায় ফিরে এসেছেন।
গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে।
হেলিকপ্টার থেকে নেমে রাষ্ট্রপতি হাত নেড়ে স্থানীয় জনগণের প্রতি শুভেচ্ছা জানান।
এ সময় নাগরিক সংবর্ধনা কমিটি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২০২১ সালে লা লিগা থেকে বিদায় নিয়েছেন লিওনেল মেসি। কিন্তু, আর্জেন্টিনার প্রাক্তন অধিনায়ক এখনও প্রাসঙ্গিক।প্রাসঙ্গিকতার মূল কারণ হলো বার্সেলোনার হয়ে তার গড়া রেকর্ড এবং কীর্তি।
একটি বিশেষ কীর্তির জন্য আবারও শিরোনামে উঠে এসেছেন মেসি। একবিংশ শতাব্দীতে লা লিগায় প্রথম ৪ ম্যাচে ৬ গোল করার জন্য তিনি একমাত্র খেলোয়াড়। তবে, মেসি এই কীর্তি একবার নয়, বরং দুইবার অর্জন করেছেন।
এটি টানা দুই মৌসুমে ঘটেছে। ২০১২-১৩ ও ২০১৩-১৪ মৌসুমে তিনি এই কীর্তি গড়েছিলেন। এবার তার সেই কীর্তিতে ভাগ বসিয়েছেন রাফিনিয়া।গতকাল ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে গোল করে মেসির পাশে এসে দাঁড়িয়েছেন রাফিনিয়া।ফেরমিন লোপেজের পাস থেকে চলতি মৌসুমে তার ষষ্ঠ গোলটি করার রাতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোলটি লা লিগায় তার ৫০তম গোল ছিল।
রাফিনিয়ার কীর্তির ম্যাচে বার্সেলোনা ভ্যালেন্সিয়াকে বিধ্বস্ত করেছে। প্রতিপক্ষকে ৫-০ গোলে পরাজিত করেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। রাফিনিয়ার মতো একটি করে গোল করেছেন লোপেজ এবং পেদ্রি। বাকি দুটি গোল করেছেন লামিনে ইয়ামাল।লিগে টানা ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ (সোমবার) বাংলাদেশ সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাতের শুরুতে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী উপদেষ্টাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় তারা দ্বিপাক্ষিক সম্পর্কের নানাদিক নিয়ে মতবিনিময় করেন।
ইসমাইল জবিউল্লাহ বলেন, বাংলাদেশ ও ভারত বন্ধুপ্রতিম প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত রয়েছে। সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনা দুই দেশের জনগণের মধ্যে বোঝাপড়ার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা এবং গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতেরও আহ্বান জানান তিনি।
জনপ্রশাসন উপদেষ্টা নির্দিষ্ট কোনো দলের সঙ্গে সম্পর্ক না রেখে উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির ওপর জোর দেন। বর্তমান ভারতীয় হাইকমিশনারের দক্ষ নেতৃত্বে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান অভিন্ন সংস্কৃতি ও ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি ভারতে বাংলাদেশি ইলিশের ব্যাপক চাহিদার কথাও উল্লেখ করেন। তিনি বাংলাদেশের কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণে পাঠানোর অনুরোধ করেন।
পারস্পরিক স্বার্থে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে সাক্ষাতে আশাবাদ ব্যক্ত করেন ভারতীয় হাইকমিশনার।
তিনি দু’দেশের জনপ্রশাসনের মধ্যে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পুনরায় চালুর ওপরও গুরুত্বারোপ করেন। জনগণের স্বার্থেই প্রতিবেশী দেশ দুটির সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন।
সাক্ষাতে ভারতীয় হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মেরাজ আলী মিরাজকে (২৫) যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া, ৩ লাখ টাকা অর্থদন্ডও দেওয়া হয়েছে।
মিরাজ, যিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কালিয়া বকরী রুদ্রপুর গ্রামের আমানুল্লাহ হকের ছেলে।
নড়াইল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এই রায় ঘোষণা করেন।
নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজিবুর রহমান আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামী মিরাজ আদালতে উপস্থিত ছিলেন। এ সময় তাকে বিমর্ষ দেখা যায়।
এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১১ জুলাই ভোররাতে নড়াইল পৌরসভার রঘুনাথপুর-বাদামতলা জামিয়া রহমানিয়া তাইসিরুল উলুম মাদরাসার ১০ বছরের শিশু শিক্ষার্থীকে ওই মাদরাসার শিক্ষক মিরাজ পায়ুপথে ধর্ষণ (বলৎকার) করে।
এই ঘটনায় শিশুর মা বাদী হয়ে ২০২৫ সালের ১৩ জুলাই মিরাজকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক মিরাজকে যাবজ্জীবন কারাদন্ড এবং ৩ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জ জেলার শহর সমাজসেবার, ২০২৫ এ নির্বাচনের সকল কার্যক্রমে সভাপতি তিনজন প্রার্থী ছাড়া, সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, বাকি তিনজন সভাপতি নির্বাচন তারিখ ঘোষণার পূর্বেই, বৌধির কল্যাণ সংস্থা সভাপতি মহোদয় জেলা পরিষদ থেকে টাকা আত্মসাৎ এর দুর্নীতি ধরা পড়ায়, তাহাকে বৌধির কল্যাণ সংস্থা থেকে বহিষ্কার করা হয় এবং তাৎক্ষণিক দুর্নীতি দায়ে নির্বাচন স্থগিত করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া,
এখন কথা হল আমরা যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি আমরা কি অপরাধ করেছি, আমাদের নির্বাচন কেন বৈধতা দেওয়া হয় না এ বিষয়ে, সমাজসেবা কর্মকর্তাকে অবহিত কইলে তিনি বলেন এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে, আজ প্রায় দেড় বছর হতে যাচ্ছে এখনো পর্যন্ত সিদ্ধান্ত আমরা কেন পাইলাম না এটা সমাজসেবা পরিচালক মহোদয়ের নিকট আমরা জানতে চাই।
অপরাধ করেছে একটি সংগঠন, তার দায়ভার কেন অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ নিবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ