০৩:১৮ পি.এম
মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আলগী গ্রামে তরুণ প্রজন্মকে মাদক ও কিশোর গ্যাং সংস্কৃতি থেকে দূরে রাখতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। গ্রামের যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২ অক্টোবর) বিকেলে।
ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ (ভিপি)। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী, আয়োজক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পরিবার, সমাজ ও স্থানীয় পর্যায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আরও পড়ুন: জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ১৫
অ্যাডভোকেট মাসুদ পারভেজ (ভিপি) বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের নতুন করে সামাজিক শক্তিতে রূপান্তর করা সম্ভব। বিভিন্ন এলাকায় নিয়মিত খেলাধুলার আয়োজন করা গেলে তরুণদের সুন্দর ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখা যাবে। এতে তারা মাদক ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধপ্রবণতা থেকে দূরে থাকবে।
তিনি আরও বলেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিশোর গ্যাংয়ের ঝুঁকি সম্পর্কে তরুণদের সচেতন করার পাশাপাশি তাদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
পরে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা
আরও পড়ুন: বরিশালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ ও র্যালির মাধ্যমে উদযাপন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন