০৩:৪৯ পি.এম
রাঙামাটিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোতোয়ালি থানা পুলিশ মাদক কারবার ও সেবনের অভিযোগে ছয়জনকে আটক করেছে। পাশাপাশি রাস্তাঘাটে আড্ডাবাজির অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
গত ২৪ ঘণ্টার মধ্যে রাঙামাটি পৌরসভার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানের সময় মাদক কারবারের অভিযোগে চারজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন মো. বাবু (২৪), সাইফুল ইসলাম প্রকাশ মানিক (৪৫), সাইফী হাসান ওরফে পিয়েল (২৩) এবং মো. সামির হোসেন (২১)। মাদক সেবনের অভিযোগে মো. কাউছার (২৪) এবং মাদক সেবনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে নুর মোহাম্মদ সাকিব (১৯) কে আটক করা হয়েছে।
আরও পড়ুন: বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাইশা মুসফিয়াত নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ
আরাফাত (২৩) নামের একজনকে রাস্তাঘাটে ও স্কুল-কলেজের সামনে আড্ডাবাজির অভিযোগে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।
আটকদের মধ্যে কিশোরদের পরিবারের পক্ষ থেকে সংশোধনের সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দিন জানান, আটকদের বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে ‘অল সোলস ডে’ উপলক্ষে সমাধিগুলো ফুলে ও আলোয় উজ্জ্বল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন