ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

কোটি টাকা দাবি করে দেশ ছাড়লেন বরখাস্ত প্রসিকিউটর সাইমুম


কোটি টাকা দাবি করে দেশ ছাড়লেন বরখাস্ত প্রসিকিউটর সাইমুম

আসামির কাছে কোটি টাকা চাওয়ার অভিযোগে বরখাস্ত হওয়া প্রসিকিউটর সাইমুম রেজা দেশ ছেড়ে গেছেন। তার বিরুদ্ধে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি ৮ মাসেও তদন্ত সম্পন্ন করতে পারেনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম এই তথ্য প্রকাশ করেন।

এদিকে, দণ্ডিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছেন চিফ প্রসিকিউটর।

আরও পড়ুন: টেস্ট ড্রাইভের নামে মোটরসাইকেল নিয়ে উধাও, সন্দেহে গণপিটুনির শিকার সিয়াম

চব্বিশের আন্দোলনে গণহত্যার বিচারের দিকে সবার দৃষ্টি ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে। কিন্তু আসামিদের সুবিধা দেয়ার উদ্দেশ্যে এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে প্রসিকিউটর সাইমুম রেজা পিয়াসের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে না পেরে তিনি পদত্যাগ করেছেন। অভিযোগের তদন্তের জন্য ৫ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি গঠন করা হয়।

৮ মাস পেরিয়ে গেলেও ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটির তদন্তে কোনো অগ্রগতি নেই। এর মধ্যে ৩১ অক্টোবর সাইমুম রেজার দেশ ত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছে।

এ বিষয়ে মঙ্গলবার চিফ প্রসিকিউটরের কাছে জানতে চাইলে তিনি বলেন, "তার দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা ছিল না। শিগগিরই রিপোর্ট দেবে কমিটি।"

জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের জন্য সাজাপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথাও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর এপিএস ওয়ালী উল্লাহ গ্রেফতার

এদিকে, জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার সাজা বাড়ানোর আবেদন আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে। শিগগিরই শুনানি অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে সরকারি রাস্তা বন্ধ করে চলাচলে বাধা, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব প্রতিনিধি

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


ভৈরবে সরকারি রাস্তা বন্ধ করে চলাচলে বাধা, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ৭ নং ওয়ার্ডে পৌরসভা কর্তৃক নির্মিত সরকারি রাস্তা বন্ধ করে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি, ভাঙচুর ও নানাভাবে হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় একটি পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার, সরকারি রাস্তা চলাচলের উপযোগী রাখা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ভৈরব পৌরসভার নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা ডা. ফাহিমা শারমিন হানি।
লিখিত আবেদনে ডা. ফাহিমা শারমিন উল্লেখ করেন, তাঁর পিতা মোহাম্মদ শফি উদ্দিন সংশ্লিষ্ট জমি ক্রয় করার পর দুটি বাড়ির সংযোগস্থল দিয়ে ভৈরব পৌরসভা একটি সরকারি রাস্তা নির্মাণ করে। দীর্ঘদিন ধরে রাস্তাটি এলাকার দরিদ্র ও সাধারণ মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
অভিযোগে স্থানীয় রোকেয়া বেগম, তাঁর ছেলে লাভলু রানা ও পুত্রবধূ মাহমুদার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ, হয়রানি এবং সরকারি রাস্তা বন্ধ করে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এমনকি ছুরি দিয়ে জবাই করে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
আবেদনে আরও বলা হয়, রাস্তা দিয়ে চলাচলের জন্য রোকেয়া বেগম টাকা দাবি করেছেন। পাশাপাশি মোহাম্মদ শফি উদ্দিনের বাড়ির ভেতর দিয়ে তাঁদের ইচ্ছামতো যাতায়াতের সুযোগ করে দিতে চাপ সৃষ্টি করা হচ্ছে। এতে পরিবারের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, অতীতেও একইভাবে চাপ সৃষ্টি করে বাড়ির ভেতর দিয়ে যাতায়াত করা হয়েছে। এ সময় বাড়ির ভাড়াটিয়াদের মোবাইল ফোন, টাকা, স্বর্ণালংকার ও পানির কল চুরির ঘটনাও ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সর্বশেষ গত তিন দিন ধরে ডা. ফাহিমা শারমিনের বাড়ির বাইরে তালা লাগিয়ে তাঁদের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। বাড়ির তালা খুলতে গেলে আমেনা বেগমকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও আবেদনে উল্লেখ রয়েছে।
এ ছাড়া রাস্তার পানি ফেলার ঘটনাকে কেন্দ্র করে লাভলু রানা স্থানীয় এক শিক্ষা কর্মকর্তার বাড়ির সিঁড়ি ভাঙচুর ও গেটের ওপর লাঠি দিয়ে আঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে। প্রায় দুই মাস আগে অভিযুক্ত পরিবারের আরেক সদস্য রানা এক ভিক্ষুককে লাঠি দিয়ে মারধর করেছেন বলেও আবেদনে দাবি করা হয়েছে।
অভিযোগকারীর দাবি, এসব ঘটনা ও ধারাবাহিক হুমকির কারণে শুধু তাঁর পরিবার নয়, আশপাশের বাসিন্দারাও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। বিশেষ করে এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। একটি সরকারি রাস্তা কোনো ব্যক্তি বা পরিবারের ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না উল্লেখ করে রাস্তাটির প্রকৃত অবস্থান ও মালিকানা সরেজমিনে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
লিখিত আবেদনে পৌরসভা কর্তৃক নির্মিত রাস্তার সীমানা ও মালিকানা যাচাই, অবৈধ প্রতিবন্ধকতা অপসারণ, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাঁর পরিবারসহ স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
অভিযোগের সমর্থনে আবেদনে ১০ জন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে নাসরিন সুলতানা, মো. জসিম উদ্দিন, হুমায়রা বেগম, মো. রাহাত, মো. নাদিম মিয়া, মো. নাঈম (ছোটন), নুসরাত লিরা, ইসমাইল আল রাজিব ও আমেনা বেগমসহ স্থানীয় আরও কয়েকজন রয়েছেন।
পৌর কর্তৃপক্ষের বক্তব্য: এ বিষয়ে ভৈরব পৌরসভার নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগের বিষয়ে তিনি অবগত নন। মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।
অন্যদিকে, অভিযুক্ত মো. লাভলু রানার বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এলাকাবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রিটনির অভিযোগ: ‘দাসের মতো ব্যবহার করেছে পরিবার’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


ব্রিটনির অভিযোগ: ‘দাসের মতো ব্যবহার করেছে পরিবার’

পপসংগীতের জনপ্রিয় তারকা ব্রিটনি স্পিয়ার্স এবার গুরুতর অভিযোগ করেছেন নিজের পরিবারের সদস্যদের বিরুদ্ধে। তিনি দাবি করেছেন, দীর্ঘদিন ধরে পরিবারের কাছ থেকে হয়রানি ও অবহেলার শিকার হয়েছেন এবং এখন তিনি নতুন পরিবার খুঁজে নিতে চান।

সম্প্রতি ব্রিটনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘আপটাউন গার্লস’ সিনেমার একটি স্থিরচিত্র প্রকাশ করে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো তিক্ত অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন। বিশেষ করে, তিনি বোন জেমি লিন স্পিয়ার্স এবং সাবেক স্বামী কেভিন ফেডারলাইনের আচরণের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করেছেন।

ব্রিটনির অভিযোগ, করোনাকালে লুইজিয়ানায় দুই সপ্তাহের সফরে গিয়ে তিনি বোন জেমি লিনের সন্তান আইভিকে একবারের জন্যও কোলে নিতে পারেননি। অন্যদিকে, সাবেক স্বামী কেভিনের বাড়িতে সন্তানদের সঙ্গে দেখা করতে গেলেও তাকে বাথরুম ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি বলে তিনি দাবি করেছেন।

পরিবারের এমন আচরণের কথা উল্লেখ করে ব্রিটনি লেখেন, তার সঙ্গে দাসের মতো ব্যবহার করা হয়েছে। তার অগোচরে অনেক কিছু করা হয়েছে, যা দীর্ঘদিন গোপন রাখা হয়েছিল। অথচ বাবার জন্য তিনি শুধু কাজই করে গেছেন। এসব অভিজ্ঞতার পর তিনি নতুন পরিবার খুঁজে নেওয়ার সিদ্ধান্তের কথাও জানান।

এর আগে সাম্প্রতিক এক ভ্রমণের অভিজ্ঞতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন ব্রিটনি। তিনি দাবি করেছেন, আলোকচিত্রীরা ছবি তোলার প্রস্তুতি নেওয়ার সময় তাকে ইচ্ছাকৃতভাবে অপেক্ষায় রাখা হয়েছিল। পরে বাইরে নিয়ে যাওয়ার পুরো ঘটনাকে একটি পরিকল্পিত ফাঁদ বলেও মন্তব্য করেন তিনি।

ওই পোস্টে নিজের খাবার ও নিরাপত্তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন পপতারকা। সব মিলিয়ে সাম্প্রতিক এসব বক্তব্যে আবারও আলোচনায় উঠে এসেছেন ব্রিটনি স্পিয়ার্সের পারিবারিক সম্পর্ক ও ব্যক্তিগত জীবনের টানাপোড়েন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিংড়ি ঘেরের দীর্ঘদিনের জটিলতা কাটাতে আইন সংশোধন করবে সরকার: ভূমিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


চিংড়ি ঘেরের দীর্ঘদিনের জটিলতা কাটাতে আইন সংশোধন করবে সরকার: ভূমিমন্ত্রী

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৬ : সারা দেশে চিংড়ি ঘের ব্যবস্থাপনায় দীর্ঘদিনের আইনি ও প্রশাসনিক জটিলতা দূর করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে এ খাতের কার্যক্রম পুনরুজ্জীবিত করা এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধি করা হবে।

এ লক্ষ্যে, চিংড়ি ঘের ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ের কমিটিগুলো পুনর্গঠন করা হবে। পাশাপাশি, প্রয়োজনীয় আইন ও নীতিমালা সংশোধনের কাজও করা হবে। ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু জানিয়েছেন, এ খাতের সঙ্গে সম্পৃক্ত চাষি ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সারাদেশের চিংড়ি ঘের ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এছাড়া ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ভূমি মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের চিংড়ি খাত একটি বিশাল সম্ভাবনাময় অর্থনৈতিক খাত। তবে, দীর্ঘ কয়েক দশক ধরে এ খাতের ব্যবস্থাপনায় নানা ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে। এই জটিলতার কারণে সরকার কাঙ্ক্ষিত রাজস্ব পাচ্ছে না এবং চিংড়ি ঘেরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ অবস্থার অবসান ঘটাতে সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

তিনি আরও বলেন, চিংড়ি খাতের উন্নয়ন শুধুমাত্র সরকারের রাজস্ব বৃদ্ধির জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এর সঙ্গে বিপুলসংখ্যক মানুষের জীবিকা ও অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত। তাই দীর্ঘদিনের জটিলতা নিরসন করে এ খাতের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনা প্রয়োজন।

এদিকে, একই সভা শেষে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন সাংবাদিকদের জানান, ২০১৬ সালের একটি আদেশের মাধ্যমে চিংড়ি ঘের ব্যবস্থাপনা ও এ খাত থেকে রাজস্ব আদায়ের বিষয়ে একটি কাঠামো তৈরি করা হয়েছিল। ওই আদেশের আলোকে কীভাবে কার্যকরভাবে রাজস্ব আদায় করা যায়, সে বিষয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, অতীতে এ খাত যেভাবে পরিচালিত হয়েছে, তাতে বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে দেশ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। এই পরিস্থিতি পরিবর্তনে চিংড়ি ঘের ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ের কমিটিগুলো পুনর্গঠন করে আরও কার্যকর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনৈতিক দল পোশাক শ্রমিকদের আন্দোলনে ঢুকে অরাজকতার চেষ্টা করছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


রাজনৈতিক দল পোশাক শ্রমিকদের আন্দোলনে ঢুকে অরাজকতার চেষ্টা করছে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানিয়েছেন, একটি রাজনৈতিক দল এবং বিশেষ মহল পোশাক শ্রমিকদের আন্দোলনে ঢুকে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

তিনি মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর মিরপুর এলাকা পরিদর্শনকালে এই মন্তব্য করেন।

মো. শফিকুল ইসলাম খান উল্লেখ করেন, যারা এই ধরনের কার্যক্রমে লিপ্ত রয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই রাজনৈতিক দলের পদধারী নেতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক ইস্যু তৈরি করার চেষ্টা করা হবে না। ডিসেম্বরে আপাকে (শেখ হাসিনা) নিয়ে আসার চেষ্টা করে যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিএনসিসি প্রশাসক জানান, আমরা কোনো ধরনের অরাজকতা ঘটতে দেব না।

এদিকে, রাজধানীর মিরপুরে আজও পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%