ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে ভারতের সমর্থন নেই: রণধীর জয়সওয়াল


দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে ভারতের সমর্থন নেই: রণধীর জয়সওয়াল

দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সময় মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্যে ভারতের সমর্থন নেই বলে নিরাপত্তা বিষয়ক মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি শুক্রবার (৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান।

রণধীর জয়সওয়াল আরও বলেছেন, ৫ আগস্টের সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানটি একটি বেসরকারি মাধ্যম বা সংস্থার উদ্যোগ। এই অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান সরকারের বিষয়ে যা কিছু বলা হয়েছে, সেগুলোর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক বা সমর্থন নেই এবং ওই ফোরামে প্রদত্ত কোনো বক্তব্যকেও সরকার সমর্থন করছে না।

আরও পড়ুন: শামোন্ডা নামের ভাইরাসটি কতটা ভয়ংকর?

ভারত সরকারের অনুমতিতে পলাতক এবং গণহত্যার দায়ে দণ্ডিত শেখ হাসিনা বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে সরাসরি মতবিনিময়ের জন্য উপস্থিত হয়েছেন, যা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তীব্র ক্ষোভের সঙ্গেসঙ্গে দেখা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশ গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করছে যে, এ ধরনের একটি ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে-এ বিষয়ে ভারত সরকারের কাছে আগেই উদ্বেগ জানানো সত্ত্বেও অনুষ্ঠানটির আয়োজনের জন্য অনুমতি দেয়া হয়েছে।’

বাংলাদেশের জনগণ যখন জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী পালন করছে, ঠিক সেই সময় ভারতের মাটিতে শেখ হাসিনার উপস্থিতি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি চরম অসম্মান হিসেবে দেখা হচ্ছে। জাতিসংঘের প্রতিষ্ঠিত সত্য, বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্টে ফ্যাসিবাদী শাসনামলে নিরীহ বেসামরিক নাগরিক, এমনকি শিশুদের নৃশংস হত্যাকাণ্ডের মতো ঘটনা অস্বীকার করা-পলাতক, দণ্ডিত গণহত্যাকারী শেখ হাসিনা ও তার অপরাধী সহযোগীদের ইতিহাসের গতিপথ উল্টে দেয়ার একটি ব্যর্থ প্রচেষ্টা। বাংলাদেশের জনগণ অতীতেও এ ধরনের ঘৃণ্য অপচেষ্টা প্রত্যাখ্যান করেছে এবং এখনো তারা তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।

বিবৃতিতে বলা হয়েছে, জুলাই বিপ্লবের চেতনায় বাংলাদেশের জনগণ স্পষ্টভাবে ঘোষণা করেছে যে, দেশ আর কখনো ফ্যাসিবাদের অন্ধকার যুগে ফিরে যাবে না এবং বাংলাদেশ কখনোই কোনো তাবেদার রাষ্ট্র (ক্লায়েন্ট স্টেট) হবে না। দণ্ডিত গণহত্যাকারী শেখ হাসিনা ও তার মাফিয়াচক্রের বাংলাদেশের রাজনীতিতে আর কোনো স্থান নেই।

আরও পড়ুন: টাইফুন ‘চাম্পি’র আঘাতে তাইওয়ানে নিহত ১, আহত পাঁচ শতাধিক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের সঙ্গে অসদাচরণ করা যাবে না: বিমান প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


জনগণের সঙ্গে অসদাচরণ করা যাবে না: বিমান প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান এবং পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, "জনগণের সঙ্গে জোর-জবরদস্তি বা অসদাচরণ করা যাবে না।" তিনি সতর্ক করেছেন যে গণঅভ্যুত্থানের মাধ্যমে বিদায় নেওয়া সরকারের মতো আচরণের পুনরাবৃত্তি যেন না হয়।

তিনি এ কথা বলেন জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়ামে, যেখানে দুঃস্থ, অসহায় এবং পানিবন্ধী মানুষের মাঝে ঢেউটিন, গৃহ মঞ্জুরী চেক ও শুকনা খাবার বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

মাদকের বিষয়ে প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, "মাদকের বিরুদ্ধে কোন ছাড় নাই।" তিনি জানান, যদি কেউ মাদক নিয়ে ধরা পড়ে, আর উপজেলার সবাই মিলেও তাঁদের বিরুদ্ধে সুপারিশ করেন, তবুও তিনি সুপারিশ করবেন না। প্রতিমন্ত্রী আরও বলেন, মাদকসহ কেউ ধরা পড়লে তার কমপক্ষে পাঁচ বছরের জেল হবে।

প্রতিমন্ত্রী বলেন, "মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে সাংবাদিকদেরও ভূমিকা রাখতে হবে।" কারণ, একজন মাদক সেবীর জন্য তার পরিবার, সমাজ এবং দেশ পর্যন্ত ধ্বংস হয়ে যায়। তিনি পুনরায় বললেন, "তাই মাদক নিয়ে কোন ছাড় দেয়া হবে না।"

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। এতে বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক।

সভা শেষে পানিবন্দি ১শ ৫০টি পরিবারের মাঝে শুকনা খাবার, ৫৮ জনের মাঝে চেক এবং ঢেউ টিন বিতরণ করা হয়। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করেন বিমান প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উচ্চশিক্ষায় সার্কভুক্ত দেশগুলোর সহযোগিতা চাইলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


উচ্চশিক্ষায় সার্কভুক্ত দেশগুলোর সহযোগিতা চাইলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

 

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার(সার্ক) মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় নেপালের রাজধানী কাঠমান্ডুর সার্ক সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকের সময় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চশিক্ষা, গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়াও বৈঠকে উভয় পক্ষ দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে সার্কের গুরুত্ব সম্পর্কে তুলে ধরেন।

আলোচনায় উভয় পক্ষ উল্লেখ করেন, সার্ক ধারণার অন্যতম প্রবক্তা ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শান্তি, আস্থা, পারস্পরিক সহযোগিতা ও টেকসই উন্নয়নের যে দূরদর্শী চিন্তা তিনি সামনে এনেছিলেন, তার ধারাবাহিকতায় সার্ক প্রতিষ্ঠার ভিত্তি সুদৃঢ় হয়।

বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করতে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার প্রকৃত সময় এসেছে। তিনি আরও বলেন, বর্তমানে উচ্চশিক্ষা বৈশ্বিক জ্ঞানবিনিময়, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ তৈরির অন্যতম প্রধান ভিত্তি হয়ে উঠেছে।

এ বাস্তবতায় সার্কভুক্ত দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ উদ্যোগ শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের, গবেষণানির্ভর ও দক্ষতাকেন্দ্রিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে নানা সংস্কার কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা, একাডেমিক সেশন, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি চালু হলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে এবং আঞ্চলিক জ্ঞানভিত্তিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সার্ক মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংস্কার ও মানোন্নয়ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ একাডেমিক কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় ও গবেষণা সহযোগিতা বাড়াতে সার্ক সচিবালয় প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি আঞ্চলিক উন্নয়ন ও মানবসম্পদ বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকের সময় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সার্ক সচিবালয়ের মধ্যে ভবিষ্যতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর, যৌথ গবেষণা উদ্যোগ, আন্তর্জাতিক সেমিনার আয়োজন এবং দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মশাল মিছিলের চেষ্টা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিনজন কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


মশাল মিছিলের চেষ্টা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিনজন কারাগারে

ঢাকা, ৭ আগস্ট, ২০২৬ : রাজধানীর বনানীতে মশাল মিছিলের চেষ্টাকালে গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ শুক্রবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামির হলেন—মো. আরিফ (১৯), মো. শাকিল আহমেদ (১৯) ও আশিক আহমেদ মোস্তফা (১৯)।

বনানী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোক্তার হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগ থেকে জানা, বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে বনানী থানা পুলিশের একটি টিম জানতে পারে যে সৈনিক ক্লাব থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার সময় ঢাকা-ময়মনসিংহ (আউটগোয়িং) মহাসড়কে আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে প্রায় ১০০ থেকে ১২০ জনের একটি দল মশালসহ মিছিলের উদ্দেশ্যে একত্রিত হয়েছে। তাৎক্ষণিকভাবে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায় এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত তাদের আটক করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৭০টি মশাল, ১টি ব্যানার এবং ৭৭টি ফেসমাস্ক উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিকল্পিত চট্টগ্রাম গড়তে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন: সিডিএ চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


পরিকল্পিত চট্টগ্রাম গড়তে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন: সিডিএ চেয়ারম্যান

জলাবদ্ধতামুক্ত, আধুনিক ও পরিকল্পিত চট্টগ্রাম গড়ে তুলতে সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

চট্টগ্রাম মহানগরকে পরিকল্পিত ও আধুনিক বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

তিনি বলেন, নগর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, আবাসন সমস্যা সমাধান এবং চলমান উন্নয়ন প্রকল্প সফল করতে সরকারি সংস্থার পাশাপাশি গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বুধবার টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত সাংবাদিকতায় মাসব্যাপী ‘বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার’ সনদ বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, চট্টগ্রাম দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ নগরী। এ নগরীর উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে সিডিএ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্পের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে এবং বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, সমালোচনা অবশ্যই থাকতে পারে, তবে তা তথ্যনির্ভর ও জনস্বার্থে হতে হবে। উন্নয়ন প্রকল্পের ভালো দিকের পাশাপাশি সমস্যা ও সীমাবদ্ধতাও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। এতে উন্নয়ন কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীল হবে।

সিডিএ চেয়ারম্যান আরও বলেন, একজন সাংবাদিকের পেশাগত দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখতে হবে।

টিসিজেএ চট্টগ্রামের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।

এ সময় টিসিজেএর সহ-সভাপতি সনজীব দে বাবু, সহ-সাধারণ সম্পাদক বাসু দেব, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আলী আকবর, সদস্য সুমন গোস্বামী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে টিসিজেএর দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজিম উদ্দিন, নির্বাহী সদস্য রবিউল ইসলাম টিপু, মো. জহিরুল ইসলাম, নাজিম উদ্দনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

শেষে সাংবাদিকতায় মাসব্যাপী ‘বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায়’ সফলভাবে অংশ নেওয়া টেলিভিশন চিত্র সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%