ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁদপুরে টয়লেটে গাঁজা লুকাতে জানালা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা, আটক ১


চাঁদপুরে টয়লেটে গাঁজা লুকাতে জানালা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা, আটক ১

চাঁদপুর শহরের কোড়ালিয়া অঞ্চলে একটি ঘটনা ঘটেছে, যেখানে পুলিশ গাঁজাসহ শাকিল খান (৩২) নামের একজন মাদক কারবারিকে আটক করেছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে চাঁদপুর মডেল থানার পুলিশ তাকে আটক করে।

পুলিশের তথ্য অনুযায়ী, শাকিল কুমিল্লা থেকে গাঁজার বড় চালান এনে চাঁদপুরে পাইকারি ও খুচরা বিক্রি করার কাজ করতেন। তিনি পুরান বাজারের নিতাইগঞ্জ এলাকার থেকে এসে কোড়ালিয়ায় দীর্ঘদিন ধরে একটি বাসা ভাড়া নিয়ে এই মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

অভিযানের সময় যখন পুলিশ সেখানে উপস্থিত হচ্ছিল, তখন শাকিল ঘরের টয়লেটের ভেতরে গাঁজা লুকিয়ে রাখেন এবং জানালার ফাঁক দিয়ে বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করেন। পুলিশ পরে তল্লাশি চালিয়ে টয়লেট ও জানালার আশপাশ থেকে গাঁজা উদ্ধার করে। পুলিশ জানায়, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, নিহত ৩ ও আহত ১৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, ২ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, ২ জন গ্রেফতার

ফেসবুকে কম দামে সুস্বাদু ইলিশ মাছ বিক্রির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সন্ধান পাওয়া গেছে। 

এই চক্রের মূল দুই সদস্যকে নড়াইল জেলা থেকে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. হাবিবুর রহমান সাজিদ, যিনি পরিচিত হেদায়েত হুজুর নামে, (৪১) এবং মো. রকিবুল হাসান নয়ন, যিনি পরিচিত রাব্বী শরীফ নামে, (৩৬)। তাদের বাড়ি নড়াইল জেলার কালিয়া থানা এলাকায়। 

পুলিশ সূত্রে জানা যায় যে, চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং বেশ কয়েকজন ভুক্তভোগীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তে নামে চাঁদপুর জেলা পুলিশ। 

অনুসন্ধানে জানা যায়, প্রতারক চক্রটি ফেসবুকের বিভিন্ন ভুয়া পেজে আকর্ষণীয় মূল্যে ইলিশসহ বিভিন্ন পণ্য বিক্রির জন্য চটকদার বিজ্ঞাপন দিত। পরে সরল প্রকৃতির সাধারণ ক্রেতাদের কাছ থেকে বিকাশ বা ব্যাংকের মাধ্যমে অগ্রিম টাকা নিয়ে মোবাইল বন্ধ করে রাখত। 

চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমানের তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। 

ডিবি পুলিশের একটি চৌকস দল-এসআই মো. আনছার উল্লাহ ও এসআই মো. জিয়াউল হক জিয়া’র নেতৃত্বে নড়াইল জেলার কালিয়া থানার পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়। গত ২০ আগস্ট ২০২৬ তারিখ রাতে কালিয়া থানার পুরুলিয়া ইউনিয়ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ০৫টি মোবাইল ফোন, বেশ কয়েকটি সিমকার্ড এবং নগদ ৬০,০০০ টাকা উদ্ধার করে পুলিশ। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এই প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে। 

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এবং পেনাল কোড অনুযায়ী নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। 

অনলাইন কেনাকাটায় সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, "অপরিচিত কোনো ফেসবুক পেজ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই-বাছাই না করে লেনদেন করা থেকে বিরত থাকুন। অনলাইন প্রতারকদের আইনের আওতায় আনতে চাঁদপুর জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।"

শুক্রবার ২১ আগস্ট চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুর সদর ইউএনও রামপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


চাঁদপুর সদর ইউএনও রামপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএমএন জামিউল হিকমা।

২০ আগস্ট ২০২৬ তারিখে, বৃহস্পতিবার, তিনি এ ইউনিয়ন পরিষদের চলমান ভবন মেরামত কাজ, জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা কার্যক্রম ঘুরে দেখেন। তিনি সেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে কথা বলেন। এ সময় তিনি জন্ম নিবন্ধন সংক্রান্ত সমস্যায় পড়া তিনজন সেবাগ্রহীতার সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন।

এরপর তিনি ইউনিয়ন ভূমি অফিস এবং আনসার-ভিডিপি কার্যক্রমের খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। বিশেষ করে, আনসার-ভিডিপির নির্ধারিত কক্ষের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান করা হয়। তিনি পরিষদ প্রাঙ্গণের ভেষজ ও ফলজ উদ্ভিদ এবং মনোরম পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

পরে, সদর ইউএনও রামপুর ইউনিয়নের মধুরোড রেলওয়ে স্টেশন থেকে বাকিলা বাজার পর্যন্ত চলমান সড়ক উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেন। কাজের গতি বাড়াতে সংশ্লিষ্ট দপ্তরে তাৎক্ষণিক যোগাযোগ করেন। তিনি জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত কাজটি সম্পন্ন করার আশ্বাস দেন। ইউএনও এই জনবান্ধব উদ্যোগের জন্য ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রিজভী মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে বিএনপির আনন্দ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


মির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রিজভী মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে বিএনপির আনন্দ মিছিল

বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এবং অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (২১ আগস্ট) বিকেলে এই আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় পৌর শহরের সবুজপাড়া এলাকার জেলা বিএনপি কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি জেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ের দোয়েল চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

পরে আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।

এর আগে আনন্দ মিছিলে জেলা বিএনপির পাশাপাশি জেলা মহিলা দল, যুবদল, কৃষক দল, মৎস্যজীবী দল ও ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়, সেখানে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন উপস্থিত নেতৃবৃন্দ। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন।

জেলা বিএনপির নেতৃবৃন্দ মহাসচিব হিসেবে কুড়িগ্রামের কৃতী সন্তান রিজভী আহমেদের হাত ধরে কুড়িগ্রামের উন্নয়নসহ সারাদেশের বিএনপিকে ঐক্যবদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দের জোয়ার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫৪ পি.এম


আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দের জোয়ার

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় ভোলায় আনন্দের জোয়ার বইছে। তার মন্ত্রী হবার খবরে দলের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

শুক্রবার বিকালে ব্যারিস্টার পার্থ মন্ত্রী হচ্ছেন এমন খবর ছড়িয়ে পড়ার পরে ভোলা শহরসহ বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ এবং একে অপরকে শুভেচ্ছা জানান। সামাজিক যোগাযোগমাধ্যমেও পার্থকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন পোস্ট দিতে দেখা গেছে।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, ভোলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল জেলার একজন যোগ্য ও জনপ্রিয় নেতার জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে আসা। ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ার ফলে ভোলার মানুষের প্রত্যাশা আরও বেড়েছে। বিশেষ করে জেলার বিভিন্ন সমস্যা যেমন যোগাযোগ ব্যবস্থা, নদীভাঙন, জলাবদ্ধতা, বিদ্যুৎ ও গ্যাসসহ অন্যান্য বিষয় সমাধানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করেন তারা।

উল্লেখ্য, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আন্দালিভ রহমান পার্থ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%