১০:৫০ পি.এম
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএমএন জামিউল হিকমা।
২০ আগস্ট ২০২৬ তারিখে, বৃহস্পতিবার, তিনি এ ইউনিয়ন পরিষদের চলমান ভবন মেরামত কাজ, জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা কার্যক্রম ঘুরে দেখেন। তিনি সেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে কথা বলেন। এ সময় তিনি জন্ম নিবন্ধন সংক্রান্ত সমস্যায় পড়া তিনজন সেবাগ্রহীতার সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন।
এরপর তিনি ইউনিয়ন ভূমি অফিস এবং আনসার-ভিডিপি কার্যক্রমের খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। বিশেষ করে, আনসার-ভিডিপির নির্ধারিত কক্ষের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান করা হয়। তিনি পরিষদ প্রাঙ্গণের ভেষজ ও ফলজ উদ্ভিদ এবং মনোরম পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
পরে, সদর ইউএনও রামপুর ইউনিয়নের মধুরোড রেলওয়ে স্টেশন থেকে বাকিলা বাজার পর্যন্ত চলমান সড়ক উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেন। কাজের গতি বাড়াতে সংশ্লিষ্ট দপ্তরে তাৎক্ষণিক যোগাযোগ করেন। তিনি জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত কাজটি সম্পন্ন করার আশ্বাস দেন। ইউএনও এই জনবান্ধব উদ্যোগের জন্য ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন