০৯:০৩ এম
ফুটবল বিশ্বকাপ জয়ের স্বীকৃতি হিসেবে এতদিন সোনালি ট্রফি এবং স্বর্ণপদক (মেডেল) ছিল। কিন্তু ২০২৬ ফিফা বিশ্বকাপে সেই সুপরিচিত তালিকায় নতুন একটি সম্মাননা সংযোজিত হচ্ছে- এক চ্যাম্পিয়নশিপ রিং যা দৃষ্টিনন্দন।
নিউ জার্সি স্টেডিয়ামে আগামী রবিবার বাংলাদেশ সময় অনুযায়ী দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ওই দিন বিশ্ব চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি প্রথমবারের মতো অতিরিক্তভাবে প্রদান করা হবে বিশেষভাবে তৈরি এই চ্যাম্পিয়নশিপ রিং।
ফিফার কোনো টুর্নামেন্টের ইতিহাসে এটি প্রথমবারের মতো চালু হচ্ছে এই ধরনের একটি স্বীকৃতি।
আরও পড়ুন: প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা ঘোষণা করলেন সমাজকল্যাণমন্ত্রী
বিশ্বকাপ উপলক্ষে মোট ২ হাজার ২৬টি বিশেষ আংটি তৈরি করা হবে, যা টুর্নামেন্টের বছরকে স্মরণ করেই নির্ধারণ করা হবে। এর মধ্যে ৩০টি রিং দেওয়া হবে বিশ্ব চ্যাম্পিয়ন দল এবং সংশ্লিষ্টদের কাছে। বাকি ১ হাজার ৯৯৬টি রিং ফিফার আনুষ্ঠানিক লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের সমর্থকদের জন্য উন্মুক্ত করা হবে, যার ফলে ভক্ত-সমর্থকরা বিশ্বকাপের ইতিহাসের একটি বিশেষ স্মারক সংগ্রহের সুযোগ পাবে।
এই আংটির একটি পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা এবং অন্য পাশে যুক্ত থাকবে চ্যাম্পিয়ন দলের নাম তথা নিজস্ব পরিচয়। প্রতিটি আংটি আলাদাভাবে নম্বরযুক্ত হবে, সংশ্লিষ্ট ব্যক্তির মাপ অনুযায়ী তৈরি করা হবে এবং সত্যতা নিশ্চিতকারী একটি সনদও থাকবে।
ফাইনাল শেষ হওয়ার পর বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচের হাতে প্রতীকীভাবে আংটি তুলে দেওয়া হবে। পরে বিজয়ী দলের জন্য নির্ধারিত ৩০টি আংটি প্রত্যেকের ব্যক্তিগত মাপ অনুযায়ী তৈরি করে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হবে।
উত্তর আমেরিকার পেশাদার ক্রীড়াঙ্গনে চ্যাম্পিয়নশিপ রিং দেওয়ার ঐতিহ্য অনেকদিনের। এবার প্রথমবারের মতো সেই সংস্কৃতি ফুটবল বিশ্বকাপের সঙ্গে যুক্ত হচ্ছে।
আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে
সূত্র: ফিফা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন