০৩:০৯ এম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন লাগার একটি ঘটনা ঘটেছে।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাইনবোর্ড এলাকায় মঞ্জিল পরিবহনের একটি বাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বাসটির ক্ষতি হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, চট্টগ্রামমুখী মহাসড়কে প্রো-অ্যাকটিভ হাসপাতালের বিপরীত পাশে চলন্ত অবস্থায় বাসটিতে হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাসে যাত্রী সংখ্যা কম থাকায় তারা দ্রুত নেমে নিরাপদে সরে যান।
আরও পড়ুন: খুলনায় ইমরান মিট সপের বিরুদ্ধে পচা মাংস বিক্রির অভিযোগ
খবর পেয়ে শিমরাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বাসচালকের বরাত দিয়ে তিনি বলেন, দুজন ব্যক্তি যাত্রীর ছদ্মবেশ ধারণ করে বাসে উঠে আগুন লাগিয়ে দ্রুত নেমে যান। ওই দুজন ছাড়া বাসে আর কোনো যাত্রী ছিলেন না।
তবে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, বাসে দুজন যাত্রী ছিলেন এবং আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা নেমে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই বাসটিতে আগুন লেগেছে।
আরও পড়ুন: কক্সবাজারে তিন মাসব্যাপী পর্যটন উৎসবের উদ্বোধন রোববার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন