প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনা মহানগরীর ময়লাপোতা এলাকার ইমরান মিট সপের বিরুদ্ধে পচা গরুর মাংস বিক্রির অভিযোগ উঠেছে। রাতের খাবারের জন্য মাংস কিনে বাসায় নেওয়ার পর দুর্গন্ধ পাওয়ায় বিপাকে পড়েন এক ক্রেতা।
ভুক্তভোগী ক্রেতার অভিযোগ, রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে তিনি ময়লাপোতার ইমরান মিট সপ থেকে দরদাম করে প্রতি কেজি ৭৩০ টাকা দরে দুই কেজির কিছু বেশি গরুর মাংস কেনেন। পরে বাসায় নিয়ে মাংস কাটতে গেলে তা থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকে।
এ ঘটনায় ক্ষুব্ধ ক্রেতা মাংস নিয়ে পুনরায় দোকানে গেলে দেখতে পান, দোকানটি ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। পরে দোকানের মোবাইল নম্বরে যোগাযোগ করলে অপর প্রান্ত থেকে সকালে এসে মাংস পরিবর্তন করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
তবে ভুক্তভোগী ক্রেতার প্রশ্ন, রাতের খাবারের জন্য মাংস কিনে বাসায় ফেরার পর এমন পরিস্থিতিতে পড়লে ক্রেতারা কোথায় যাবেন? তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, রাতের খাবারের জন্য মাংস কিনেও শেষ পর্যন্ত তাঁকে ডিম ভাজি দিয়ে রাতের খাবার খেতে হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট দোকানের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী। একই সঙ্গে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, খাদ্যপণ্যের নামে পচা মাংস বিক্রি করে যেন সাধারণ ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা না হয়। জনস্বাস্থ্যের স্বার্থে এ ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন