১০:১০ এম
বার্সেলোনার কাছে গোল যেন ছেলের হাতে মোয়া। তারা চাওয়া মাত্রই গোল পেয়ে যায়। এবারের মৌসুমের পারফরম্যান্সে চোখ বোলালে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।
এক-দুই গোলে তাদের মন ভরে না। রাফিনিয়া-লামিনে ইয়ামালরা প্রতিপক্ষকে গোলের হাঁড়ি ভরে দেন। মাঠে নামলেই তারা কমপক্ষে প্রতিপক্ষকে হালি গোল দিচ্ছে। এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৮টিতে কমপক্ষে চার গোল পাওয়াকে আর কি-ইবা বলা যেতে পারে।
গতকাল রিয়াল বেতিসের মাঠেও একই চিত্র দেখা গেছে। গোলোৎসব। হান্সি ফ্লিকের দল বেতিসকে ৫-৩ ব্যবধানে বিধ্বস্ত করেছে। এই জয়ের ফলে বার্সেলোনা ১১ ম্যাচের জয়রথ অব্যাহত রেখেছে। এই মৌসুমে ১১ ম্যাচ খেলে প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে তারা। এটি তাদের ইতিহাসে একটি রেকর্ড।
আরও পড়ুন: হালান্ডের জোড়া গোলে সিটির ৩-২ জয়, মারেস্কার নতুন রেকর্ড
বার্সেলোনা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কীর্তিতেও ভাগ বসিয়েছে। লা লিগার ইতিহাসে টানা ৯ ম্যাচ জয়ের রেকর্ড। ১৯৬৮-৬৯ মৌসুমে টানা ৯ ম্যাচ জিতে এতদিন রেকর্ডটির মালিক ছিল রিয়াল।
গতকাল সেভিয়ায় বার্সেলোনার গোলোৎসব শুরু হয় ম্যাচের ১০ মিনিটে। বক্সের বাইরে থেকে ইয়ামালের করা চোখধাঁধানো দুর্দান্ত শটে। ডিফেন্ডারকে কাটিয়ে তার নেওয়া শট থামানোর উপায় ছিল না বেতিসের গোলরক্ষক আলভারো ভায়েসের।
তবে গোল হজমের পর বেতিস দমে যায়নি। ঘরের মাঠে ২৭ মিনিটে তারা সমতায় ফিরেছে। হেডে সমতা ফেরান ভ্যালেন্তিন গোমেস। কিন্তু বিরতিতে যাওয়ার আগে ফারমিন লোপেজের কর্নার থেকে বার্সাকে লিড এনে দেন রদ্রি। ৪১ মিনিটে করা হেডটি ছিল তার ম্যানচেস্টার সিটি থেকে আসার পর প্রথম গোল।
দ্বিতীয়ার্ধে বেতিস প্রায় সমতায় ফিরেছিল। তবে হ্যান্ডবলের কারণে বাতিল হয় জিওভানি লো সেলসোর গোল। বিপরীতে ৫১ মিনিটে ইয়ামালের পাস থেকে ফাঁকা জালে বল পাঠিয়ে ব্যবধান বাড়ান গ্যাব্রিয়েল জেসুস। এর আগে অফসাইডে তার আরেকটি গোল বাতিল হয়েছিল।
আরও পড়ুন: বাংলাদেশ সফরের আগে ওয়েস্ট ইন্ডিজ দলে কিমো পলের পরিবর্তে শামার স্প্রিঙ্গার
২ মিনিট পরেই ব্যবধান কমিয়ে বেতিস যেন বুঝিয়ে দেয় তারা ছেড়ে কথা বলবে না। পাল্টা আক্রমণ থেকে গোল করে ব্যবধান ৩-২ করেন আবদে এজ্জালজুলি। তবে এরপরেই স্বাগতিকরা বড় ধাক্কা খায়। ইয়ামালের সঙ্গে সংঘর্ষে লাল কার্ড দেখেন ফাকুন্দো বারনাল।
এরপর সময় যত এগিয়েছে বার্সেলোনার গোলোৎসব জমেছে। ১০ জনের বেতিসকে পেয়ে বার্সেলোনা আরো চাপ বাড়িয়েছে। পাউ কুবর্সির পাস থেকে ৬২ মিনিটে গোল করেন এরিক গার্সিয়া। শেষ দিকে বক্সের বাইরে থেকে দারুণ শটে ব্যবধান ৫-২ করেন বদলি নামা দানি ওলমো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন