প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রাথমিক, মাধ্যমিক এবং এবতেদায়ি মাদরাসার পাঠ্যপুস্তক ছাপানোর অগ্রগতি সরজমিনে পরিদর্শন করতে রাজধানীর দুটি ছাপাখানা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।
শনিবার (১৭ অক্টোবর) রাতে তেজগাঁওয়ে অবস্থিত ছাপাখানা দুটি পরিদর্শন করার সময় তিনি এনসিটিবির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পাঠ্যপুস্তক ছাপানোর অগ্রগতি, কাগজের মান, ছাপার মান, কাটিং, বাইন্ডিং এবং উপজেলা পর্যায়ে বই সরবরাহের সামগ্রিক কার্যক্রম তদারকি করেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই যথাসময়ে তুলে দিতে নির্ধারিত সময়ের মধ্যে ছাপার কাজ শেষ করার নির্দেশনা দেন। বিশেষভাবে বইয়ের ছাপার মান যথাযথভাবে বজায় রাখার বিষয়েও তিনি তাগিদ দেন।
গিয়াস উদ্দিন রিমন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার নির্ধারিত সময়ের মধ্যে দেশের সব শিক্ষার্থীর কাছে নতুন পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এর আগে, বিকেলে মতিঝিলস্থ এনসিটিবি কার্যালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেকের সঙ্গে পাঠ্যপুস্তক ছাপানোর সার্বিক অগ্রগতি নিয়ে একটি পর্যালোচনা সভা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন