ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গণভোট, জুলাই সনদ ও সংস্কার ছাড়া ঐক্য অর্থবহ হবে না: ড. শফিকুল ইসলাম


গণভোট, জুলাই সনদ ও সংস্কার ছাড়া ঐক্য অর্থবহ হবে না: ড. শফিকুল ইসলাম

জামায়াতে ইসলামীর নেতা ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ মন্তব্য করেছেন যে, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার চা খাওয়ার মাধ্যমে দেশে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী ঐক্যের আলোচনার পথ উন্মুক্ত হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, জুলাই সনদ, গণভোট এবং মৌলিক সংস্কার বাস্তবায়ন না হলে, শুধু চা খেয়ে কিংবা বিরিয়ানি খেয়েও সংকটের সমাধান হবে না।

শনিবার দুপুরে রংপুর মডেল কলেজে ছাত্রশিবিরের সাবেক সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার চা খাওয়া প্রসঙ্গে বলেন, ‘আমাদের মতের ভিন্নতা থাকতে পারে, চিন্তার পার্থক্য থাকতে পারে। কিন্তু দেশ এবং জাতির প্রয়োজনে আমাদের কোনো কোনো ক্ষেত্রে আবার এক হয়ে কাজও করতে হবে। চলমান সংকট যদি আরও ঘনীভূত হয়, তাহলে জাতিগতভাবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে, বিশেষ করে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে।’

আরও পড়ুন: গোপালগঞ্জে থানায় হামলার নিন্দা, পুলিশের সাহসিকতার প্রশংসা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার এই চা খাওয়ার মধ্য দিয়ে এটা শুরু হয়েছে। এটা পরবর্তীতে আলোচনা হবে। আর সেই আলোচনায় অবশ্যই গণভোট, জুলাই সনদ, আওয়ামী লীগের নিষেধাজ্ঞার পরে তাদের দলীয় এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যারা অপরাধী, তাদের গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট যারা, তাদের বিচার এবং এই ২০২৪-এর আগস্টের গণঅভ্যুত্থানের মূল প্রতিপাদ্য মৌলিক সংস্কার—এই চারটি মৌলিক বিষয়ে সমাধান হতে হবে।’

ড. মাসুদ বলেন, ‘এই চারটি মৌলিক বিষয়ে সমাধান হওয়া ছাড়া শুধু চা খাওয়া নয়, বিরিয়ানি খেয়েও এটা সমাধান হবে না। অর্থাৎ এই ঐক্যের সেতুবন্ধন হবে গণভোট, জুলাই সনদ, বিচার এবং সংস্কারের কার্যক্রম শুরু করা।’

দেশের চলমান পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্র আছে, কিন্তু রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের যে দায়িত্ব, সেই জায়গায় নিষ্ক্রিয়তা দেখা গেছে। একটি জেলার দুটি থানাকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে এবং পুলিশ সেখান থেকে চলে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকা পালন করা প্রয়োজন ছিল, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দৃশ্যমান পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে।

গোপালগঞ্জের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ গোপালগঞ্জে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা উত্তরণে সরকারকে উদ্যোগ নিতে হবে। গণভোট, জুলাই সনদ, বিচার ও সংস্কারসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলেই কেবল এ পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব।

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র

স্থানীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একক প্রার্থী দেওয়ায় ১১ দলীয় ঐক্যে কোনো ফাটল তৈরি হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্থানীয় নির্বাচন তো সব সময় নির্দলীয়। নির্বাচন কমিশনও এটা নিশ্চিত করেছে এবং সরকারও বলেছে, এটা একটা নির্দলীয় নির্বাচন। তো নির্দলীয় নির্বাচনকে আপনি দলীয় রূপ দিতে পারবেন না। আর দলীয় রূপ যেহেতু দিতে পারবেন না, সুতরাং জোটের প্রশ্নও আসে না।’

তিনি বলেন, ‘সেই জায়গায় আমরা মনে করি, প্রত্যেক দল তার নিজস্ব সক্ষমতা বৃদ্ধি, নিজস্ব জনপ্রতিনিধিত্ব তৈরি করার একটা সুযোগ। জামায়াতে ইসলামী মনে করে, জোট জোটের জায়গায় তার কর্মসূচি পালন করবে। আর স্থানীয় নির্বাচনে যার যার জায়গায় সে তার প্রতিনিধি ঠিক করবে এবং জনগণের কাছে যাবে, তার কথা বলবে।’

ড. মাসুদ আরও বলেন, ‘জনগণ যাকে গ্রহণ করবে, সে নির্বাচিত হয়ে আসবে। সে জায়গায় আমাদের কোনো আপত্তি নেই। সুতরাং আমরা মনে করি না যে, যেহেতু এটা রাজনৈতিক নির্বাচন না, পলিটিক্যাল ইলেকশন না; এটা একটা ইমপার্শিয়াল নির্বাচন, নির্দলীয় নির্বাচন। সুতরাং এখানে যে যার মতো করে নির্বাচন করবে, সেটাই স্বাভাবিক।’

তিনি বলেন, স্থানীয়ভাবে কোনো পক্ষ আলোচনা করতে চাইলে সে বিষয়ে কেন্দ্রীয়ভাবে বিবেচনা করা হবে। তবে এখনো এ ধরনের আলোচনার সময় আসেনি। প্রত্যেক দল নিজ নিজ অবস্থান থেকে নির্বাচন পরিচালনা করবে, এটাই স্থানীয় নির্বাচনের বৈশিষ্ট্য।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে জবিতে ৬২ প্রজাতির ফল উৎসব করবে ছাত্রদল

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, রংপুর-৬ আসনের সংসদ সদস্য নুরুল আমিন, রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী এবং মহানগর জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল ইসলাম কাজল প্রমুখ।

পরে তিনি পানসি রেস্টুরেন্টে ছাত্রশিবিরের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%