ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রুটের নেতৃত্বে ফেরায় বিস্মিত গিলক্রিস্ট


রুটের নেতৃত্বে ফেরায় বিস্মিত গিলক্রিস্ট

দ্বিতীয় দফায় জো রুট ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক হন, যা দেখে অবাক হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। গত সপ্তাহে বেন স্টোকসের পরিবর্তে রুট আবার ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের দায়িত্ব নেন। গিলক্রিস্ট বলেন, "প্রথম দফায় দায়িত্ব ছাড়ার পর রুট আবার অধিনায়ক পদে ফিরতে আগ্রহী হয়েছে, এটি আমাকে অবাক করেছে।"

জুন মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারানোর পর কোচ ব্রেন্ডন ম্যাককালামকে সরিয়ে দেওয়া হয়। ওই সিরিজের পরে বেন স্টোকস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।

এরপর ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) গত সপ্তাহে রুটকে আবারও অধিনায়ক নির্বাচিত করে এবং ম্যাককালামের স্থলাভিষিক্ত হন স্টিফেন ফ্লেমিং।

আরও পড়ুন: দুর্গাপূজা উপলক্ষে পাঁচদিনের ছুটিতে বাড়ির দিকে ছুটছে মানুষ

গিলক্রিস্ট বলেছেন, রুটকে অধিনায়ক হিসেবে ফেরায় তিনি অবাক হয়েছেন। তিনি ফক্স স্পোর্টসকে বলেন, "আবারও অধিনায়ক হিসেবে রুট ফেরায় আমি অবাক হয়েছি। অধিনায়ক হিসেবে তার অধ্যায় যেখানে শেষ হয়েছিল এবং এরপর ব্যাটার হিসেবে সে যা করেছে, তারপরও আবারও অধিনায়ক হিসেবে রুট ফিরেছে দেখে আমি অবাক হয়ে যাই।"

গিলক্রিস্ট রুটের নতুন চ্যালেঞ্জের জন্য সাধুবাদ জানিয়ে বলেন, "ইসিবি মনে করেছে, এই মুহূর্তে তাদের এমন কেউ আছে, যে এই দায়িত্ব নিতে প্রস্তুত। তাই রুটকে অধিনায়ক করেছে বোর্ড। তবে আবারও নেতৃত্বের চ্যালেঞ্জ নেওয়ায় রুটকে সাধুবাদ জানাই।"

এর আগে, ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত রুট ইংল্যান্ডকে ৬৫টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এই সময়ে ইংল্যান্ডের রেকর্ড অনুযায়ী, সমান ২৭টি করে জয় ও হারের স্বাদ পেয়েছে। যা ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে নেতৃত্ব বিবেচনায় সবচেয়ে বেশি জয় ও হারের রেকর্ড।

তবে প্রথম দফায় অধিনায়ক হিসেবে থাকা সময়ে রুটের সাফল্য ছিল কম। ঐ সময় ১৭ টেস্টে মাত্র ১টিতে জিতেছিল ইংল্যান্ড। ২০২২ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে হারানোর পর নেতৃত্ব হারান রুট।

আরও পড়ুন: স্থানীয় নির্বাচনে জোটবদ্ধ হতে পারে কওমিপন্থি ৭ দল, আলোচনায় এনসিপি-এবি পার্টিও

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিটি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হেনস্থা করছে শিবির : নাছির উদ্দীন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩১ এম


প্রতিটি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হেনস্থা করছে শিবির : নাছির উদ্দীন

জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গত দুই বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে নারীদের হেনস্থা করছে এবং বিভিন্নভাবে সাইবার বুলিং করছে। তার বিপরীতে, যখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলসহ অনেক গণতান্ত্রিকামী ছাত্র সংগঠন তাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছিল, ঠিক তখনই শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ফিমেল কর্ণার তৈরি করল।

রোববার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘রক্তাক্ত জুলাই স্মরণ প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলামের সঞ্চালনায় নাছির উদ্দীন নাছির আরও বলেন, আজকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই আলোচনা সভায় বলতে চাই যে, যারা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে বিকৃত মানসিক ও অসামাজিক কাজ করছে তাদের প্রতি আমি ধিক্কার জানাই। আমি বাংলাদেশে প্রতিটি শিক্ষার্থীকে এগুলো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও মন্তব্য করেন, জুলাই আন্দোলনে একমাত্র ছাত্র সংগঠন হিসেবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই আন্দোলনে ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। শহীদ ওয়াসিম, শহীদ রাব্বি সহ যারা বুকের তাজা রক্ত দিয়েছেন, তারা একটি গণতান্ত্রিক, সাম্যভিত্তিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন।

তিনি বলেন, আমাদের দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ১৭ বছর আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের মাধ্যমে সেই আন্দোলন সফলতা লাভ করে। জুলাই-আগস্টের রক্তক্ষয়ী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রকাশ্যে রাজপথ থেকে সংগ্রাম করেছে। এই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রদল।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাড. রুহুল কবির রিজভী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম, এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রফেসর ড. আব্দুল আলিম, উপ-উপাচার্য (প্রশাসন) ও প্রফেসর ড. মামুনুর রশীদ মামুন, উপ-উপাচার্য (শিক্ষা)। এছাড়াও রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী সভাপতিত্বে জাতীয়বাদে বিশ্বাসী শিক্ষক, রাবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ রাজশাহী মহানগরের বিএনপি নেতৃবৃন্দ ও ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরের ব্যস্ততম সাথী সিনেমা হল সড়ক এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে জনসাধারণ ও ব্যবসায়ীরা

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৪ এম


মধুপুরের ব্যস্ততম সাথী সিনেমা হল সড়ক এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে জনসাধারণ ও ব্যবসায়ীরা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের অন্যতম ব্যস্ত সড়ক সাথী সিনেমা হল রোড দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীরা। সড়ক উন্নয়নকাজের ধীরগতির কারণে বর্তমানে রাস্তাটি কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে পথচারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের ভোগান্তি দিন দিন বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকির অভাবে দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়নকাজ ধীরগতিতে চলছে। সপ্তাহে মাত্র দুই থেকে তিন দিন কাজ হলেও বাকি সময় নির্মাণকাজ বন্ধ থাকে। গত চার দিন ধরে রাস্তার মাঝখানে বালু ও খোয়া ফেলে রেখেই কাজ বন্ধ রয়েছে, ফলে সড়ক দিয়ে যানবাহন তো দূরের কথা, সাধারণ মানুষের চলাচলও প্রায় বন্ধ হয়ে গেছে।
এদিকে রাস্তার পাশের নির্মাণাধীন ড্রেনের ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন বৃদ্ধ, নারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
ব্যবসায়ীরাও পড়েছেন চরম সংকটে। তাদের দাবি, সড়কটি দীর্ঘদিন অচল থাকায় ক্রেতাদের যাতায়াত প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে এ সড়কের প্রায় ৭০ শতাংশ দোকান নিয়মিত বন্ধ রাখতে হচ্ছে। এতে অনেক ব্যবসায়ী আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এবং জীবিকা নির্বাহে হিমশিম খাচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়ক নির্মাণকাজ সম্পন্ন করে জনদুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলেন, সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
এ বিষয়ে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-ও পৌর প্রশাসক এর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় জনগণ। তাদের প্রত্যাশা, প্রশাসনের কার্যকর উদ্যোগে দ্রুত সড়কের নির্মাণকাজ সম্পন্ন হবে এবং জনসাধারণ স্বস্তি ফিরে পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ দেশে যত টাকায় স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৭ এম


আজ দেশে যত টাকায় স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

সর্বশেষ সমন্বয়ের মাধ্যমে দেশে স্বর্ণের দাম বৃদ্ধি করা হয়েছে। সিদ্ধান্ত অনুসারে, আজ সোমবার (৩ আগস্ট) সর্বশেষ সমন্বয়কৃত দামে দেশের বাজারে মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে।

শেষ শুক্রবার (৩১ জুলাই) সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম বৃদ্ধি করেছে। সেই দিন ভরিতে মূল্যবান এই ধাতুটির দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে গেছে। এর ফলে সার্বিক অবস্থা বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হলো।

নতুন দাম অনুসারে, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায় বেচাকেনা হচ্ছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তদুপরী, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়ম কার্যকর থাকবে।

এগ্র ২৮ জুলাই সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল। ওই দিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়।

অন্যদিকে, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা কার্যকর হয়েছিল সকাল সাড়ে ১০টা থেকেই।

এখন পর্যন্ত চলতি বছরে দেশের বাজারে ৯৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যেখানে ৪৭ বার দাম বাড়ানো হয়েছে, ৪৯ বার কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয়ন হয়েছে। গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

যদিও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে, দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকায়। এছাড়াও ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৮৫৮ টাকায় বেচাকেনা হচ্ছে।

এ নিয়ে, চলতি বছরে দেশের বাজারে ৬০ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম ৩০ দফা বাড়ানো হয়েছে; এবং বাকি ৩০ দফা কমানো হয়েছে। ২০২৫ সালে দেশে ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে, এর মধ্যে বেড়েছিল ১০ বার এবং কমেছিল মাত্র ৩ বার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভ্যালেন্তিন বারকোকে দলে নিল চেলসি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪১ এম


ভ্যালেন্তিন বারকোকে দলে নিল চেলসি

ইংলিশ ক্লাব চেলসি ঘোষণা দিয়েছে, তারা আর্জেন্টিনার মিডফিল্ডার ভ্যালেন্তিন বারকোকে দলভুক্ত করেছে।

রবিবার (২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় ক্লাবটি আনুষ্ঠানিকভাবে এই খবরটি নিশ্চিত করেছে।

২১ বছর বয়সী এই ফুটবলার ফরাসি ক্লাব আরসি স্ট্রাসবুর্গ থেকে স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দিয়েছেন। গোল ডটকমের একটি প্রতিবেদনে বিষয়টি প্রকাশ পেয়েছে।

বারকো চেলসির সঙ্গে ২০৩৩ সালের জুন পর্যন্ত একটি দীর্ঘমেয়াদি চুক্তি সম্পন্ন করেছেন। ব্লুকো মালিকানাধীন দুই ক্লাবের মধ্যে খেলোয়াড় স্থানান্তরের ধারাবাহিকতায়, স্ট্রাসবুর্গ থেকে চেলসিতে যুক্ত হওয়া তিনি সর্বশেষ ফুটবলার।

আর্জেন্টাইন এই আন্তর্জাতিক ফুটবলার আগামী ২০২৬-২৭ মৌসুমকে সামনে রেখে জাবি আলোনসোর দলে যুক্ত হচ্ছেন। তিনি প্রাক-মৌসুম প্রস্তুতির বাকি সূচিতে নতুন সতীর্থদের সঙ্গে যোগ দেবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%