ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

যুদ্ধের প্রভাবে ইরানের গ্যাস উৎপাদন কমেছে ২৩ কোটি ঘনমিটার


যুদ্ধের প্রভাবে ইরানের গ্যাস উৎপাদন কমেছে ২৩ কোটি ঘনমিটার

যুদ্ধে ইরানের গ্যাস উৎপাদন সক্ষমতা প্রায় ২৩ কোটি (২৩০ মিলিয়ন) ঘনমিটার কমে গেছে, বলেছে দেশটির সরকার।

এক প্রতিবেদনে গালফ নিউজ জানাচ্ছে, মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি।

মুহতাসির ফাতেমেহ মোহাজেরানি মন্তব্য করেছেন যে, যুদ্ধের কারণে দেশের জ্বালানি খাত উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে গ্যাস উৎপাদন সক্ষমতায় বড় ধরনের প্রভাব পড়েছে।

আরও পড়ুন: রাজশাহীর উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে মিনুর ৬ দফা দাবি

এর পূর্বে গত এপ্রিলে তেহরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছিল।

ইরানি কর্মকর্তাদের পূর্ববর্তী হিসাব অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে দেশের প্রত্যক্ষ ও পরোক্ষ ক্ষতির পরিমাণ ছিল প্রায় ২৭০ বিলিয়ন মার্কিন ডলার। সর্বশেষ গ্যাস উৎপাদন সক্ষমতা হ্রাসের তথ্য সেই ক্ষয়ক্ষতির মাত্রাকেই আরও স্পষ্টভাবে তুলে ধরেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে। 

মন্ত্রী বলেন, দেশে যদি হেপাটাইটিস বি–এর উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয় তাহলে রোগীদের বিদেশমুখিতা এবং চিকিৎসার খরচ কমানো যাবে, ফলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। 

সোমবার, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির আয়োজনে ‘বিশ্ব হেপাটাইটিস দিবস’ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা উল্লেখ করেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘Elimination for everyone, Everywhere, Right now.’ 

এ সময় মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের উল্লেখযোগ্য জনগোষ্ঠী ফ্যাটি লিভারে আক্রান্ত, কিন্তু তারা বিষয়টি সম্পর্কে অবহিত না। মন্ত্রী জানান, অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণের ফলে দেশে ফ্যাটি লিভারের রোগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে তিনি জনসচেতনতা বৃদ্ধির জন্য সকলকে আহ্বান জানান। 

মন্ত্রী বলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগে ইম্পিরিয়াল কলেজ লন্ডনের হেপটোলজির এমিরিটাস অধ্যাপক সাইমন টেইলর রবিনসনকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদের আন্তর্জাতিক ও আঞ্চলিক মানদণ্ডে মূল্যায়নের জন্য বিদেশি ও আঞ্চলিক বিশেষজ্ঞদের অন্তর্ভুক্তি চিকিৎসা শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ হতে সাহায্য করবে। এছাড়াও, তিনি অন্যান্য মেডিকেল কলেজগুলোকে এই ধরনের সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানান। 

আলোচনার সময়, বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সদস্যরা সকল গর্ভবতী নারীর জন্য হেপাটাইটিস বি স্ক্রিনিং বাধ্যতামূলক করার দাবি জানালে মন্ত্রী বলেন, এ দাবি সময়োপযোগী। প্রকৃতপক্ষে তা বাস্তবায়ন করার জন্য তিনি তাঁর পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন। 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইম্পিরিয়াল কলেজ লন্ডনের হেপটোলজির এমিরিটাস অধ্যাপক সাইমন টেইলর রবিনসন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সভাপতি (অবৈতনিক) অধ্যাপক ডা. এ কে আজাদ খান, বিএমইউ এর উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদসহ বিশেষজ্ঞ চিকিৎসকগণ। 

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ স্পেশালাইজ হসপিটাল এর চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা. মো. সামসুল আরফিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়াকে ক্ষেপণাস্ত্র-সেনা দিয়ে ‘আখের গোছাচ্ছে’ উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


রাশিয়াকে ক্ষেপণাস্ত্র-সেনা দিয়ে ‘আখের গোছাচ্ছে’ উত্তর কোরিয়া

ইউক্রেন ভূখণ্ডে রাশিয়ার দীর্ঘমেয়াদি সামরিক অভিযান বজায় রাখতে এবার উত্তর কোরিয়া বড় ধরণের কৌশলগত সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। মস্কোর ফুরিয়ে আসা অস্ত্রাগার পূর্ণ করতে পিয়ংইয়ং রাসায়নিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চালান জোরদার করার পাশাপাশি হাজার হাজার সেনা পাঠানোর তোড়জোড় শুরু করেছে। এই অভূতপূর্ব সামরিক ও শিল্প অংশীদারিত্ব কেবল ইউরোপের রণক্ষেত্রেই প্রভাব ফেলছে না বরং উত্তর-পূর্ব এশিয়ার দীর্ঘমেয়াদি নিরাপত্তা কাঠামোর ওপর ফেলছে গভীর ও উদ্বেগজনক প্রভাব।

গোয়েন্দা তথ্য ও আন্তর্জাতিক প্রতিরক্ষা সংবাদমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে জানা গেছে, সম্প্রতি উত্তর কোরিয়া তাদের কেএন-২৩ ও কেএন-২৪ মডেলের কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মোবাইল লঞ্চার রাশিয়ার কাছে সরবরাহ পুনরায় শুরু করেছে। শুধু তা-ই নয়, ফ্রন্টলাইনে যুদ্ধ জোরদার করতে অতিরিক্ত ৩০ হাজার উত্তর কোরীয় সৈন্য মোতায়েনের প্রস্তুত নেওয়া হচ্ছে। ইউক্রেনের গোয়েন্দা সূত্রে সতর্ক করা হয়েছে, এসব অতিরিক্ত সামরিক সদস্যকে রাখার জন্য রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ভোরোনেজ অঞ্চলে প্রয়োজনীয় আবাসন সুবিধা তৈরি করা হয়েছে। একই সময়ে পিয়ংইয়ং তাদের অভ্যন্তরীণ ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা আগামী পাঁচ বছরে প্রায় আড়াই গুণ বাড়ানোর ঘোষণা দিয়েছে, যা স্পষ্টতই তাদের ক্রমবর্ধমান সামরিক রপ্তানির লক্ষ্যকেই নির্দেশ করে।

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার এই প্রযুক্তির সরাসরি প্রয়োগ অস্ত্রগুলোর কার্যকারিতা বৃদ্ধিতে নাটকীয় ভূমিকা রাখছে। যুদ্ধের শুরুর দিকে কেএন-২৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর নির্ভুলতার ক্ষেত্রে মারাত্মক ঘাটতি দেখা দিয়েছিল এবং এর লক্ষ্যভ্রষ্টতার হার ছিল প্রায় ১৫০০ মিটার পর্যন্ত। তবে রুশ প্রকৌশলীদের সাথে যৌথ কারিগরি সংশোধনের ফলে এই দূরপাল্লার অস্ত্রের নিখুঁত লক্ষ্যভেদের ক্ষমতা অবিশ্বাস্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এর লক্ষ্যভ্রষ্টতার ব্যবধান নেমে এসেছে মাত্র ১ থেকে ৫ মিটারে।

সামরিক বিশ্লেষকদের মতে, ইউক্রেন সীমান্ত এখন উত্তর কোরিয়ার সামরিক প্রযুক্তির জন্য একটি জ্যান্ত পরীক্ষার ময়দানে পরিণত হয়েছে। এর ফলে উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনী আধুনিক উচ্চ-তীব্রতার যুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করছে। একই সাথে তাদের নিজস্ব অস্ত্র ব্যবস্থার আধুনিকায়ন ঘটাচ্ছে। উত্তর কোরিয়ার এসব কেএন-২৩ ক্ষেপণাস্ত্র প্রায় ৬০০ কিলোমিটার এবং কেএন-২৪ ক্ষেপণাস্ত্র প্রায় ৪০০ কিলোমিটার দূরত্বের যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ফলে যুদ্ধের এই আধুনিক সংস্কার পরবর্তীতে দক্ষিণ কোরিয়া এবং সামগ্রিক এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতাকে সরাসরি হুমকির মুখে ফেলছে।

রাশিয়ার এই বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র আমদানির অন্যতম মূল কারণ হলো নিজস্ব উৎপাদন ব্যবস্থার বিপর্যয়। পশ্চিমা নিষেধাজ্ঞা এবং ইউক্রেনীয় সামরিক বাহিনী ক্রমাগত আক্রমণের মুখে রাশিয়ার ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন লক্ষ্যমাত্রা চরমভাবে ব্যাহত হয়েছে। ২০২৪ এবং ২০২৫ সালের বিপুল চাহিদার তুলনায় রাশিয়ার সামরিক কারখানাগুলো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র তৈরি করতে ব্যর্থ হয়েছে, যা তাদের একটি বড় আকারের উৎপাদন ঘাটতির মুখে ঠেলে দিয়েছে। এই ঘাটতি মেটাতে ও ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে রকেট হামলা অব্যাহত রাখতেই মস্কো এখন সম্পূর্ণভাবে পিয়ংইয়ংয়ের সামরিক সহায়তার ওপর ভরসা করছে।

এই বিশাল সামরিক সহায়তের বিনিময়ে উত্তর কোরিয়া অর্থনৈতিক ও প্রযুক্তিগতভাবে অভাবনীয় সুবিধা লাভ করছে। হিসাব মতে, ২০২৩ সালের মাঝামাঝি থেকে ২০২৫ সালের শেষ পর্যন্ত রাশিয়াকে অস্ত্র ও সৈন্য দিয়ে সহায়তা করার মাধ্যমে উত্তর কোরিয়া প্রায় ৭.৬৭ বিলিয়ন থেকে ১৪.৪ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। আন্তর্জাতিক বাজার থেকে আসা এই বিপুল নগদ অর্থ এবং চীনা মূলধনের প্রবাহ উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ অর্থনীতিতে এক ধরনের নতুন জোয়ার এনেছে। পিয়ংইয়ং শহরের আধুনিকায়ন, আবাসন প্রকল্প, এমনকি ডিজিটাল ও ইলেকট্রিক গাড়ির প্রসারই প্রমাণ করে, এই আন্তর্জাতিক কৌশলগত লেনদেন দেশটির অর্থনৈতিক স্থবিরতা কাটাতে মূল ভূমিকা রাখছে।

অর্থনৈতিক সুবিধার বাইরেও রাশিয়ার কাছ থেকে পাওয়া উন্নত সামরিক প্রযুক্তি উত্তর কোরিয়ার প্রতিরক্ষা সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, পিয়ংইয়ংয়ের তৈরি আধুনিক পরমাণু-ডানাযুক্ত নতুন যুদ্ধজাহাজ ও সাবমেরিন প্রোগ্রামে রাশিয়া তাদের উন্নত এয়ার ডিফেন্স ও পারমাণবিক চালিকাশক্তি প্রযুক্তি সরবরাহ করেছে। এর পাশাপাশি, ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে ফিরে আসা হাজার হাজার উত্তর কোরীয় সেনা সদস্য রাশিয়ান কৌশল ও আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার শিখে এখন প্রশিক্ষক হিসেবে কাজ করছে। এই প্রক্রিয়া উত্তর কোরিয়ার সামরিক বাহিনীকে যেকোনো আধুনিক যুদ্ধের জন্য আরও বেশি প্রশিক্ষিত ও আত্মবিশ্বাসী করে তুলছে।

দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ার মূল অর্থনৈতিক ও কূটনৈতিক অভিভাবক ছিল চীন, তবে রাশিয়ার সাথে এই দূরদর্শী সামরিক অংশীদারিত্বের ফলে পিয়ংইয়ং এখন চীনের ওপর একক নির্ভরতা কমিয়ে আনতে পেরেছে। রাশিয়ার সহায়তায় নিজস্ব অর্থনৈতিক ভিত্তি ও সামরিক শক্তি মজবুত করায় মস্কো ও পিয়ংইয়ংয়ের এই স্থায়ী সামরিক-শিল্প সহযোগিতা উত্তর কোরিয়াকে অনেকটাই স্বায়ত্তশাসিত করে তুলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন

টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় একটি নবনির্মিত রাস্তার উদ্বোধন করা হয়েছে। এই রাস্তাটি টেকি নাগবাড়ী রাস্তা হতে টেকীপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন হয়ে মীর রিপনের বাড়ী পর্যন্ত বিস্তৃত। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র পদপ্রার্থী খন্দকার মোতালিব হোসেন রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম খান, বিএনপি নেতা মোতালেব হোসেন ফকির, যুবদল ছাত্র দল সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিপুলসংখ্যক বাসিন্দা। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসীর একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল এই সড়কের উন্নয়ন। রাস্তা চালু হওয়াতে স্থানীয় মানুষের যাতায়াতের সুবিধা সহজ হবে।

প্রধান অতিথির বক্তব্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র পদপ্রার্থী খন্দকার মোতালিব হোসেন বলেন, এলাকার উন্নয়ন ও জনকল্যাণে বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে। ভবিষ্যতেও নাগরিক সুবিধা বৃদ্ধি ও প্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে স্থানীয় বাসিন্দারা এই রাস্তা উদ্বোধনকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও এলাকার অবকাঠামোগত উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে গ্রাম পুলিশসহ দুই মাদক কারবারি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


ফরিদপুরে গ্রাম পুলিশসহ দুই মাদক কারবারি আটক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গ্রাম পুলিশসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) তাদের ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নুরুল্লাগঞ্জ ইউনিয়নের সন্দেহভাজন দুই মাদক কারবারিকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে খবর দিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটকদের তল্লাশি চালায়।

এ সময় নুরুল্লাগঞ্জ গ্রামের আসমা আক্তারের (২৮) কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, এবং একই ইউনিয়নের গ্রাম পুলিশ (চৌকিদার) দুলাল সরদারের (৪৩) কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে তাদের আটক করে ভাঙ্গা থানায় নেওয়া হয়। এর পর মঙ্গলবার তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে নুরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীন আলম সাহাবুর বলেন, সোমবার রাতে স্থানীয় জনতা মাদকসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটক দুজনের মধ্যে একজন নারী এবং অপরজন ইউনিয়নের গ্রাম পুলিশ দুলাল সরদার।

তিনি বাকপুরা গ্রামের বাসিন্দা এবং নুরুল্লাগঞ্জ গ্রামের গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%