ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন


মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন

টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় একটি নবনির্মিত রাস্তার উদ্বোধন করা হয়েছে। এই রাস্তাটি টেকি নাগবাড়ী রাস্তা হতে টেকীপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন হয়ে মীর রিপনের বাড়ী পর্যন্ত বিস্তৃত। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র পদপ্রার্থী খন্দকার মোতালিব হোসেন রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম খান, বিএনপি নেতা মোতালেব হোসেন ফকির, যুবদল ছাত্র দল সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিপুলসংখ্যক বাসিন্দা। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসীর একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল এই সড়কের উন্নয়ন। রাস্তা চালু হওয়াতে স্থানীয় মানুষের যাতায়াতের সুবিধা সহজ হবে।

প্রধান অতিথির বক্তব্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র পদপ্রার্থী খন্দকার মোতালিব হোসেন বলেন, এলাকার উন্নয়ন ও জনকল্যাণে বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে। ভবিষ্যতেও নাগরিক সুবিধা বৃদ্ধি ও প্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন: জাতীয় নিরাপত্তা সড়ক দিবস ২০২৬ পালিত হল জেলা প্রশাসন কার্যালয়।

অনুষ্ঠান শেষে স্থানীয় বাসিন্দারা এই রাস্তা উদ্বোধনকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও এলাকার অবকাঠামোগত উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে গ্রাম পুলিশসহ দুই মাদক কারবারি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


ফরিদপুরে গ্রাম পুলিশসহ দুই মাদক কারবারি আটক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গ্রাম পুলিশসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) তাদের ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নুরুল্লাগঞ্জ ইউনিয়নের সন্দেহভাজন দুই মাদক কারবারিকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে খবর দিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটকদের তল্লাশি চালায়।

এ সময় নুরুল্লাগঞ্জ গ্রামের আসমা আক্তারের (২৮) কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, এবং একই ইউনিয়নের গ্রাম পুলিশ (চৌকিদার) দুলাল সরদারের (৪৩) কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে তাদের আটক করে ভাঙ্গা থানায় নেওয়া হয়। এর পর মঙ্গলবার তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে নুরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীন আলম সাহাবুর বলেন, সোমবার রাতে স্থানীয় জনতা মাদকসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটক দুজনের মধ্যে একজন নারী এবং অপরজন ইউনিয়নের গ্রাম পুলিশ দুলাল সরদার।

তিনি বাকপুরা গ্রামের বাসিন্দা এবং নুরুল্লাগঞ্জ গ্রামের গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্তে জব্দ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


সীমান্তে জব্দ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লা ও সাতক্ষীরা সীমান্তে ধারাবাহিক অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে পৃথকভাবে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এবং সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) সদরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন আয়োজিত মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে বিজিবির সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদিকে নীলডুমুর ব্যাটালিয়ন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।

নীলডুমুর ব্যাটালিয়ন জানায়, ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর থেকে ২০২৬ বছরের ১১ জুলাই পর্যন্ত সাতক্ষীরা জেলার শ্যামনগর, দেবহাটা ও কালীগঞ্জ সীমান্ত এলাকায় চালানো বিভিন্ন অভিযানে ৪১ জন আসামিসহ ৫১ কোটি ৮৫ লাখ ৭৫৫০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়েছিল। এর মধ্যে ৩১ কোটি ৯৪ লাখ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য আজ ধ্বংস করা হয়েছে।

ধ্বংস হওয়া মাদকের মধ্যে বিপুল পরিমাণ ছিল মদ, ফেনসিডিল ও সমজাতীয় নেশাদ্রব্য, ইয়াবা, গাঁজা, হেরোইন, বিভিন্ন প্রকার অবৈধ ওষুধ, মাদকজাতীয় ট্যাবলেট, এলএসডি এবং ২.৪০০ কেজি ক্রিস্টাল মেথ (আইস)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রেভসের বিধ্বংসী বোলিংয়ের পরও ভালো অবস্থায় পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


গ্রেভসের বিধ্বংসী বোলিংয়ের পরও ভালো অবস্থায় পাকিস্তান

ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রেভসের দুর্দান্ত বোলিংয়ের পরেও দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে সফরকারী পাকিস্তান ভালো অবস্থায় রয়েছে। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩১১ রানের জবাবে গ্রেভসের বোলিং তোপে ২৮২ রানের অলআউট হয়ে যায় পাকিস্তান। ৫ ওভারে কোন রান না দিয়ে ৫ উইকেট শিকার করেন গ্রেভস।

প্রথম ইনিংসে ২৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। দিন শেষে তারা ১২৬ রান তুলতেই ৭ উইকেট হারায়। ফলে ৩ উইকেট হাতে নিয়ে ১৫৫ রানে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে ৩ উইকেটে ১৯৯ রান তুলেছিল পাকিস্তান। ৭ উইকেট হাতে নিয়ে তারা ১১২ রানে পিছিয়ে ছিল।

তৃতীয় দিনের শুরুটাও পাকিস্তানের জন্য ভালো ছিল। প্রথম ঘন্টায় কোন উইকেট না হারিয়ে ৪৫ রান যোগ করে তারা। এরমধ্যে টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন আগের দিন ৮৮ রানে অপরাজিত থাকা শান মাসুদ।

দলীয় ২৪৪ রানে সালমান আঘাকে বোল্ড করে ওয়েস্ট ইন্ডিজকে দিনের প্রথম সাফল্য এনে দেন পেসার শামার জোসেফ। ২০ রানে থামেন আঘা।

এক ওভার পর সেঞ্চুরিয়ান মাসুদকে ১০৯ রানে সাজঘরে ফেরত পাঠান গ্রেভস। ১৮৪ বল খেলে ১১ চারে নিজের সেঞ্চুরির ইনিংস সাজান মাসুদ।

এরপর টানা ৪ ওভারে আরও ৪ উইকেট শিকার করে পাকিস্তানকে চাপে ফেলেন গ্রেভস। ২৬৭ রানে নবম উইকেট হারায় পাকিস্তান। শেষ ব্যাটার খুররাম শাহজাদ ১৯ রানে আউট হলে ২৮২ রানে অলআউট হয় পাকিস্তান। শেষ ৭ উইকেট হারাতে তারা ৩৮ রানের ব্যবধান দেখিয়েছিল।

১১ ওভার বল করে ২৭ রানে ৫ উইকেট শিকার করেন গ্রেভস। এরমধ্যে নিজের সপ্তম ওভার থেকে ১১তম ওভারে কোন রান না দিয়ে ৫ উইকেট নেন তিনি। ১৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই প্রথম ইনিংসে ৫ উইকেট নিলেন গ্রেভস। এছাড়া রোচ ও জোসেফ ২টি করে উইকেট নেন।

প্রথম ইনিংসে ২৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান পেসার মোহাম্মদ আব্বাসের তোপে ৭ রানে ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিং ৫ ও কাভেম হজ খালি হাতে ফিরেন।

মিডল অর্ডারের দুই ব্যাটার আমির জাঙ্গু ৪ ও শাই হোপ ১০ রানে থামলে ৪৩ রানে চতুর্থ উইকেট পতন হয় ওয়েস্ট ইন্ডিজের। এসময় উইকেট ভাগাভাগি করেন মোহাম্মদ আলি ও খুররাম শাহজাদ।

এক প্রান্ত আগলে লড়াই করে ১শ বল খেলে উইকেটে সেট হয়েছিলেন ওপেনার তেজনারাইন চন্দরপল। কিন্তু পাকিস্তান পেসার আমের জামালের শিকার হয়ে ৩৫ রানে থামেন তিনি। চন্দরপলের ১০১ বলের ইনিংসে ৫টি চার ছিল।

দলের রান ১০০ স্পর্শ করার আগে আরও দুই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। গ্রেভস ২০ ও রোস্টন চেজ ৮ রানে আউট হন।

৯৩ রানে সপ্তম উইকেট পতনের পর ২৯ বলে ৩৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করেন রোচ ও শামার। ৫ রানে রোচ এবং ১৩ বলে ২২ রানে অপরাজিত আছেন শামার।

আব্বাস ৩টি ও শাহজাদ ২টি উইকেট নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরা পশ্চিম ও তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২৯

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


উত্তরা পশ্চিম ও তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২৯

 ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম ও তুরাগ থানা পুলিশের বিশেষ অভিযানে সম্পূর্ণ বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার উত্তরা পশ্চিম থানা পুলিশ এ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আর্থিকভাবে বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে আছেন মো. মনিরুজ্জামান, মো. জিল্লুর রায়হান (৩৪), মো. ইমরান নাহিদ (২৪), মো. সেলিম হোসাইন (১৯), মো. সোহেল রানা (২৮), মোহাম্মদ মাহবুব আলম (২৯), মহিনুর রহমান (১৯), মো. সাইফুল (২১), মো. হারুন (৩০), মো. রতন মিয়া (৪২), মো. হাসেম (২৩), মো. মফিদুল (৩০), শিশির সাদিক (২৫), রুমন ইসলাম (২২), লোকমান (৪৭), মো. রোমান মিয়া (২৪), মো. বকুল মিয়া (৫৫), মো. মনিরুল ইসলাম (৩৪), মো. রুমন ইসলাম (২১), মো. শাকিল (২৬), রকিব গাজী (১৯), মো. মোরসালিন (২৩) এবং মো. লিমন মিয়া (১৯)। অপরদিকে তুরাগ থানা পুলিশ একই দিনে এই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালায় এবং এজন্য ৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে আছেন মো. বিপ্লব আহম্মেদ (৫৬), মো. রুকুন (২২), মো.নুর হোসেন (২২), মো. হৃদয় (২০), মো. জুলহাস (২১) এবং মো. সাগর মিয়া (২৪)। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী রয়েছে। সব গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%