ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

গোমস্তাপুরে বিশেষ ক্ষমতা আইন ও মাদক মামলায় ১৩ আসামি গ্রেফতার


গোমস্তাপুরে বিশেষ ক্ষমতা আইন ও মাদক মামলায় ১৩ আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই গাড়ির যন্ত্রাংশ, হিরোইন ও বৈদ্যুতিক তারসহ বিভিন্ন অপরাধে জড়িত সর্বমোট ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আজ (রবিবার) প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধী দমনে গোমস্তাপুর থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করে।
অবৈধ ভারতীয় গাড়ির যন্ত্রাংশসহ ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা: ০২ গ্রাম হিরোইনসহ হাতেনাতে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।সরকারি ও জননিরাপত্তামূলক সম্পদ রক্ষায় পুলিশের অভিযানে ১৯ কেজি বৈদ্যুতিক সিলভারের তার উদ্ধারসহ ১ জন চোরকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া প্রকাশ্য স্থানে মাদক সেবন ও জনবিরক্তি সৃষ্টির অপরাধে পুলিশ আইনের ৩৪ ধারায় ৮ জন মাদক সেবনকারীকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) নূরে আলম জানায়, "এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং চুরির সিন্ডিকেট ভেঙে দিতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত মোট ১৩ জন আসামিকে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।"

আরও পড়ুন: কালিয়াকৈরে মহাসড়ক জুড়ে অবৈধ দোকান ও অটো স্ট্যান্ড, শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকরা জিম্মি

এলাকাবাসী পুলিশের এই ঝটিকা অভিযান ও তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুল-কলেজের আশপাশে এনার্জি ড্রিংকস নিষিদ্ধের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


স্কুল-কলেজের আশপাশে এনার্জি ড্রিংকস নিষিদ্ধের দাবি

ভারতের মহারাষ্ট্রে স্কুল-কলেজের ৫০০ মিটারের মধ্যে এনার্জি ড্রিংকস বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। মহারাষ্ট্রের সরকার এ সিদ্ধান্তের পরে কর্ণাটকেও এ ধরনের পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।

শুক্রবার বিজেপি বিধায়ক বিক্রম পচপুতের তোলা এক প্রশ্নের জবাবে মহারাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন মন্ত্রী নরহরি জিরওয়াল বিধানসভায় জানিয়েছেন যে, এনার্জি ড্রিংকসের নামে শিশুদের জন্য ক্ষতিকর উচ্চ-ক্যাফেইনযুক্ত পানীয়ের বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

বিধায়ক বিক্রম পচপুতে বিধানসভায় ‘স্ট্রিং’ নামে একটি জনপ্রিয় এনার্জি ড্রিংকসের মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কথা তুলে ধরেন। তিনি বলছেন, স্কুলগামী শিশুদের জন্য এটি অত্যন্ত ক্ষতিকর আসক্তি তৈরি করছে।

পচপুতে যুক্তি দিয়ে বলেন, ‘বোতলের গায়েই সতর্কতা লেখা থাকে যে এই পানীয়টি শিশু এবং গর্ভবতী মহিলাদের জন্য উপযুক্ত নয়। তারপরও, স্কুলের ঠিক বাইরেই এটি অবাধে বিক্রি হচ্ছে। শিশুদের ওপর দীর্ঘমেয়াদি প্রভাবের দিক থেকে বিচার করলে, এই এনার্জি ড্রিংকটি অ্যালকোহলের চেয়েও বেশি ক্ষতিকর প্রমাণিত হচ্ছে।’

মন্ত্রী নরহরি জিরওয়ালও বিধায়কের উদ্বেগের সঙ্গে একমত পোষণ করে জানান, সরকার স্কুলের চারপাশে ৫০০ মিটারের নিষেধাজ্ঞা অঞ্চল কঠোরভাবে কার্যকর করবে। এর আওতায় মাদকদ্রব্যের পাশাপাশি এনার্জি ড্রিংকস বিক্রিও নিষিদ্ধ থাকবে।

মহারাষ্ট্র সরকারের এ সিদ্ধান্তের একদিন পর কর্ণাটকেও একই দাবি উঠেছে। রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান শশীধর কোসাম্বে রাজ্যের সমস্ত স্কুল ও কলেজের ৫০০ মিটারের এনার্জি ড্রিংকস এবং অন্যান্য নেশাজাতীয় দ্রব্য বিক্রি নিষিদ্ধ করার জন্য মুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমারকে চিঠি লিখেছেন। মহারাষ্ট্রের সিদ্ধান্তের কথা উল্লেখ করে কোসাম্বে লিখেছেন, শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে কর্ণাটককেও একই ধরনের নীতি গ্রহণ করা উচিত।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজ্যের স্কুলগুলোর আশপাশে বিভিন্ন এনার্জি ড্রিংকসের ক্রমবর্ধমান বিক্রি শিশুদের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

তিনি উল্লেখ করেন, এই পানীয়গুলোতে প্রায়ই কৃত্রিম রং এবং রাসায়নিক উপাদান থাকে, যা নিয়মিত পান করলে শিক্ষার্থীদের জন্য ক্ষতিকারক হতে পারে। তিনি আরো উল্লেখ করেন, কর্ণাটক শিক্ষা বিভাগ ইতিমধ্যে স্কুল ও কলেজের ১০০ মিটারের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ করেছে। তার আবেদনে, তিনি সরকারের কাছে এই নিষেধাজ্ঞার পরিধি ১০০ মিটার থেকে বাড়িয়ে ৫০০ মিটার করার এবং এর মধ্যে এনার্জি ড্রিংকস ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য অন্তর্ভুক্ত করার দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরফ্যাশনে নজরুল বর্ষের অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

শহিদুল ইসলাম,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


চরফ্যাশনে নজরুল বর্ষের অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষের তিনদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু ও কয়সর আহমেদ কমল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান শাহীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের, সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন ও মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপুসহ আরও অনেকে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাওনের ফেসবুক আইডি উধাও

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


শাওনের ফেসবুক আইডি উধাও

 

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টকে ঘিরে ব্যাপক আলোচনা এবং সমালোচনার মধ্যে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্ট আর দেখা যাচ্ছে না।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জল্পনা ছড়িয়ে পড়েছে। তবে শাওনের ঘনিষ্ঠজন ও লেখক তামান্না সেতু দাবি করেছেন, বিপুল সংখ্যক রিপোর্টের কারণে ফেসবুক কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি সাময়িকভাবে সাসপেন্ড করেছে।

রবিবার (৫ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তামান্না সেতু উল্লেখ করেছেন, ‘বন্ধু মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্টটিতে প্রচুর রিপোর্টের কারণে ফেসবুক থেকে সাসপেন্ড করা হয়েছে। এর আগে তার যে পোস্টটিকে ঘিরে আলোচনা তৈরি হয়, সেই পোস্টটিও সে নিজে ডিলিট করেনি।’

তিনি আরো জানিয়েছেন, বিষয়টি তাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন মেহের আফরোজ শাওন।

এর আগে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর এবং আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় শাওনসহ ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়।

রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে করা ওই অভিযোগে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থান এবং আন্দোলন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত মেহের আফরোজ শাওনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইভাবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাও অ্যাকাউন্টটি সাসপেন্ড হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

ফলে শাওনের ফেসবুক অ্যাকাউন্টটি কেন অদৃশ্য হয়েছে, সেটি নিয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

তামান্না সেতুর বক্তব্যই এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে আসা একমাত্র দাবি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় এবিএম মোশাররফ হোসেন এমপি বলেন, সবুজ পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


কলাপাড়ায় এবিএম মোশাররফ হোসেন এমপি বলেন, সবুজ পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি
 
পটুয়াখালীর কলাপাড়ায় সবুজ হোক বাংলাদেশ, নিরাপদ হোক আগামী প্রজন্ম - এ শ্লোগানকে সামনে রেখে মিঠাগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্বনির্ভর খালের সূলিজ হতে দক্ষিণ দিকে কাওসার হাওলাদারের বাড়ি পর্যন্ত খাল পুন:খনন প্রকল্পের ১৪৫০ মিঃ দৈর্ঘ্যে খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেন পটুয়াখালী-৪, (কলাপাড়া-রাঙ্গাবালি) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। রবিবার দুপুরের দিকে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেন। ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসাবে এলজিইডি কলাপাড়া কর্তৃক শিশু পল্লী একাডেমি থেকে ছোট বালিয়াতলী সঃ প্রাঃ বিদ্যালয় পর্যন্ত বৃক্ষরোপন বিভিন্ন ধরনের গাছ রোপন করা হয়।
 
 এসময় বক্তব্য রাখেন ১১৪,  (কলাপাড়া-রাঙ্গাবালি) পটুয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য, জননেতা জনাব এবিএম মোশাররফ হোসেন,তিনি  বলেন,  নির্বাচনের সময় যে কমিটমেন্ট দিয়েছিলাম, সে ওয়াদাগুলো বাস্তবে পরিণত করার জন্য এই কর্মসূচি বাস্তবায়ন করে চলছে। সবুজ পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এই প্রত্যাশা ব্যক্ত করেন। সবুজ হোক বাংলাদেশ, নিরাপদ হোক আগামী প্রজন্ম। 
 
 এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো মনিরুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক এড,হাফিজুর রহমান চুন্নু,সাংগঠনিক সম্পাদক এড,খন্দকার নাসির উদ্দীন, পৌর বিএনপির সভাপতি মোঃ গাজী ফারুক, সাধারণ সম্পাদক মো নানু মুন্সি প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%